1. bdtelegraph24@gmail.com : বিডিটেলিগ্রাফ ডেস্ক :
  2. suma59630@gmail.com : ফাতেমা আকতার তোয়া : ফাতেমা আকতার তোয়া
  3. limonhosen529@gmail.com : Limon Hossain : Limon Hossain
  4. mirzagonj@bdtelegraph24.com : মির্জাগঞ্জ প্রতিনিধি : মির্জাগঞ্জ প্রতিনিধি
  5. tarim7866@gmail.com : তারিম আহমেদ : তারিম আহমেদ
  6. wasifur716@gmail.com : Wasifur Rahaman : Wasifur Rahaman
ফুলবাড়ীতে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের মাঝে খাদ্য সামগ্রী ও কম্বল বিতরণ - bdtelegraph24.com
শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ১০:০১ অপরাহ্ন
শিরোনাম :
জানুয়ারিতে নতুন বইয়ের পাশাপাশি ইউনিফর্ম পাবে প্রাথমিক শিক্ষার্থীরা: শিক্ষামন্ত্রী বিমানবন্দরে বিশৃঙ্খলা: জামায়াত নেতা আখতারুজ্জামানের ১ দিনের রিমান্ড ঝিনাইদহে ৪ লাখ টাকার ৭৭টি অবৈধ চায়না দুয়ারী জাল ধ্বংস শাহজালাল বিমানবন্দরে পৃথক অভিযানে ৭৮১ গ্রাম স্বর্ণসহ আটক ৭ জবিতে মোরাল প্যারেন্টিং ট্রাস্টের ‘নৈতিক অভিভাবকত্ব’ বিষয়ক সেমিনার অনুষ্ঠিত আন্তর্জাতিক ‘বঙ্গোপসাগর সংলাপে’ বরিশাল বিশ্ববিদ্যালয়ের পাঁচ শিক্ষার্থী কুষ্টিয়ায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সংঘর্ষ ও লুটপাট: এলাকা পুরুষশূন্য কিশোরগঞ্জে মাদকের টাকার জন্য ৫ শিশুকে বিক্রির অভিযোগ শরীয়তপুরে ডোবা থেকে শিশুর গলাকাটা বস্তাবন্দি মরদেহ উদ্ধার, আটক ১ গাজীপুরে পোশাক কারখানায় আগুন, ধোঁয়ায় অসুস্থ ৬৯ জন উদ্ধার

ফুলবাড়ীতে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের মাঝে খাদ্য সামগ্রী ও কম্বল বিতরণ

  • সর্বশেষ আপডেট : মঙ্গলবার, ২৮ ফেব্রুয়ারী, ২০২৩
  • ১৮৯ জন খবরটি পড়েছেন

এ আর রাকিবুল হাসান,, কুড়িগ্রাম।

হোয়াটসঅ্যাপে ফলো করুন
Telegraph Bangladesh WHATSAPP Channel

হোয়াটসঅ্যাপে ফলো করুন

দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।

কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলার ভাঙ্গামোড় ইউনিয়নের পূর্ব রাবাইতারি গ্রামে রোববার রাতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুনে পুড়ে ওই এলাকার নাদের আলীর বসতঘর, ঘরে রাখা নগদ টাকাসহ সমস্ত মালামাল ও গোয়াল ঘরে থাকা তিনটি গরু পুড়ে ছাই হয়ে যায়। আগুন ছড়িয়ে পড়ে আশপাশের বাড়িঘরে। এতে নাদের আলীর ছোটভাই আব্দুল কাদের ও প্রতিবেশী ময়জুল হকের গোয়াল ঘর পুড়ে যায়। পরে খবর পেয়ে ফুলবাড়ী ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে আগুন নিভিয়ে ফেলে।

ফায়ার সার্ভিসের তথ্য মতে, ওই এলাকার বাসিন্দা নাদের আলীর বসতঘরে কয়েলের আগুনের মাধ্যমে অগ্নিকাণ্ডের ঘটনাটি ঘটে। অগ্নিকাণ্ডের ঘটনায় তিনটি পরিবারের ক্ষয়ক্ষতি হয়েছে।

সোমবার ২৭ ফেব্রুয়ারি বিকালে অগ্নিকাণ্ডের ঘটনাস্থল পরিদর্শন করেন ফুলবাড়ী উপজেলা প্রশাসন। অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত নাদের আলী, আবদুল কাদের ও ময়জুল হকের সাথে কুশল বিনিময় করে সমবেদনা জ্ঞাপন করেন। এসময় উপজেলা নির্বাহী কর্মকর্তা সুমন দাস, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা আরিফুর রহমান কনক, ফুলবাড়ী থানার অফিসার ইনচার্জ (ওসি) ফজলুর রহমান, উপজেলা ত্রাণ পুনর্বাসন ও প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা সবুজ কুমার গুপ্ত, ভাঙ্গামোড় ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোহাম্মদ আলী শেখ ও ইউপি সদস্য মুকুল মিয়া উপস্থিত ছিলেন।

উপজেলা নির্বাহী কর্মকর্তা সুমন দাস বলেন, আজকে আমরা তাৎক্ষণিক ভাবে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে খাবার সামগ্রী ও কম্বল দিলাম। পাশাপাশি জেলা প্রশাসক মহোদয়ের নিকট সহায়তার জন্য আবেদন করা হবে। আমরা আশা করি ওখান থেকে ক্ষতিগ্রস্ত পরিবারগুলিকে ঢেউটিন ও নগদ অর্থ সহায়তা দিতে পারবো। এর বাইরেও আমাদের বিভিন্ন দপ্তরের কর্মকর্তাদের মাধ্যমে যে সহযোগিতা গুলো করার সুযোগ আছে, আমরা সবাই মিলে চেষ্টা করব সেই সহযোগিতা করার জন্য।

শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2025
Theme Customized By BreakingNews

টেলিগ্রাফ বাংলাদেশের ইউটিউব চ্যানেল

Close Welcome Bar