1. bdtelegraph24@gmail.com : বিডিটেলিগ্রাফ ডেস্ক :
  2. suma59630@gmail.com : ফাতেমা আকতার তোয়া : ফাতেমা আকতার তোয়া
  3. limonhosen529@gmail.com : Limon Hossain : Limon Hossain
  4. mirzagonj@bdtelegraph24.com : মির্জাগঞ্জ প্রতিনিধি : মির্জাগঞ্জ প্রতিনিধি
  5. tarim7866@gmail.com : তারিম আহমেদ : তারিম আহমেদ
  6. wasifur716@gmail.com : Wasifur Rahaman : Wasifur Rahaman
শরনখোলায় অস্বচ্ছল ও দরিদ্র নারীদের ভিডব্লিউবি কার্ড বিতরণ - bdtelegraph24.com
রবিবার, ০৪ অক্টোবর ২০২৬, ১২:০৩ পূর্বাহ্ন
শিরোনাম :
জানুয়ারিতে নতুন বইয়ের পাশাপাশি ইউনিফর্ম পাবে প্রাথমিক শিক্ষার্থীরা: শিক্ষামন্ত্রী বিমানবন্দরে বিশৃঙ্খলা: জামায়াত নেতা আখতারুজ্জামানের ১ দিনের রিমান্ড ঝিনাইদহে ৪ লাখ টাকার ৭৭টি অবৈধ চায়না দুয়ারী জাল ধ্বংস শাহজালাল বিমানবন্দরে পৃথক অভিযানে ৭৮১ গ্রাম স্বর্ণসহ আটক ৭ জবিতে মোরাল প্যারেন্টিং ট্রাস্টের ‘নৈতিক অভিভাবকত্ব’ বিষয়ক সেমিনার অনুষ্ঠিত আন্তর্জাতিক ‘বঙ্গোপসাগর সংলাপে’ বরিশাল বিশ্ববিদ্যালয়ের পাঁচ শিক্ষার্থী কুষ্টিয়ায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সংঘর্ষ ও লুটপাট: এলাকা পুরুষশূন্য কিশোরগঞ্জে মাদকের টাকার জন্য ৫ শিশুকে বিক্রির অভিযোগ শরীয়তপুরে ডোবা থেকে শিশুর গলাকাটা বস্তাবন্দি মরদেহ উদ্ধার, আটক ১ গাজীপুরে পোশাক কারখানায় আগুন, ধোঁয়ায় অসুস্থ ৬৯ জন উদ্ধার

শরনখোলায় অস্বচ্ছল ও দরিদ্র নারীদের ভিডব্লিউবি কার্ড বিতরণ

  • সর্বশেষ আপডেট : বৃহস্পতিবার, ৯ মার্চ, ২০২৩
  • ২১৪ জন খবরটি পড়েছেন

শরণখোলা প্রতিনিধি।

হোয়াটসঅ্যাপে ফলো করুন
Telegraph Bangladesh WHATSAPP Channel

হোয়াটসঅ্যাপে ফলো করুন

দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।

বাগেরহাটের শরনখোলায় অস্বচ্ছল ও দরিদ্র নারীদের পুষ্টি মিশ্রতি চাল ও ভিডব্লিউবি কর্মসূচির কার্ড অনুষ্ঠানিকভাবে বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার সকাল ১০টায় এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে  প্রধান অতিথি হিসেবে এ কর্মসূচির উদ্ধোধন করেন বাগেরহাট-৪ আসনের সংসদ সদস্য এ্যাডভোকেট আমিরুল আলম মিলন। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রনালয়ের অতিরিক্ত সচিব মুহাম্মদ ওয়াহিদুজ্জামান এনডিসি। 

উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ নুর ই আলম সিদ্দিকীর সভাপতিত্ব রায়েন্দা সরকারি পাইলট হাইস্কুল প্রাঙ্গনে আয়োজিত অনুষ্ঠানে বক্তব্য রাখেন, শরণখোলা থানার ওসি ইকরাম হোসেন, মহিলা বিষয়ক কর্মকর্তা মোঃ আব্দুল হাই, উপজেলা আওয়ামীলীগের সভাপতি রায়েন্দা ইউপি চেয়ারম্যান আজমল হোসেন মুক্তা, সাধারণ সম্পাদক আসাদুজ্জামান মিলন, খোন্তাকাটা ইউপি চেয়ারম্যান জাকির হোসেন খান মহিউদ্দিন, আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক আসাদুজ্জামান স্বপন, রায়েন্দা ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি ইউপি সদস্য বাদল জোমাদ্দার, সাধারণ সম্পাদক জালাল আহম্মেদ রুমি, বিআরডিবি চেয়ারম্যান জিয়াউল হাচান তেনজিন, ইউপি সদস্য সরোয়ার হোসেন তালুকদার, খায়রুল ইসলাম প্রমুখ। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সিনিয়র সাংবাদিক বাবুল দাস।

উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা জানান, শরণখোলা উপজেলার চারটি ইউনিয়নে মোট ২৯০৫ জন উপকারভোগী নারীকে এ কর্মসূচির আওতায় আনা হয়েছে। মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রনালয়ে মাধ্যমে ২০২৩ সালের জানুয়ারি থেকে ২০২৪ সালের ৩১ ডিসেম্বর পর্যন্ত এ ভিডবিøউবি কর্মসূচির আওতায় প্রতিমাসে জনপ্রতি ৩০ কেজি করে পুষ্টি মিশ্রিত চাল দেয়া হবে। উপকারভোগীদের খাদ্য সহায়তার পাশাপাশি জীবন দক্ষতা ও আয়বর্ধনমূলক প্রশিক্ষ প্রদান করা হবে। এছাড়া সঞ্চয় ব্যবস্থাপনার আওতায় মাসে তাদের নিজ একাউন্টে ২০০শত টাকা জমা করে ক্ষুদ্র ব্যবসা পরিচালনার জন্য প্রারম্ভিক মূলধন গঠন কতরে দেয়া হবে। 

শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2025
Theme Customized By BreakingNews

টেলিগ্রাফ বাংলাদেশের ইউটিউব চ্যানেল

Close Welcome Bar