1. bdtelegraph24@gmail.com : বিডিটেলিগ্রাফ ডেস্ক :
  2. suma59630@gmail.com : ফাতেমা আকতার তোয়া : ফাতেমা আকতার তোয়া
  3. limonhosen529@gmail.com : Limon Hossain : Limon Hossain
  4. mirzagonj@bdtelegraph24.com : মির্জাগঞ্জ প্রতিনিধি : মির্জাগঞ্জ প্রতিনিধি
  5. tarim7866@gmail.com : তারিম আহমেদ : তারিম আহমেদ
  6. wasifur716@gmail.com : Wasifur Rahaman : Wasifur Rahaman
ভারতে মহানবীর (সা:) অবমাননার অভিযোগে বিজেপি বিধায়ক রাজা সিংক গ্রেফতার - bdtelegraph24.com
মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬, ০৭:২২ অপরাহ্ন
শিরোনাম :
অক্টোবরের শেষ সপ্তাহে এইচএসসির ফল প্রকাশের সম্ভাবনা পদ্মা ও তিস্তায় ব্যারাজ নির্মাণের ঘোষণা প্রধানমন্ত্রীর রাজশাহীতে আখ চাষিদের প্রণোদনার অর্থ বিতরণ কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী শারদীয় দুর্গাপূজা উপলক্ষ্যে উপকূলীয় এলাকায় নিরাপত্তা জোরদার করেছে কোস্ট গার্ড সাংবাদিক আলিফ হত্যার ঘটনায় গ্রেফতার অপূর্ব ফের ৪ দিনের রিমান্ডে অভয়নগরে নিজ বাড়ি থেকে বৃদ্ধার গলাকাটা লাশ উদ্ধার সাপের কামড়ে প্রাণ হারালেন ৩০ বছরের অভিজ্ঞ সাপুড়ে অভয়নগরে নিজ ঘরে বৃদ্ধার গলাকাটা লাশ, মালামাল লুট ঝিনাইদহে পারিবারিক কলহের জেরে শ্বশুরের কুড়ালের আঘাতে জামাই নিহত ফরিদপুরের পূজামণ্ডপ পরিদর্শন করেন দেশ বরন্যে কৃষিবিদ হাসান জাফির তুহিন

ভারতে মহানবীর (সা:) অবমাননার অভিযোগে বিজেপি বিধায়ক রাজা সিংক গ্রেফতার

  • সর্বশেষ আপডেট : মঙ্গলবার, ২৩ আগস্ট, ২০২২
  • ২৫১ জন খবরটি পড়েছেন
ছবি-সংগৃহীত

বিডিটেলিগ্রাফ ডেস্ক।।

হোয়াটসঅ্যাপে ফলো করুন
Telegraph Bangladesh WHATSAPP Channel

হোয়াটসঅ্যাপে ফলো করুন

দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।

সোমবার গভীর রাতে মহানবীর (সা:) অবমাননার অভিযোগে হায়দ্রাবাদের বিভিন্ন থানায় ব্যাপক বিক্ষোভ দেখান স্থানীয় জনতা। পুলিশ বিজেপি বিধায়ক রাজা সিংকে গ্রেপ্তার করেছে। ইন্ডিয়ান এক্সপ্রেস

নূপুর শর্মার মতোই মহানবীকে (সা:) নিয়ে আপত্তিকর মন্তব্য করেন হায়দ্রাবাদের বিজেপি বিধায়ক টি রাজা সিং। সোমবার গভীর রাতে বিধায়কের গ্রেফতারির দাবিতে থানা ঘেরাও করে চলে বিক্ষোভ। পুলিশ কমিশনারের অফিসের বাইরে রাস্তা অবরোধ করা হয়, বশিরবাগে ডিসিপির অফিসে চড়াও হন বিক্ষোভকারীরা। এরপর গ্রেপ্তার হন রাজা সিং। জানা গিয়েছে, ইউটিউবে একটি ভিডিও পোস্ট করেন বিধায়ক। ১০.২৭ মিনিটের সেই ভিডিওর টাইটেল ফারুকি কা আকা কা ইতিহাস সুনিয়ে। শ্রী রাম চ্যানেল তেলেঙ্গানায় পোস্ট করা সেই ভিডিওতে গোসামহলের বিজেপি বিধায়ক রাজা সিং কমেডিয়ান মুনাওয়ার ফারুকি ও তার কমেডি শো নিয়ে অনেক কিছু বলেন। সেখানে নূপুর শর্মার সেই বিতর্কিত মন্তব্যগুলিকে পুনরায় বলতে থাকেন রাজা সিং। যা ঘিরে কয়েক মাস গোটা ভারতে হিংসা-অশান্তি হয়। যে কারণে বিজেপি নূপুরকে সাসপেন্ড করে।

এই ভিডিও পোস্ট করার পর থেকেই অশান্তির সূত্রপাত। এআইএমআইএম বিধায়ক আহমেদ বালালা দাবিরপুরা থানায় পৌঁছন দলবল নিয়ে। আর সেখানে রাজা সিংয়ের বিরুদ্ধে কড়া ব্যবস্থার দাবি জানান পুলিশকে। চারমিনারের সামনেও একইরকম প্রতিবাদ-বিক্ষোভ শুরু হয়। ভবানী নগর, মীর চক, রেইন বাজার এলাকাতেও বিক্ষোভ শুরু হয়। রাজা সিংয়ের গ্রেফতারির দাবিতে ব্যাপক বিক্ষোভ হয়।

মঙ্গলবার সকালে রাজা সিংকে গ্রেফতার করা হয়েছে। তাকে এদিন আদালতে তোলা হবে। তাকে নিজেদের হেফাজতে চাইবে পুলিশ, এমনটাই জানা গিয়েছে। এর আগেও একাধিকবার মুসলিম সম্প্রদায়কে নিশানা করেছেন রাজা সিং। তার বিতর্কিত মন্তব্যের কারণে অস্বস্তিতে পড়তে হয়েছে বিজেপিকে। দিন কয়েক আগে কমেডিয়ান মুনাওয়ার ফারুকির শো বন্ধ না হলে আগুন লাগানোর হুমকি দিয়ে আটক হন রাজা সিং। এবার নবী অবমাননার অভিযোগে গ্রেফতার। আমাদের সময়ডটকম

শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2025
Theme Customized By BreakingNews

টেলিগ্রাফ বাংলাদেশের ইউটিউব চ্যানেল

Close Welcome Bar