1. bdtelegraph24@gmail.com : বিডিটেলিগ্রাফ ডেস্ক :
  2. suma59630@gmail.com : ফাতেমা আকতার তোয়া : ফাতেমা আকতার তোয়া
  3. limonhosen529@gmail.com : Limon Hossain : Limon Hossain
  4. mirzagonj@bdtelegraph24.com : মির্জাগঞ্জ প্রতিনিধি : মির্জাগঞ্জ প্রতিনিধি
  5. tarim7866@gmail.com : তারিম আহমেদ : তারিম আহমেদ
  6. wasifur716@gmail.com : Wasifur Rahaman : Wasifur Rahaman
দেবহাটায় ফেয়ার মিশনের আয়োজনে ৮তম ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত - bdtelegraph24.com
মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ০২:৪৯ পূর্বাহ্ন
শিরোনাম :
টাকার অভাবে ভর্তি অনিশ্চিত মেধাবী বিথীর পাশে ছাত্রদল নেতা পাবনার ফরিদপুরে দেশীয় অস্ত্র ও ১৫ রাউন্ড তাজা গুলি উদ্ধার বাঘাইছড়িতে ২ পিস্তল, গুলি ও বিপুল ভারতীয় সিগারেট উদ্ধার শেখ হাসিনার জন্মদিনে শুভেচ্ছা জানিয়ে মন্তব্য, জাবি ছাত্রশক্তি নেতাকে পুলিশে সোপর্দ চুনা ম্যানগ্রোভকে (ওইসিএম) হিসেবে স্বীকৃতির উদ্যোগে স্থানীয় জনগণের সম্মতি যশোরে ভেজাল শিশুখাদ্য বিক্রি: ইত্যাদি স্টোরকে ২ লাখ টাকা জরিমানা শিক্ষকরাই পারেন আলোকিত মানুষ গড়তে: এ্যাডভোকেট এ.কে.এম সেলিম রেজা এমপি রাষ্ট্রপতির পুলিশ পদক পেলেন এসআই অসিত কুমার বসাক সরকারি দেবেন্দ্র কলেজে দিনব্যাপী প্রাথমিক চিকিৎসা কর্মশালা অনুষ্ঠিত বাজেট সংকটে ৪ বছরেও শুরু হয়নি জবির প্রধান ফটক সংস্কার কাজ

দেবহাটায় ফেয়ার মিশনের আয়োজনে ৮তম ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত

  • সর্বশেষ আপডেট : শুক্রবার, ২৭ মে, ২০২২
  • ৩৩৪ জন খবরটি পড়েছেন

রফিকুল ইসলাম।। দেবহাটায় ফেয়ার মিশনের আয়োজনে ৮তম ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে।

হোয়াটসঅ্যাপে ফলো করুন
Telegraph Bangladesh WHATSAPP Channel

হোয়াটসঅ্যাপে ফলো করুন

দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।

বেসরকারী সংস্থা ফেয়ার মিশনের আয়োজনে দেবহাটা উপজেলার অসহায় ও দুঃস্থ মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দেয়ার লক্ষ্যে শুক্রবার (২৭ মে ) দিনব্যাপী মাঝ পারুলিয়া ফুলবাড়িয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গনে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়।

এদিন সকাল ৯ টায় অনুষ্ঠিত মেডিকেল ক্যাম্পের উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ফেয়ার মিশনের পরিচালক আব্দুল কাদের মহিউদ্দীন। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফেয়ার মিশনের উপদেষ্টা আলহাজ্ব রফিকুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দেবহাটা উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান হাবিবুর রহমান সবুজ ও দেবহাটা উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান জিএম স্পর্শ। এসময় উপস্থিত ছিলেন দেবহাটা উপজেলা যুবলীগের সভাপতি মিজানুর রহমান মিন্নুরসহ গন্যমান্য ব্যক্তিবর্গ।

দিনব্যাপী রোগী দেখেন সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালের সার্জারি বিভাগের প্রধান ডাঃ শরিফুল ইসলাম, সখিপুর স্বাস্থ্য কমপ্লেক্সের আরএমও ডাঃ বিপ্লব মন্ডল, খুলনা ন্যাশনাল হাসপাতালের চিকিৎসক ডাঃ আরাফাত আজম, সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালের মেডিসিন বিশেষজ্ঞ ডাঃ অহিদুজ্জামান, সাতক্ষীরা গ্রামীণ চক্ষু হাসপাতালের ডাঃ শামীম হোসেন, গাইনী বিশেষজ্ঞ সাতক্ষীরা মেডিকেল কলেজের চিকিৎসক ডাঃ রেহানা বেগম।

উক্ত মেডিকেল ক্যাম্পে সকাল ৯ টা থেকে দুপুর পর্যন্ত ৫’শ জন রোগী ফ্রি চিকিৎসা সেবা গ্রহন করেন। এছাড়াও সাতক্ষীরা মাদার তেরেসা ডায়াগনস্টিক সেন্টারের পক্ষ থেকে ফ্রি রক্তের গ্রুপ ও ডায়াবেটিকস পরীক্ষা করা হয়।

শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2025
Theme Customized By BreakingNews

টেলিগ্রাফ বাংলাদেশের ইউটিউব চ্যানেল

Close Welcome Bar