1. bdtelegraph24@gmail.com : বিডিটেলিগ্রাফ ডেস্ক :
  2. suma59630@gmail.com : ফাতেমা আকতার তোয়া : ফাতেমা আকতার তোয়া
  3. limonhosen529@gmail.com : Limon Hossain : Limon Hossain
  4. mirzagonj@bdtelegraph24.com : মির্জাগঞ্জ প্রতিনিধি : মির্জাগঞ্জ প্রতিনিধি
  5. tarim7866@gmail.com : তারিম আহমেদ : তারিম আহমেদ
  6. wasifur716@gmail.com : Wasifur Rahaman : Wasifur Rahaman
শ্যামনগরে মতুয়া মহোৎসব ১৪২৯ অনুষ্ঠিত - bdtelegraph24.com
শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ১০:০১ অপরাহ্ন
শিরোনাম :
জানুয়ারিতে নতুন বইয়ের পাশাপাশি ইউনিফর্ম পাবে প্রাথমিক শিক্ষার্থীরা: শিক্ষামন্ত্রী বিমানবন্দরে বিশৃঙ্খলা: জামায়াত নেতা আখতারুজ্জামানের ১ দিনের রিমান্ড ঝিনাইদহে ৪ লাখ টাকার ৭৭টি অবৈধ চায়না দুয়ারী জাল ধ্বংস শাহজালাল বিমানবন্দরে পৃথক অভিযানে ৭৮১ গ্রাম স্বর্ণসহ আটক ৭ জবিতে মোরাল প্যারেন্টিং ট্রাস্টের ‘নৈতিক অভিভাবকত্ব’ বিষয়ক সেমিনার অনুষ্ঠিত আন্তর্জাতিক ‘বঙ্গোপসাগর সংলাপে’ বরিশাল বিশ্ববিদ্যালয়ের পাঁচ শিক্ষার্থী কুষ্টিয়ায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সংঘর্ষ ও লুটপাট: এলাকা পুরুষশূন্য কিশোরগঞ্জে মাদকের টাকার জন্য ৫ শিশুকে বিক্রির অভিযোগ শরীয়তপুরে ডোবা থেকে শিশুর গলাকাটা বস্তাবন্দি মরদেহ উদ্ধার, আটক ১ গাজীপুরে পোশাক কারখানায় আগুন, ধোঁয়ায় অসুস্থ ৬৯ জন উদ্ধার

শ্যামনগরে মতুয়া মহোৎসব ১৪২৯ অনুষ্ঠিত

  • সর্বশেষ আপডেট : শনিবার, ২৫ ফেব্রুয়ারী, ২০২৩
  • ২৫৩ জন খবরটি পড়েছেন

অনাথ মন্ডল, শ্যামনগর প্রতিনিধি।

হোয়াটসঅ্যাপে ফলো করুন
Telegraph Bangladesh WHATSAPP Channel

হোয়াটসঅ্যাপে ফলো করুন

দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।

শ্রী শ্রী শান্তি হরি মতুয়া সংঘ মন্দিরের উদ্যোগে সাতক্ষীরা জেলার শ্যামনগর উপজেলাধীন মুন্সিগঞ্জ ইউনিয়নের পূর্ব কালিনগরে ৩০ তম মতুয়া মহোৎসব ১৪২৯ অনুষ্ঠিত হয়েছে। মোহান্ধ মানুষকে মুক্তির চেতনায় উজ্জীবিত করতে বারে বারে ভক্তের দারে আসেন ভগবান বিভিন্ন রুপে বিভিন্ন নামে।

তারই স্রোত ধারায় উজ্জীবিত হয়ে কলির সায়াহ্নে গোলক বিহারী শ্রী হরি ১২১৮ সালে ফাল্গুন মাসে মধু কৃষ্ণ ত্রয়োদশী তিথিতে গোপালগঞ্জের সফলাডাঙ্গায় অবতীর্ণ হন পূর্ণ ব্রক্ষ শ্রী শ্রী হরিচাঁদ ঠাকুর। সেই পূর্ণ ব্রক্ষ শ্রী শ্রী হরিচাঁদ ঠাকুরের মতুয়াদর্শন তত্ত্বের আলোকে সর্বজনীন শ্রী শ্রী শান্তিহরি মতুয়া মন্দির প্রাঙ্গণে এক মাতুয়া সম্মেলন আয়োজন করেন শ্রী শ্রী শান্তি হরি মতুয়া সংঘ মন্দির কমিটি।

কর্মসূচিগুলো হচ্ছে ২৪ শে ফেব্রুয়ারি শুক্রবার সন্ধ্যা ৬ টায় হরিগুরুচাঁদ চরণে মঙ্গল প্রদীপ প্রজ্জ্বলনসহ সন্ধ্যা আরতি জ্ঞাপন, রাত ৭ টা হতে বিভিন্ন সম্প্রদায় কতৃক সারারাত্র ব্যাপি হরিনাম সংকীর্তন সংকীর্ত্তন এবং ২৫ শে ফেব্রুয়ারি শনিবার ভোর ৫ টায় প্রভাতী কীর্ত্তন সহ নগর পরিভ্রমণ, সকাল ৮ টায় ভজন কীর্ত্তন ও ধর্ম আলোচনা এবং দুপুর ২ টায় বিভিন্ন জায়গা থেকে আগত ভক্তবৃন্দের সমন্বয়ে ধুলোটন্তে মহা প্রসাদ বিতরণের মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।

উক্ত মন্দির কমিটির সভাপতি কাজল কান্তি সরদারের সভাপতিত্বে মতুয়া মহোৎসব পরিচালনা করেন অবসর প্রাপ্ত উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার সন্তোষ কুমার সরদার। এসময় উপস্থিত ছিলেন বাংলাদেশ হিন্দু পরিষদ শ্যামনগর উপজেলা শাখার আহ্বায়ক অনাথ মন্ডল,যুগ্ম – আহবায়ক ও উপজেলা হিন্দু বিবাহ রেজিস্ট্রার সুজন কুমার দাশ, সদস্য সচিব উৎপল কুমার মন্ডল প্রমুখ।

শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2025
Theme Customized By BreakingNews

টেলিগ্রাফ বাংলাদেশের ইউটিউব চ্যানেল

Close Welcome Bar