1. bdtelegraph24@gmail.com : বিডিটেলিগ্রাফ ডেস্ক :
  2. suma59630@gmail.com : ফাতেমা আকতার তোয়া : ফাতেমা আকতার তোয়া
  3. limonhosen529@gmail.com : Limon Hossain : Limon Hossain
  4. mirzagonj@bdtelegraph24.com : মির্জাগঞ্জ প্রতিনিধি : মির্জাগঞ্জ প্রতিনিধি
  5. tarim7866@gmail.com : তারিম আহমেদ : তারিম আহমেদ
  6. wasifur716@gmail.com : Wasifur Rahaman : Wasifur Rahaman
ঘূর্ণিঝড় 'রাই'য়ে ফিলিপাইনে দুই শতাধিক লোকের প্রাণহানী - bdtelegraph24.com
মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬, ১০:৩৫ পূর্বাহ্ন
শিরোনাম :
নতুন ডিভাইসে কেন পূর্ণ স্টোরেজ পাওয়া যায় না? নেপথ্যে দুই কারণ নাটোরে বাস-ট্রাক সংঘর্ষে নিহত ১৪, আহত ৩০ কালিয়াকৈরে পূজা মণ্ডপ পরিদর্শন করলেন চেয়ারম্যান প্রার্থী মজিবর রহমান ৫ লাখ টাকা যৌতুক দিয়েও মেলেনি সুখ, গলায় ওড়না পেঁচিয়ে স্ত্রীকে হত্যাচেষ্টার অভিযোগ দুর্গাপূজার নিরাপত্তা নিশ্চিত করতে পূজা মণ্ডপ পরিদর্শনে ১৭ বিজিবি অধিনায়ক পূজামণ্ডপ পরিদর্শনে রংপুর, রাজশাহী ও চট্টগ্রাম সফরে প্রধানমন্ত্রী ইংল্যান্ডকে ৯ উইকেটে হারিয়ে চ্যাম্পিয়ন ওয়েস্ট ইন্ডিজ নাসিরনগরে মেম্বার পদপ্রার্থী রাজিব খানের গণসংযোগ বৃহৎ আকারে ‘কলমাকান্দা জামদানি পল্লী’ গড়ে তোলা সময়ের ব্যাপার মাত্র : ডেপুটি স্পিকার ফরিদপুর উপজেলার বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শনে পাবনা জেলা প্রশাসক

ঘূর্ণিঝড় ‘রাই’য়ে ফিলিপাইনে দুই শতাধিক লোকের প্রাণহানী

  • সর্বশেষ আপডেট : সোমবার, ২০ ডিসেম্বর, ২০২১
  • ৪০৩ জন খবরটি পড়েছেন
সংগৃহীত

এএফপি’র এক খবরে বলা হয়েছে, শক্তিশালী ঘূর্ণিঝড়ের আঘাতে ফিলিপাইনে দুই শতাধিক লোকের প্রাণহানী ঘটেছে। বেঁচে যাওয়া লোকজন খাবার পানি ও খাদ্যসামগ্রী প্রেরণের জন্য আকুতি জানিয়েছে।  

হোয়াটসঅ্যাপে ফলো করুন
Telegraph Bangladesh WHATSAPP Channel

হোয়াটসঅ্যাপে ফলো করুন

দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।

দেশটির রেডক্রস সূত্রে জানা গেছে, ঘূর্ণিঝড়ে বহু ঘরবাড়ি, হাসপাতাল ও স্কুল ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে এবং গাছপালা উপড়ে পড়ে আক্রান্ত এলাকা ‘ধ্বংসস্তুপে পরিণত হয়েছে।

খবরে বলা হয়, ঘূর্ণিঝড়ের আঘাতে বিভিন্ন ঘরবাড়ির ছাদ উড়ে গেছে, গাছপালা ও বৈদ্যুতিক তারের খুঁটি উপড়ে পড়েছে, জমির ফসল বিনষ্ট হয়েছে এবং বিভিন্ন গ্রামে বন্যা দেখা দিয়েছে। এ দুর্যোগে এতো বেশি ক্ষয়ক্ষতি হয়েছে যে এটিকে ২০১৩ সালে ঘটে যাওয়া সুপার টাইফুন হাইয়ানের সাথে তুলনা করা হচ্ছে।

পুলিশ জানায়, ফিলিপাইনের দক্ষিণ ও মধ্যাঞ্চলে সর্বশেষ এ ভয়াবহ ঘূর্ণিঝড়ের আঘাতে কমপক্ষে ২০৮ জন প্রাণ হারিয়েছে এবং এখনো ৫২ জন নিখোঁজ রয়েছে। এ ঝড়ে আরো কয়েকশ’ মানুষ আহত হয়েছে।

ঘূর্ণিঝড় ‘রাই’ দেশটিতে বৃহস্পতিবার আঘাত হানে। এতে এ দুই অঞ্চলের তিন লাখেরও বেশি মানুষ গৃহহীন হয়ে পড়ে।

শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2025
Theme Customized By BreakingNews

টেলিগ্রাফ বাংলাদেশের ইউটিউব চ্যানেল

Close Welcome Bar