1. bdtelegraph24@gmail.com : বিডিটেলিগ্রাফ ডেস্ক :
  2. suma59630@gmail.com : ফাতেমা আকতার তোয়া : ফাতেমা আকতার তোয়া
  3. limonhosen529@gmail.com : Limon Hossain : Limon Hossain
  4. mirzagonj@bdtelegraph24.com : মির্জাগঞ্জ প্রতিনিধি : মির্জাগঞ্জ প্রতিনিধি
  5. tarim7866@gmail.com : তারিম আহমেদ : তারিম আহমেদ
  6. wasifur716@gmail.com : Wasifur Rahaman : Wasifur Rahaman
দুর্গাপুরে আরও ২ ডায়াগনস্টিক সেন্টার বন্ধ, ১ সিলগালা - bdtelegraph24.com
মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ০২:৪৯ পূর্বাহ্ন
শিরোনাম :
টাকার অভাবে ভর্তি অনিশ্চিত মেধাবী বিথীর পাশে ছাত্রদল নেতা পাবনার ফরিদপুরে দেশীয় অস্ত্র ও ১৫ রাউন্ড তাজা গুলি উদ্ধার বাঘাইছড়িতে ২ পিস্তল, গুলি ও বিপুল ভারতীয় সিগারেট উদ্ধার শেখ হাসিনার জন্মদিনে শুভেচ্ছা জানিয়ে মন্তব্য, জাবি ছাত্রশক্তি নেতাকে পুলিশে সোপর্দ চুনা ম্যানগ্রোভকে (ওইসিএম) হিসেবে স্বীকৃতির উদ্যোগে স্থানীয় জনগণের সম্মতি যশোরে ভেজাল শিশুখাদ্য বিক্রি: ইত্যাদি স্টোরকে ২ লাখ টাকা জরিমানা শিক্ষকরাই পারেন আলোকিত মানুষ গড়তে: এ্যাডভোকেট এ.কে.এম সেলিম রেজা এমপি রাষ্ট্রপতির পুলিশ পদক পেলেন এসআই অসিত কুমার বসাক সরকারি দেবেন্দ্র কলেজে দিনব্যাপী প্রাথমিক চিকিৎসা কর্মশালা অনুষ্ঠিত বাজেট সংকটে ৪ বছরেও শুরু হয়নি জবির প্রধান ফটক সংস্কার কাজ

দুর্গাপুরে আরও ২ ডায়াগনস্টিক সেন্টার বন্ধ, ১ সিলগালা

  • সর্বশেষ আপডেট : রবিবার, ২৯ মে, ২০২২
  • ৩২১ জন খবরটি পড়েছেন

রাজেশ গৌড়, দুর্গাপুর প্রতিনিধি।।

হোয়াটসঅ্যাপে ফলো করুন
Telegraph Bangladesh WHATSAPP Channel

হোয়াটসঅ্যাপে ফলো করুন

দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।

নেত্রকোনার দুর্গাপুর উপজেলায় নিবন্ধনহীন ক্লিনিক-ডায়াগনস্টিক সেন্টারে অভিযান চালিয়েছে স্বাস্থ্য বিভাগ। এ সময় মোট ২টি নিবন্ধনহীন ডায়াগনস্টিক সেন্টার বন্ধ ও ১ টি প্রতিষ্ঠানকে সিলগালা করেছে উপজেলা স্বাস্থ্য বিভাগ। এছাড়াও লাইসেন্স নবায়নের জন্য ৪ টি প্রতিষ্ঠানকে ১ মাস সময় দেয়া হয়।

রোববার (২৯ মে) বিকেলে এ অভিযান পরিচালনা করেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সজীব রায় । অভিযানে সহযোগিতা করেন আবাসিক মেডিকেল অফিসার ডা. তানজিরুল ইসলাম রায়হান, মেডিকেল অফিসার শ্রীকান্ত কর্মকার, স্বাস্থ্য পরিদর্শক সুব্রত চক্রবর্ওী, স্যানিটারি ইন্সপেক্টর আলী আকবর।

জানা গেছে, শনিবার বিকেলে পৌর শহরে বিরিশিরি এলাকায় অভিযান চালিয়ে নিবন্ধন না থাকায় আফরোজা ডিজিল্যাব ও বিশ্বাস ক্লিনিকেল ল্যাবরেটরী বন্ধ ও কোন কাগজপত্র না থাকায় নিরাময় প্যাথোলজি সিলগালা করা হয়।

এ বিষয়ে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সজীব রায় বলেন, স্বাস্থ্য অধিদফতরের নির্দেশ মোতাবেক দুর্গাপুর পৌর শহরের বিরিশিরি ক্লিনিক ও ডায়াগনোস্টিক সেন্টারে অভিযান পরিচালনা করেছি। এ সময় নিবন্ধন না থাকায় ২টি প্রতিষ্ঠানকে বন্ধ, ১ টি প্রতিষ্ঠানকে সিলগালা ও ৪ টি প্রতিষ্ঠানকে লাইসেন্স নবায়নের জন্য ১ মাস সময় দিয়েছি। যারা এ আদেশ অমান্য করবে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে। ডায়াগনস্টিক ও ক্লিনিক সেন্টার বন্ধে এ অভিযান অব্যাহত থাকবে বলেও তিনি জানান।

শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2025
Theme Customized By BreakingNews

টেলিগ্রাফ বাংলাদেশের ইউটিউব চ্যানেল

Close Welcome Bar