1. bdtelegraph24@gmail.com : বিডিটেলিগ্রাফ ডেস্ক :
  2. suma59630@gmail.com : ফাতেমা আকতার তোয়া : ফাতেমা আকতার তোয়া
  3. limonhosen529@gmail.com : Limon Hossain : Limon Hossain
  4. mirzagonj@bdtelegraph24.com : মির্জাগঞ্জ প্রতিনিধি : মির্জাগঞ্জ প্রতিনিধি
  5. tarim7866@gmail.com : তারিম আহমেদ : তারিম আহমেদ
  6. wasifur716@gmail.com : Wasifur Rahaman : Wasifur Rahaman
বাঘারপাড়ায় বালক অনুর্ধ্ব-১৭ বঙ্গবন্ধু গোল্ডকাপের উদ্বোধন - bdtelegraph24.com
বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ১০:৪৯ পূর্বাহ্ন
শিরোনাম :
লোহাগাড়ায় রাতের আঁধারে পাহাড় কেটে মাটি পাচার, অতিষ্ঠ এলাকাবাসী চট্টগ্রামের মানুষ আগে জান্নাতে যাবে: ওয়াজে আতাউল বারীর বক্তব্য নিয়ে বিতর্ক মাগুরায় ২৩৫ ইউনিট বিদ্যুৎ ব্যবহারে বিদ্যুৎ বিল ৫০৬ কোটি ৮৩ লাখ ১১ হাজার ৫৯৩ টাকা রাষ্ট্রপতির সঙ্গে প্রধানমন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ, আলোচনা করলেন সাম্প্রতিক সফর নিয়ে বাঘারপাড়ায় ইউসিবির ‘কিউআর’ বিষয়ক মতবিনিময় সভা খুঁটির সঙ্গে বাঁধা বাবাকে খাওয়ানো সেই শিশুর দায়িত্ব নিল উজিরপুর প্রশাসন সন্ত্রাস-নৈরাজ্যের প্রতিবাদে গাজীপুর মহানগর বিএনপির বিক্ষোভ মিছিল ইসরায়েলকে সমর্থন করে যুক্তরাষ্ট্র নিজের আধিপত্যই ক্ষয় করছে: গেগরি জে সিমনস টঙ্গীতে গাঁজাসহ নারী মাদক কারবারি গ্রেপ্তার বিশ্ব নদী দিবস উপলক্ষ্যে শ্যামনগরে র‍্যালি, নদী, খাল পরিচ্ছন্নতা অভিযান

বাঘারপাড়ায় বালক অনুর্ধ্ব-১৭ বঙ্গবন্ধু গোল্ডকাপের উদ্বোধন

  • সর্বশেষ আপডেট : শনিবার, ১৪ মে, ২০২২
  • ৬৯৪ জন খবরটি পড়েছেন
ছবি-বিডিটেলিগ্রাফ

রাকিব হাসান,বাঘারপাড়া।।

হোয়াটসঅ্যাপে ফলো করুন
Telegraph Bangladesh WHATSAPP Channel

হোয়াটসঅ্যাপে ফলো করুন

দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।

যশোরের বাঘারপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতীয় গোল্ডকাপ টুর্ণামেন্ট অনুর্ধ্ব ১৭ (বালক) টুর্ণামেন্টের উদ্বোধন করা হয়েছে।

শনিবার(১৪ মে) বিকেলে উপজেলা প্রশাসনের আয়োজনে বাঘারপাড়া সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে টুর্ণামেন্টের উদ্বোধন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি সংসদ সদস্য রণজিৎ কুমার রায়।

উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) আ ন ম আবুজর গিফারীর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান ভিক্টোরিয়া পারভিন সাথী। অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, বাঘারপাড়া থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফিরোজ উদ্দীন, বীরমুক্তিযোদ্ধা শহিদুল্লাহ খন্দকার, জহুরপুর ইউপি চেয়ারম্যান আসাদুজ্জামান মিন্টু, নারিকেলবাড়িয়া ইউপি চেয়ারম্যান বাবলু সাহা, ধলগ্রাম ইউপি চেয়ারম্যান রবিউল ইসলাম, আওয়ামী লীগ নেতা অধ্যক্ষ আজগর আলী, প্রধান শিক্ষক জুলহাস উদ্দীন, উপজেলা আওয়ামী লীগের সাবেক দপ্তর সম্পাদক শচিন্দ্রনাথ বিশ্বাস প্রমুখ।

এদিন বিকেল সাড়ে ৩ টায় পাইলট স্কুল মাঠে দিনের প্রথম খেলায় প্রতিদ্বন্দিতা করেন নারিকেলবাড়িয়া ইউনিয়ন বনাম জহুরপুর ইউনিয়ন ফুটবল একাদশ। এ খেলার দ্বিতীয়ার্ধে ৩ মিনিটের মাথায় জহুরপুরের আক্তার হোসেন একটি গোল করেন। এতে ১-০ গোলে জয় পায় জহুরপুর ইউনিয়ন ফুটবল একাদশ। একই মাঠে দ্বিতীয় খেলায় রায়পুর ইউনিয়ন বনাম ধলগ্রাম ইউনিনের মধ্যে হাড্ডাহাড্ডি লড়াইয়ে গোল শূন্য ড্র হয়। এতে টাইব্রেকারে রায়পুর ৩-২ গোলে ধলগ্রাম ইউনিয়ন একাদশকে পরাজিত করে।

শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2025
Theme Customized By BreakingNews

টেলিগ্রাফ বাংলাদেশের ইউটিউব চ্যানেল

Close Welcome Bar