1. bdtelegraph24@gmail.com : বিডিটেলিগ্রাফ ডেস্ক :
  2. suma59630@gmail.com : ফাতেমা আকতার তোয়া : ফাতেমা আকতার তোয়া
  3. limonhosen529@gmail.com : Limon Hossain : Limon Hossain
  4. mirzagonj@bdtelegraph24.com : মির্জাগঞ্জ প্রতিনিধি : মির্জাগঞ্জ প্রতিনিধি
  5. tarim7866@gmail.com : তারিম আহমেদ : তারিম আহমেদ
  6. wasifur716@gmail.com : Wasifur Rahaman : Wasifur Rahaman
প্রধানমন্ত্রী যখন ভারতে তখন 'বাংলাদেশকে ভারতের অন্তর্ভুক্ত করার'দাবি আসামের মুখ্যমন্ত্রীর - bdtelegraph24.com
মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬, ০৭:২১ অপরাহ্ন
শিরোনাম :
অক্টোবরের শেষ সপ্তাহে এইচএসসির ফল প্রকাশের সম্ভাবনা পদ্মা ও তিস্তায় ব্যারাজ নির্মাণের ঘোষণা প্রধানমন্ত্রীর রাজশাহীতে আখ চাষিদের প্রণোদনার অর্থ বিতরণ কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী শারদীয় দুর্গাপূজা উপলক্ষ্যে উপকূলীয় এলাকায় নিরাপত্তা জোরদার করেছে কোস্ট গার্ড সাংবাদিক আলিফ হত্যার ঘটনায় গ্রেফতার অপূর্ব ফের ৪ দিনের রিমান্ডে অভয়নগরে নিজ বাড়ি থেকে বৃদ্ধার গলাকাটা লাশ উদ্ধার সাপের কামড়ে প্রাণ হারালেন ৩০ বছরের অভিজ্ঞ সাপুড়ে অভয়নগরে নিজ ঘরে বৃদ্ধার গলাকাটা লাশ, মালামাল লুট ঝিনাইদহে পারিবারিক কলহের জেরে শ্বশুরের কুড়ালের আঘাতে জামাই নিহত ফরিদপুরের পূজামণ্ডপ পরিদর্শন করেন দেশ বরন্যে কৃষিবিদ হাসান জাফির তুহিন

প্রধানমন্ত্রী যখন ভারতে তখন ‘বাংলাদেশকে ভারতের অন্তর্ভুক্ত করার’দাবি আসামের মুখ্যমন্ত্রীর

  • সর্বশেষ আপডেট : বুধবার, ৭ সেপ্টেম্বর, ২০২২
  • ২৭৯ জন খবরটি পড়েছেন

ডেস্ক রিপোর্ট।।

হোয়াটসঅ্যাপে ফলো করুন
Telegraph Bangladesh WHATSAPP Channel

হোয়াটসঅ্যাপে ফলো করুন

দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।

প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভারত সফরের মধ্যেই বাংলাদেশ নিয়ে বিতর্কিত মন্তব্য করেছেন আসামের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। বাংলাদেশকে ভারতের অন্তর্ভুক্ত করার কথা বলেছেন তিনি। এনডিটিভি এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

‘ভারত জোড়ো যাত্রা’র অংশ হিসেবে রাহুল গান্ধী ও অন্যান্য কংগ্রেস নেতা কাশ্মীর থেকে কন্যাকুমারী পর্যন্ত সাড়ে ৩ হাজার কিলোমিটার ভ্রমণ করবেন। কংগ্রেসের ওই কর্মসূচির বিষয়ে বলতে গিয়েই এমন বিতর্কিত মন্তব্য করেন আসামের মুখ্যমন্ত্রী।

২০২৪ সালে ভারতে সাধারণ নির্বাচন। এর আগে কংগ্রেস থেকে বেরিয়ে গেছেন বেশ কয়েকজন সিনিয়র নেতা। তাই দলকে গোছাতে মরিয়া হয়ে উঠেছে কংগ্রেস। এরই অংশ হিসেবে এই যাত্রা করছে কংগ্রেস।

২০১৫ সালে বিজেপি যোগ দেয়ার আগ পর্যন্ত কংগ্রেসের রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন হিমন্ত বিশ্ব শর্মা। বিজেপিতে যোগ দিয়েই আসামের মুখ্যমন্ত্রী হন তিনি।

হিমন্ত বিশ্ব শর্মা বলেন, ভারত ঐক্যবদ্ধ। কাশ্মীর থেকে কন্যাকুমারী, শিলচর থেকে সৌরাষ্ট্র, আমরা এক। কংগ্রেস দেশকে ভারত ও পাকিস্তানে বিভক্ত করেছে। এরপর বাংলাদেশ সৃষ্টি হয়। রাহুল গান্ধী যদি ক্ষমাপ্রার্থী হয়ে মনে করেন যে আমার নানা (জওহরলাল নেহেরু) ভুল করেছেন, যদি তিনি অনুশোচনা করেন, তাহলে ভারতীয় ভূখণ্ডে ‘ভারত জোড়ো’ এর কোনো মানে নেই। পাকিস্তান, বাংলাদেশকে একীভূত করার চেষ্টা করুন এবং অখণ্ড ভারত গঠনের চেষ্টা করুন। চ্যানেল ২৪

শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2025
Theme Customized By BreakingNews

টেলিগ্রাফ বাংলাদেশের ইউটিউব চ্যানেল

Close Welcome Bar