1. bdtelegraph24@gmail.com : বিডিটেলিগ্রাফ ডেস্ক :
  2. suma59630@gmail.com : ফাতেমা আকতার তোয়া : ফাতেমা আকতার তোয়া
  3. limonhosen529@gmail.com : Limon Hossain : Limon Hossain
  4. mirzagonj@bdtelegraph24.com : মির্জাগঞ্জ প্রতিনিধি : মির্জাগঞ্জ প্রতিনিধি
  5. tarim7866@gmail.com : তারিম আহমেদ : তারিম আহমেদ
  6. wasifur716@gmail.com : Wasifur Rahaman : Wasifur Rahaman
সুবর্ণচরে আওয়ামীলীগ নেতাকে কুপিয়ে ও পিটিয়ে হত্যা - bdtelegraph24.com
রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ০৮:৫০ পূর্বাহ্ন
শিরোনাম :
কালিয়াকৈরে ওষুধ কারখানায় অগ্নিকাণ্ড, আহত ১ দুর্গাপুরে নির্মম হত্যার শিকার সাংবাদিক আলিফ ফকিরের পরিবারের পাশে ডেপুটি স্পিকার বন্ধুত্বের পুঁজিতে গড়ে উঠল ‘শেষ বিকেলের চায়ের আড্ডা’, স্বপ্ন অসহায় শিক্ষার্থীদের পাশে দাঁড়ানো কালিয়াকৈরে প্রিমিয়াম লীগ ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত কক্সবাজারে রিসোর্টে অগ্নিকাণ্ড: নিহত ১০, অগ্নিনিরাপত্তা ব্যবস্থা ছিল না ঝিনাইদহে সুপারি পাড়া নিয়ে দ্বন্দ্বে ছোট ভাইয়ের লাঠির আঘাতে বড় ভাই নিহত ঝিনাইদহে অনলাইন জুয়া পরিচালনার অভিযোগে বাবা-ছেলে গ্রেপ্তার শাহজালাল বিমানবন্দরে সাড়ে ৩ লাখ টাকার ডায়মন্ডের রিং উদ্ধার, মালিককে হস্তান্তর প্রতিবন্ধী ব্যক্তিদের ভাতা বাড়ানোর উদ্যোগ নেবে সরকার: প্রধানমন্ত্রী উত্তরা রাজলক্ষ্মীতে পোশাক শ্রমিক-পুলিশ সংঘর্ষ, আহত অর্ধশত

সুবর্ণচরে আওয়ামীলীগ নেতাকে কুপিয়ে ও পিটিয়ে হত্যা

  • সর্বশেষ আপডেট : শুক্রবার, ৫ নভেম্বর, ২০২১
  • ৪৮০ জন খবরটি পড়েছেন

শুক্রবার  সকালে নোয়াখালীর সুবর্ণচরে এক আওয়ামীলীগ নেতাকে কুপিয়ে ও পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। এসময় আরোও এক ব্যাক্তি আহত হয়েছেন।

হোয়াটসঅ্যাপে ফলো করুন
Telegraph Bangladesh WHATSAPP Channel

হোয়াটসঅ্যাপে ফলো করুন

দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।

নিহত নিহত ফরিদ সরদার (৪৫) সুবর্ণচরের মোহাম্মদপুর ইউনিয়নের ৮নং ওয়ার্ডের কালা মিয়ার ছেলে এবং ৭ নং ওয়ার্ড সভাপতি।

আহত হয়েছেন একই এলাকার চান মিয়া (৩৫)।

নিহতের ছেলে জাকের জানান, সকালে তার বাবা বন্ধু চান মিয়াকে নিয়ে স্থানীয় বাংলাবাজারে ইরি ধান ক্রয় করতে যান। বাংলাবাজার থেকে তিনি মোটরসাইকেলযোগে নিজ বাড়িতে আসার পথে উপজেলার চরক্লার্ক ইউনিয়নের ইসমাইল মেম্বারের বাড়ির সামনে পৌঁছলে সেখানে ওতপেতে থাকা মহিউদ্দিন চেয়ারম্যানের লোকজন বাবাকে মোটরসাইকেল থেকে নামিয়ে মাথায় কুপিয়ে এবং পায়ে লোহার রড দিয়ে পিটিয়ে গুরুতর জখম করে হত্যা করে। বাবা নৌকার প্রার্থী আবুল কালাম আজাদের ভোট করায় মহিউদ্দিন চেয়ারম্যানের লোকজন এ হত্যাকাণ্ড ঘটিয়েছে বলেও তিনি অভিযোগ করেন।

পুলিশ জানায়, নিহত ফরিদ সরদার স্থানীয় বনদস্যু নোব্বা চোরা হত্যা মামলার আসামি। পিতৃহত্যার প্রতিশোধ নিতেই মৃত নোব্বা চোরার তৃতীয় সংসারের ছেলে সোহাগ, আকবরসহ ১০-১৫ জন ফরিদকে মোটরসাইকেল থেকে নামিয়ে মাথায় কুপিয়ে এবং লোহার রড দিয়ে পায়ে পিটিয়ে গুরুতর জখম করে। পরে তাকে আশঙ্কাজনক অবস্থায় ২৫০ শয্যাবিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসাধীন অবস্থায় দুপুর ৩টার দিকে তার মৃত্যু হয়। 

অভিযোগের বিষয়ে জানতে মোহাম্মদপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মহিউদ্দিন চৌধুরীর ফোনে একাধিকবার কল করা হলেও তিনি ফোন রিসিভ করেননি।

চরজব্বার থানার ওসি মো. জিয়াউল হক ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2025
Theme Customized By BreakingNews

টেলিগ্রাফ বাংলাদেশের ইউটিউব চ্যানেল

Close Welcome Bar