1. bdtelegraph24@gmail.com : বিডিটেলিগ্রাফ ডেস্ক :
  2. suma59630@gmail.com : ফাতেমা আকতার তোয়া : ফাতেমা আকতার তোয়া
  3. limonhosen529@gmail.com : Limon Hossain : Limon Hossain
  4. mirzagonj@bdtelegraph24.com : মির্জাগঞ্জ প্রতিনিধি : মির্জাগঞ্জ প্রতিনিধি
  5. tarim7866@gmail.com : তারিম আহমেদ : তারিম আহমেদ
  6. wasifur716@gmail.com : Wasifur Rahaman : Wasifur Rahaman
দেবহাটায় গাছের সাথে ধাক্কায় মোটর সাইকেল চালকের মৃত্যু - bdtelegraph24.com
শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ১০:০২ অপরাহ্ন
শিরোনাম :
জানুয়ারিতে নতুন বইয়ের পাশাপাশি ইউনিফর্ম পাবে প্রাথমিক শিক্ষার্থীরা: শিক্ষামন্ত্রী বিমানবন্দরে বিশৃঙ্খলা: জামায়াত নেতা আখতারুজ্জামানের ১ দিনের রিমান্ড ঝিনাইদহে ৪ লাখ টাকার ৭৭টি অবৈধ চায়না দুয়ারী জাল ধ্বংস শাহজালাল বিমানবন্দরে পৃথক অভিযানে ৭৮১ গ্রাম স্বর্ণসহ আটক ৭ জবিতে মোরাল প্যারেন্টিং ট্রাস্টের ‘নৈতিক অভিভাবকত্ব’ বিষয়ক সেমিনার অনুষ্ঠিত আন্তর্জাতিক ‘বঙ্গোপসাগর সংলাপে’ বরিশাল বিশ্ববিদ্যালয়ের পাঁচ শিক্ষার্থী কুষ্টিয়ায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সংঘর্ষ ও লুটপাট: এলাকা পুরুষশূন্য কিশোরগঞ্জে মাদকের টাকার জন্য ৫ শিশুকে বিক্রির অভিযোগ শরীয়তপুরে ডোবা থেকে শিশুর গলাকাটা বস্তাবন্দি মরদেহ উদ্ধার, আটক ১ গাজীপুরে পোশাক কারখানায় আগুন, ধোঁয়ায় অসুস্থ ৬৯ জন উদ্ধার

দেবহাটায় গাছের সাথে ধাক্কায় মোটর সাইকেল চালকের মৃত্যু

  • সর্বশেষ আপডেট : শনিবার, ৪ মার্চ, ২০২৩
  • ১৮৭ জন খবরটি পড়েছেন
ছবি-বিডিটেলিগ্রাফ

দেবহাটা প্রতিনিধি।

হোয়াটসঅ্যাপে ফলো করুন
Telegraph Bangladesh WHATSAPP Channel

হোয়াটসঅ্যাপে ফলো করুন

দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।

দেবহাটায় গাছের সাথে ধাক্কায় মোটর সাইকেল চালকের ঘটনাস্থলেই মৃত্যু হয়েছে।

এঘটনায় পুলিশ মৃত দেহটি উদ্ধারপূর্বক পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহনের প্রক্রিয়া চালাচ্ছে।

নিহত ব্যক্তির নাম সীমান্ত পাল (২১)। তিনি দেবহাটা উপজেলার রামনাথপুর গ্রামের পরিতোষ পালের ছেলে। পেশায় তিনি কাঠ ব্যবসায়ী ছিলেন বলে জানা গেছে।

প্রত্যক্ষদর্শী ও স্থানীয়দের বরাত দিয়ে জানা গেছে, শনিবার ৪ মার্চ, ২৩ ইং দুপুর ১টার দিকে সীমান্ত সখিপুর মোড় থেকে দেবহাটা উপজেলা সদরের দিকে যাওয়ার সময় দেবহাটাগামী রাস্তা সংলগ্ন জনৈক প্রশান্ত মাষ্টারের বাড়ির সামনে পাকা রাস্তার পাশে দ্রুত গতিতে মোটরসাইকেলযোগে যাওয়ার সময় নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে থাকা গাছের সাথে ধাক্কা লেগে গুরুতর আহত হন। পরে আহতকে স্থানীয় লোকজন সখিপুরস্থ উপজেলা হাসপাতালে নিয়ে গেলে সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষনা করেন। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে এবং পরিস্থিতি বর্তমানে স্বাভাবিক আছে।

দেবহাটা থানার ওসি শেখ ওবায়দুল্লাহ নিহত হওয়ার বিষয়টি নিশ্চিত করে জানান, এবিষয়ে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহনের প্রক্রিয়া চলছে।

শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2025
Theme Customized By BreakingNews

টেলিগ্রাফ বাংলাদেশের ইউটিউব চ্যানেল

Close Welcome Bar