1. bdtelegraph24@gmail.com : বিডিটেলিগ্রাফ ডেস্ক :
  2. suma59630@gmail.com : ফাতেমা আকতার তোয়া : ফাতেমা আকতার তোয়া
  3. limonhosen529@gmail.com : Limon Hossain : Limon Hossain
  4. mirzagonj@bdtelegraph24.com : মির্জাগঞ্জ প্রতিনিধি : মির্জাগঞ্জ প্রতিনিধি
  5. tarim7866@gmail.com : তারিম আহমেদ : তারিম আহমেদ
  6. wasifur716@gmail.com : Wasifur Rahaman : Wasifur Rahaman
শ্যামনগরে জাতীয় ভোটার দিবস পালিত - bdtelegraph24.com
শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ১০:০৩ অপরাহ্ন
শিরোনাম :
জানুয়ারিতে নতুন বইয়ের পাশাপাশি ইউনিফর্ম পাবে প্রাথমিক শিক্ষার্থীরা: শিক্ষামন্ত্রী বিমানবন্দরে বিশৃঙ্খলা: জামায়াত নেতা আখতারুজ্জামানের ১ দিনের রিমান্ড ঝিনাইদহে ৪ লাখ টাকার ৭৭টি অবৈধ চায়না দুয়ারী জাল ধ্বংস শাহজালাল বিমানবন্দরে পৃথক অভিযানে ৭৮১ গ্রাম স্বর্ণসহ আটক ৭ জবিতে মোরাল প্যারেন্টিং ট্রাস্টের ‘নৈতিক অভিভাবকত্ব’ বিষয়ক সেমিনার অনুষ্ঠিত আন্তর্জাতিক ‘বঙ্গোপসাগর সংলাপে’ বরিশাল বিশ্ববিদ্যালয়ের পাঁচ শিক্ষার্থী কুষ্টিয়ায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সংঘর্ষ ও লুটপাট: এলাকা পুরুষশূন্য কিশোরগঞ্জে মাদকের টাকার জন্য ৫ শিশুকে বিক্রির অভিযোগ শরীয়তপুরে ডোবা থেকে শিশুর গলাকাটা বস্তাবন্দি মরদেহ উদ্ধার, আটক ১ গাজীপুরে পোশাক কারখানায় আগুন, ধোঁয়ায় অসুস্থ ৬৯ জন উদ্ধার

শ্যামনগরে জাতীয় ভোটার দিবস পালিত

  • সর্বশেষ আপডেট : বৃহস্পতিবার, ২ মার্চ, ২০২৩
  • ২২৩ জন খবরটি পড়েছেন

অনাথ মন্ডল, শ্যামনগর প্রতিনিধি।

হোয়াটসঅ্যাপে ফলো করুন
Telegraph Bangladesh WHATSAPP Channel

হোয়াটসঅ্যাপে ফলো করুন

দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।

“ভোটার হব নিয়ম মেনে, ভোট দিব যোগ্যজনে” এই প্রতিপাদ্য কে সামনে রেখে সাতক্ষীরার শ্যামনগরে জাতীয় ভোটার দিবস ২০২৩ উদযাপন উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (০২ মার্চ) সকালে দিবসটি উপলক্ষে শ্যামনগর উপজেলা নির্বাচন অফিসের সামনে থেকে এটি র‍্যালি বের হয়। র‍্যালি শেষে নির্বাচন অফিসের সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভা শেষে নতুন ভোটারদের মাঝে জাতীয় পরিচয়পত্রের স্মার্টকার্ড বিতরণ করা হয়।

উপজেলা নির্বাচন কর্মকর্তা সৈয়দ আল এমরানের সভাপতিত্বে উক্ত র‍্যালি ও আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য এস.এম জগলুল হায়দার। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলন উপজেলা পরিষদের চেয়ারম্যান এস.এম আতাউল হক দোলন, উপজেলা নিবার্হী কর্মকর্তা (ইউএনও) মোঃ আক্তার হোসেন, উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান মিসেস খালেদা আইয়ুব বলি, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার বীর মুক্তিযোদ্ধা দেবী রঞ্জন মন্ডল, উপজেলা প্রেসক্লাবের সভাপতি আলহাজ্ব জি.এম আকবর কবীর, সাধারণ সম্পাদক জাহিদ সুমন প্রমুখ।

এছাড়াও অনুষ্ঠানে বিভিন্ন সরকারি-বেসরকারি দপ্তরের কর্মকর্তা, শিক্ষক ও গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।

প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, ভোটাধিকার নাগরিকের মৌলিক অধিকার। বর্তমান সরকার দেশের মানুষের ভোটাধিকার নিশ্চিত করেছে। ছবি ও হাতের আঙ্গুলের ছাপ সংযুক্ত ভোটার তালিকা করার মাধ্যমে বাংলাদেশে ভোটারদের নির্ভুল ও সঠিক তালিকা তৈরি সম্ভব হয়েছে।

শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2025
Theme Customized By BreakingNews

টেলিগ্রাফ বাংলাদেশের ইউটিউব চ্যানেল

Close Welcome Bar