1. bdtelegraph24@gmail.com : বিডিটেলিগ্রাফ ডেস্ক :
  2. suma59630@gmail.com : ফাতেমা আকতার তোয়া : ফাতেমা আকতার তোয়া
  3. limonhosen529@gmail.com : Limon Hossain : Limon Hossain
  4. mirzagonj@bdtelegraph24.com : মির্জাগঞ্জ প্রতিনিধি : মির্জাগঞ্জ প্রতিনিধি
  5. tarim7866@gmail.com : তারিম আহমেদ : তারিম আহমেদ
  6. wasifur716@gmail.com : Wasifur Rahaman : Wasifur Rahaman
বাঘের মুখ থেকে লড়াই করে শিশু পুত্রকে কেড়ে আনলেন মা - bdtelegraph24.com
মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬, ০৭:২১ অপরাহ্ন
শিরোনাম :
অক্টোবরের শেষ সপ্তাহে এইচএসসির ফল প্রকাশের সম্ভাবনা পদ্মা ও তিস্তায় ব্যারাজ নির্মাণের ঘোষণা প্রধানমন্ত্রীর রাজশাহীতে আখ চাষিদের প্রণোদনার অর্থ বিতরণ কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী শারদীয় দুর্গাপূজা উপলক্ষ্যে উপকূলীয় এলাকায় নিরাপত্তা জোরদার করেছে কোস্ট গার্ড সাংবাদিক আলিফ হত্যার ঘটনায় গ্রেফতার অপূর্ব ফের ৪ দিনের রিমান্ডে অভয়নগরে নিজ বাড়ি থেকে বৃদ্ধার গলাকাটা লাশ উদ্ধার সাপের কামড়ে প্রাণ হারালেন ৩০ বছরের অভিজ্ঞ সাপুড়ে অভয়নগরে নিজ ঘরে বৃদ্ধার গলাকাটা লাশ, মালামাল লুট ঝিনাইদহে পারিবারিক কলহের জেরে শ্বশুরের কুড়ালের আঘাতে জামাই নিহত ফরিদপুরের পূজামণ্ডপ পরিদর্শন করেন দেশ বরন্যে কৃষিবিদ হাসান জাফির তুহিন

বাঘের মুখ থেকে লড়াই করে শিশু পুত্রকে কেড়ে আনলেন মা

  • সর্বশেষ আপডেট : সোমবার, ৫ সেপ্টেম্বর, ২০২২
  • ২৬৬ জন খবরটি পড়েছেন

ডেস্ক রিপোর্ট।।

হোয়াটসঅ্যাপে ফলো করুন
Telegraph Bangladesh WHATSAPP Channel

হোয়াটসঅ্যাপে ফলো করুন

দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।

২৫ বছর বয়সী এক নারী দৃষ্টান্তমূলক সাহস দেখিয়েছেন। ১৫ মাসের শিশু ছেলেকে বাঘের চোয়াল থেকে লড়াই করে বাঁচিয়েছেন অর্চনা চৌধুরী নামের এক নারী। তারা দু’জনই বর্তমানে একটি হাসপাতালে চিকিৎসাধীন।

রোববার (৪ সেপ্টেম্বর) মধ্যপ্রদেশের বান্ধবগড় টাইগার রিজার্ভের মালা বিটের অধীনে উমারিয়া জেলার রোহানিয়া গ্রামে ঘটে এই ঘটনা।

সোমবার (৫ সেপ্টেম্বর) ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির  এক প্রতিবেদন থেকে জানা গেছে এই তথ্য। প্রতিবেদনে বলা হয়েছে, জেলা কর্মকর্তারা জানিয়েছেন যে, তারা বাঘটিকে খুঁজে বের করার চেষ্টা করছেন এবং বনাঞ্চলে বসবাসরত মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে পদক্ষেপ নেবেন।

অর্চনা চৌধুরী নামে ভুক্তভোগী ওই নারী জানিয়েছেন, তিনি তার ছেলে রবিরাজকে একটি মাঠে নিয়ে গিয়েছিলেন। সেখানেই তার সন্তানকে বাঘ আক্রমণ করে এবং মুখে ধরে রাখে। এরপর তার মা ছেলেকে বাঁচাতে গেলে তাকেও আক্রমণ করে।

ওই নারী বলেন, তিনি তার সন্তানকে বাঁচানোর চেষ্টা চালিয়ে যেতে থাকেন। চিৎকারও তুলেছিলেন এবং পরে কিছু গ্রামবাসী পৌঁছান সেখানে। তখন গ্রামবাসী বাঘটিকে তাড়া করে এবং শিশু সন্তানকে রেখে জঙ্গলে পালিয়ে যায় বাঘ।

অর্চনা চৌধুরীর স্বামী ভোলা প্রসাদ জানিয়েছেন, তার স্ত্রীর কোমর, হাতে ও পিঠে আঘাত লেগেছে এবং তাদের ছেলে মাথায় ও পিঠে আঘাত পেয়েছে। চ্যানেল ২৪

শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2025
Theme Customized By BreakingNews

টেলিগ্রাফ বাংলাদেশের ইউটিউব চ্যানেল

Close Welcome Bar