1. bdtelegraph24@gmail.com : বিডিটেলিগ্রাফ ডেস্ক :
  2. suma59630@gmail.com : ফাতেমা আকতার তোয়া : ফাতেমা আকতার তোয়া
  3. limonhosen529@gmail.com : Limon Hossain : Limon Hossain
  4. mirzagonj@bdtelegraph24.com : মির্জাগঞ্জ প্রতিনিধি : মির্জাগঞ্জ প্রতিনিধি
  5. tarim7866@gmail.com : তারিম আহমেদ : তারিম আহমেদ
  6. wasifur716@gmail.com : Wasifur Rahaman : Wasifur Rahaman
শরণখোলা বিআরডিবির সভাপতি তেনজিন ও সহ-সভাপতি মিজান - bdtelegraph24.com
শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ১০:০১ অপরাহ্ন
শিরোনাম :
জানুয়ারিতে নতুন বইয়ের পাশাপাশি ইউনিফর্ম পাবে প্রাথমিক শিক্ষার্থীরা: শিক্ষামন্ত্রী বিমানবন্দরে বিশৃঙ্খলা: জামায়াত নেতা আখতারুজ্জামানের ১ দিনের রিমান্ড ঝিনাইদহে ৪ লাখ টাকার ৭৭টি অবৈধ চায়না দুয়ারী জাল ধ্বংস শাহজালাল বিমানবন্দরে পৃথক অভিযানে ৭৮১ গ্রাম স্বর্ণসহ আটক ৭ জবিতে মোরাল প্যারেন্টিং ট্রাস্টের ‘নৈতিক অভিভাবকত্ব’ বিষয়ক সেমিনার অনুষ্ঠিত আন্তর্জাতিক ‘বঙ্গোপসাগর সংলাপে’ বরিশাল বিশ্ববিদ্যালয়ের পাঁচ শিক্ষার্থী কুষ্টিয়ায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সংঘর্ষ ও লুটপাট: এলাকা পুরুষশূন্য কিশোরগঞ্জে মাদকের টাকার জন্য ৫ শিশুকে বিক্রির অভিযোগ শরীয়তপুরে ডোবা থেকে শিশুর গলাকাটা বস্তাবন্দি মরদেহ উদ্ধার, আটক ১ গাজীপুরে পোশাক কারখানায় আগুন, ধোঁয়ায় অসুস্থ ৬৯ জন উদ্ধার

শরণখোলা বিআরডিবির সভাপতি তেনজিন ও সহ-সভাপতি মিজান

  • সর্বশেষ আপডেট : শনিবার, ৪ মার্চ, ২০২৩
  • ৩২৭ জন খবরটি পড়েছেন
ছবি-বিডিটেলিগ্রাফ

বাগেরহাট প্রতিনিধি।

হোয়াটসঅ্যাপে ফলো করুন
Telegraph Bangladesh WHATSAPP Channel

হোয়াটসঅ্যাপে ফলো করুন

দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।

উৎসব মুখর পরিবেশে শরণখোলা উপজেলা কেন্দ্রীয় সমবায় সমিতি (বিআরডিবির) নির্বাচন সম্পন্ন হয়েছে। ৪ মার্চ শনিবার সকাল ১০টা থেকে বিরতিহীন ভাবে বিকাল ৩ টা পর্যন্ত উপজেলা সমবায় সমিতির কার্যালয়ে ৭৫জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করে।

উক্ত নির্বাচনে সভাপতি পদে ২জন প্রার্থী নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেন। মোঃ জিয়াউল হাসান তেনজিন চেয়ার প্রতিক নিয়ে ৫৩ ভোট পেয়ে নির্বাচিত হন। নিকটতম প্রতিদ্বন্দী আবুল হোসেন নান্টু আম প্রতিক নিয়ে ১৯ ভোট পান। এদিকে সহ-সভাপতি পদে ২ জন প্রার্থী নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেন। মোল্লা মিজানুর রহমান আনারস প্রতিক নিয়ে ৫২ভোট পেয়ে নির্বাচিত হন। নিকটতম প্রতিদ্বন্দ্বী মোঃ হেমায়েত উদ্দিন আকন বই প্রতিক নিয়ে ২২ ভোট পান। নির্বাচনে প্রদত্ত ভোটের মধ্যে সভাপতি প্রার্থীর ৩ ভোট ও সহ সভাপতির ১ ভোট বাতিল ঘোষণা করা হয়।

নির্বাচন শেষে ফলাফল ঘোষনা করেন নির্বাচন পরিচালনা কমিটির সভাপতি ও উপজেলা সমবায় কর্মকর্তা আব্দুল হালিম। এ সময় উপস্থিত ছিলেন বিআরডিবির সাবেক সভাপতি জেলা আওয়ামী লীগের সদস্য এম সাইফুল ইসলাম খোকন, শরণখোলা উপজেলা আওয়ামী লীগের সভাপতি আজমল হোসেন মুক্তা,উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি মেজবাহ উদ্দিন খোকন,৩ নং রায়েন্দা ইউনিয়নের ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি বাদল জোমাদ্দার, সাধারণ সম্পাদক ও ইউপি সদস্য জালাল আহমেদ রুমী। ইউপি সদস্য সারোয়ার তালুকদার,হাসিবুর রহমান, সগীর পহলান,ছগির হোসেন প্রমুখ।

শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2025
Theme Customized By BreakingNews

টেলিগ্রাফ বাংলাদেশের ইউটিউব চ্যানেল

Close Welcome Bar