1. bdtelegraph24@gmail.com : বিডিটেলিগ্রাফ ডেস্ক :
  2. suma59630@gmail.com : ফাতেমা আকতার তোয়া : ফাতেমা আকতার তোয়া
  3. limonhosen529@gmail.com : Limon Hossain : Limon Hossain
  4. mirzagonj@bdtelegraph24.com : মির্জাগঞ্জ প্রতিনিধি : মির্জাগঞ্জ প্রতিনিধি
  5. tarim7866@gmail.com : তারিম আহমেদ : তারিম আহমেদ
  6. wasifur716@gmail.com : Wasifur Rahaman : Wasifur Rahaman
নয়াদিল্লীতে মন্ত্রী পর্যায়ে বাংলাদেশ- ভারত যৌথ নদীকমিশনের বৈঠক শুরু - bdtelegraph24.com
মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬, ০৭:২২ অপরাহ্ন
শিরোনাম :
অক্টোবরের শেষ সপ্তাহে এইচএসসির ফল প্রকাশের সম্ভাবনা পদ্মা ও তিস্তায় ব্যারাজ নির্মাণের ঘোষণা প্রধানমন্ত্রীর রাজশাহীতে আখ চাষিদের প্রণোদনার অর্থ বিতরণ কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী শারদীয় দুর্গাপূজা উপলক্ষ্যে উপকূলীয় এলাকায় নিরাপত্তা জোরদার করেছে কোস্ট গার্ড সাংবাদিক আলিফ হত্যার ঘটনায় গ্রেফতার অপূর্ব ফের ৪ দিনের রিমান্ডে অভয়নগরে নিজ বাড়ি থেকে বৃদ্ধার গলাকাটা লাশ উদ্ধার সাপের কামড়ে প্রাণ হারালেন ৩০ বছরের অভিজ্ঞ সাপুড়ে অভয়নগরে নিজ ঘরে বৃদ্ধার গলাকাটা লাশ, মালামাল লুট ঝিনাইদহে পারিবারিক কলহের জেরে শ্বশুরের কুড়ালের আঘাতে জামাই নিহত ফরিদপুরের পূজামণ্ডপ পরিদর্শন করেন দেশ বরন্যে কৃষিবিদ হাসান জাফির তুহিন

নয়াদিল্লীতে মন্ত্রী পর্যায়ে বাংলাদেশ- ভারত যৌথ নদীকমিশনের বৈঠক শুরু

  • সর্বশেষ আপডেট : বৃহস্পতিবার, ২৫ আগস্ট, ২০২২
  • ২৪৬ জন খবরটি পড়েছেন
ছবি-সংগৃহীত

ডেস্ক রিপোর্ট।।

হোয়াটসঅ্যাপে ফলো করুন
Telegraph Bangladesh WHATSAPP Channel

হোয়াটসঅ্যাপে ফলো করুন

দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।

ভারতের রাজধানী নয়াদিল্লীর সুষমা স্বরাজ ভবনে বৃহস্পতিবার( ২৫ আগষ্ট) বিকেলে বাংলাদেশ- ভারত যৌথ নদীকমিশনের মন্ত্রী পর্যায়ের বৈঠক শুরু হয়েছে।  

বৈঠকে ভারতের জল শক্তি মন্ত্রী গজেন্দ্র সিং শাখাওয়াৎ ও বাংলাদেশের পানি সম্পদ প্রতিমন্ত্রী জাহিদ ফারুক নিজ নিজ প্রতিনিধি দলের নেতৃত্ব দিচ্ছেন। বাংলাদেশের পানি সম্পদ মন্ত্রণালয়ের উপমন্ত্রী এ কে এম এনামুল হক শামীম বৈঠকে অংশ গ্রহণ করছেন।

বৈঠক সূত্র জানায়, এর আগে মঙ্গলবার (২৪ আগস্ট) জেআরসি’র সচিব পর্যায়ের বৈঠক অনুষ্ঠিত হয়েছে। দু’দেশের  কর্মকর্তারা এ সময় উভয়পক্ষের মধ্যে পানি বন্টন ও অন্যান্য ইস্যু নিয়ে বিস্তারিত আলোচনা করেছেন। চলতি বৈঠকে দু’পক্ষ দীর্ঘদিন ধরে অমীমাংসিত কিছু ইস্যুর নিষ্পত্তি করবে।

সূত্র আরো জানায়, আজকের বৈঠকে সংশ্লিষ্ট ইস্যুগুলোর নিষ্পত্তি করা হবে। আগামী মাসে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভারত সফরকালে এসব দলিলপত্র স্বাক্ষরিত হতে পারে। কূটনৈতিক সূত্রগুলো জানিয়েছে, বৈঠকের পর যৌথ বিবৃতি দেয়া হতে পারে।

সূত্রগুলো এর আগে জানিয়েছে, আজকের বৈঠকে দু’পক্ষ গঙ্গার পানি বন্টনের ওপর যৌথ সমীক্ষা চূড়ান্ত এবং কুশিয়ারা নদী থেকে পানি প্রত্যাহারের ব্যাপারে একটি চুক্তি চূড়ান্ত করা হবে বলে আশা করা হচ্ছে। বৈঠকে ভারতের উত্তর-পূর্বাঞ্চলের নদীর পানি প্রবাহের উপাত্ত বিনিময়ের বিষয়ে ওপরও একটি সমঝোতা স্মারক চূড়ান্ত হবে।

এর আগে বাংলাদেশ পানি সম্পদ মন্ত্রণালয় জানায়, বৈঠকে বাংলাদেশ দীর্ঘ-প্রতীক্ষিত তিস্তা ইস্যুটি উত্থাপন করবে। এছাড়াও ছয়টি অভিন্ন নদী- মনু, মুহুরী, খোয়াই, গোমতী, ধরলা ও দুধকুমার নিয়ে একটি কাঠামো চুক্তিও চূড়ান্ত করা হবে। এছাড়া, গঙ্গার পানি বন্টন চুক্তি নবায়ন সম্পর্কিত ইস্যুগুলো নিয়েও বৈঠকে আলোচনা হবে।  

১৯৯৬ সালে আওয়ামী লীগ সরকারের আমলে বাংলাদেশ ও ভারতের মধ্যে ৩০ বছর মেয়াদী গঙ্গার পানি বণ্টনের বিষয়ে যুগান্তকারী চুক্তিটি স্বাক্ষরিত হয়। ২০২৬ সালের শেষ দিকে চুক্তির মেয়াদ শেষ হবে।

২০২০ সালের মার্চ মাসে সর্বশেষ মন্ত্রী পর্যায়ের জেআরসি বৈঠকটি অনুষ্ঠিত হয়। সময় নিউজ

শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2025
Theme Customized By BreakingNews

টেলিগ্রাফ বাংলাদেশের ইউটিউব চ্যানেল

Close Welcome Bar