1. bdtelegraph24@gmail.com : বিডিটেলিগ্রাফ ডেস্ক :
  2. suma59630@gmail.com : ফাতেমা আকতার তোয়া : ফাতেমা আকতার তোয়া
  3. limonhosen529@gmail.com : Limon Hossain : Limon Hossain
  4. mirzagonj@bdtelegraph24.com : মির্জাগঞ্জ প্রতিনিধি : মির্জাগঞ্জ প্রতিনিধি
  5. tarim7866@gmail.com : তারিম আহমেদ : তারিম আহমেদ
  6. wasifur716@gmail.com : Wasifur Rahaman : Wasifur Rahaman
দেবহাটায় ফেয়ার মিশনের উদ্যোগে ৩২দলীয় ফুটবল খেলার ১ম পর্বের সমাপনী - bdtelegraph24.com
বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ০২:৫৮ অপরাহ্ন
শিরোনাম :
লোহাগাড়ায় রাতের আঁধারে পাহাড় কেটে মাটি পাচার, অতিষ্ঠ এলাকাবাসী চট্টগ্রামের মানুষ আগে জান্নাতে যাবে: ওয়াজে আতাউল বারীর বক্তব্য নিয়ে বিতর্ক মাগুরায় ২৩৫ ইউনিট বিদ্যুৎ ব্যবহারে বিদ্যুৎ বিল ৫০৬ কোটি ৮৩ লাখ ১১ হাজার ৫৯৩ টাকা রাষ্ট্রপতির সঙ্গে প্রধানমন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ, আলোচনা করলেন সাম্প্রতিক সফর নিয়ে বাঘারপাড়ায় ইউসিবির ‘কিউআর’ বিষয়ক মতবিনিময় সভা খুঁটির সঙ্গে বাঁধা বাবাকে খাওয়ানো সেই শিশুর দায়িত্ব নিল উজিরপুর প্রশাসন সন্ত্রাস-নৈরাজ্যের প্রতিবাদে গাজীপুর মহানগর বিএনপির বিক্ষোভ মিছিল ইসরায়েলকে সমর্থন করে যুক্তরাষ্ট্র নিজের আধিপত্যই ক্ষয় করছে: গেগরি জে সিমনস টঙ্গীতে গাঁজাসহ নারী মাদক কারবারি গ্রেপ্তার বিশ্ব নদী দিবস উপলক্ষ্যে শ্যামনগরে র‍্যালি, নদী, খাল পরিচ্ছন্নতা অভিযান

দেবহাটায় ফেয়ার মিশনের উদ্যোগে ৩২দলীয় ফুটবল খেলার ১ম পর্বের সমাপনী

  • সর্বশেষ আপডেট : বৃহস্পতিবার, ১৮ আগস্ট, ২০২২
  • ৪০৫ জন খবরটি পড়েছেন

রফিকুল ইসলাম দেবহাটা প্রতিনিধি।।

হোয়াটসঅ্যাপে ফলো করুন
Telegraph Bangladesh WHATSAPP Channel

হোয়াটসঅ্যাপে ফলো করুন

দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।

দেবহাটা উপজেলার ঐতিহ্যবাহী স্বেচ্ছাসেবী সংগঠন ফেয়ার মিশনের উদ্যোগে ৩২দলীয় ফুটবল টুর্নামেন্টের ১ম পর্বের সমাপনী খেলা বুধবার (১৭ আগষ্ট) বিকাল ৪ ঘটিকায় দেবহাটা ফুটবল মাঠে অনুষ্ঠিত হয়েছে।

ফেয়ার মিশনের পরিচালক আব্দুল কাদের মহিউদ্দিনের সভাপতিত্বে উক্ত খেলার সমাপনীতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দেবহাটা উপজেলা আওয়ামীলীগের নেতা ও দেবহাটা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান নজরুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দেবহাটা উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান হাবিবুর রহমান সবুজ ও সিনিয়র সাংবাদিক আর.কে.বাপ্পা।

খেলায় একদিকে অংশগ্রহন করে দেবহাটা ফেয়ার মিশন একাদশ আর অন্যদিকে অংশগ্রহন করে পাচপোতা ফেয়ার মিশন ফুটবল একাদশ। খেলার শুরুতে জাঁকজমকপূর্ণভাবে ছোট শিশুদেরকে সাথে নিয়ে খেলোয়াড়রা মাঠে প্রবেশ করে। সংক্ষিপ্ত আলোচনায় প্রধান অতিথি বলেন, ফেয়ার মিশনের মাদক বিরোধী সমাবেশ, ফ্রি ম্যাডিকেল ক্যাম্প, স্বেচ্ছায় রক্তদানসহ এই ধরনের খেলার আয়োজন প্রশংসার দাবীদার। তিনি এই ধরনের কাজকে সাধুবাদ জানিয়ে সকল ধরনের ভাল কাজে তিনি সবধরনের সহযোগিতার আশ্বাস প্রদান করেন।

খেলায় ফেয়ার মিশনের ৩২টি শাখা দল ভিন্ন ভিন্ন দল নিয়ে এই খেলায় অংশগ্রহণ করে। শেষ খেলায় দেবহাটা ১ গোলে জয়লাভ করে। রেফারি হিসেবে দায়িত্ব পালন করেন ফারুক হোসেন। সহকারী রেফারি হিসেবে ছিলেন নাজির হোসেন, জাকির হোসেন ও রিন্টু। ভাষ্যকার হিসেবে ছিলেন বিশিষ্ট ধারাভাষ্যকার জি,এম সিরাজুল ইসলাম, ফারুক হোসেন ও জিন্নাত আলী।

শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2025
Theme Customized By BreakingNews

টেলিগ্রাফ বাংলাদেশের ইউটিউব চ্যানেল

Close Welcome Bar