রাজেশ গৌড়।।
দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।
নেত্রকোনার দুর্গাপুর উপজেলার মাধ্যমিক শিক্ষা অফিসার গোলাম মোস্তফাকে বিদায়ী সংবর্ধনা দেয়া হয়েছে। রোববার দুপুরে তার নিজ কার্যালয়ে এ বিদায়ী সংবর্ধনা দেয় স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা শিক্ষক দুর্গাপুর উপজেলা শাখা।
এ সময় উপস্থিত ছিলেন একাডেমীক সুপারভাইজার নাসির উদ্দিন, ইবতেদায়ী মাদ্রাসা শিক্ষক ঐক্যজোটের আহ্বায়ক সাইদুর রহমান ,যুগ্ম আহ্বায়ক সাদ্দাম হোসেন, আবদুর রহমান, অর্থ সম্পাদক এমদাদুল হক, মহিলা বিষয়ক সম্পাদক স্বর্না আক্তার, সদস্য নুর উদ্দীন সহ সংগঠনের নেতৃবৃন্দ।
ইবতেদায়ী মাদ্রাসা শিক্ষক ঐক্যজোটের আহ্বায়ক সাইদুর রহমান বলেন, উনি সৎ ও নিষ্ঠার সাথে তার দায়িত্ব পালন করেছেন উনার কাছ থেকে আমরা সব সময় দিক নির্দেশনা পেয়েছি। উনার মত শিক্ষা অফিসার পাওয়া ভাগ্যের ব্যাপার। আমরা উনার ভবিষ্যৎ কর্মস্থলের সফলতা কামনা করি।