1. bdtelegraph24@gmail.com : বিডিটেলিগ্রাফ ডেস্ক :
  2. suma59630@gmail.com : ফাতেমা আকতার তোয়া : ফাতেমা আকতার তোয়া
  3. limonhosen529@gmail.com : Limon Hossain : Limon Hossain
  4. mirzagonj@bdtelegraph24.com : মির্জাগঞ্জ প্রতিনিধি : মির্জাগঞ্জ প্রতিনিধি
  5. tarim7866@gmail.com : তারিম আহমেদ : তারিম আহমেদ
  6. wasifur716@gmail.com : Wasifur Rahaman : Wasifur Rahaman
ভৈরব নদে জাহাজ থেকে পড়ে হ্যান্ডলিং শ্রমিক নিখোঁজ - bdtelegraph24.com
রবিবার, ০৪ অক্টোবর ২০২৬, ১২:০৩ পূর্বাহ্ন
শিরোনাম :
জানুয়ারিতে নতুন বইয়ের পাশাপাশি ইউনিফর্ম পাবে প্রাথমিক শিক্ষার্থীরা: শিক্ষামন্ত্রী বিমানবন্দরে বিশৃঙ্খলা: জামায়াত নেতা আখতারুজ্জামানের ১ দিনের রিমান্ড ঝিনাইদহে ৪ লাখ টাকার ৭৭টি অবৈধ চায়না দুয়ারী জাল ধ্বংস শাহজালাল বিমানবন্দরে পৃথক অভিযানে ৭৮১ গ্রাম স্বর্ণসহ আটক ৭ জবিতে মোরাল প্যারেন্টিং ট্রাস্টের ‘নৈতিক অভিভাবকত্ব’ বিষয়ক সেমিনার অনুষ্ঠিত আন্তর্জাতিক ‘বঙ্গোপসাগর সংলাপে’ বরিশাল বিশ্ববিদ্যালয়ের পাঁচ শিক্ষার্থী কুষ্টিয়ায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সংঘর্ষ ও লুটপাট: এলাকা পুরুষশূন্য কিশোরগঞ্জে মাদকের টাকার জন্য ৫ শিশুকে বিক্রির অভিযোগ শরীয়তপুরে ডোবা থেকে শিশুর গলাকাটা বস্তাবন্দি মরদেহ উদ্ধার, আটক ১ গাজীপুরে পোশাক কারখানায় আগুন, ধোঁয়ায় অসুস্থ ৬৯ জন উদ্ধার

ভৈরব নদে জাহাজ থেকে পড়ে হ্যান্ডলিং শ্রমিক নিখোঁজ

  • সর্বশেষ আপডেট : রবিবার, ১২ মার্চ, ২০২৩
  • ২৪৩ জন খবরটি পড়েছেন

অভয়নগর (যশোর) প্রতিনিধি।

হোয়াটসঅ্যাপে ফলো করুন
Telegraph Bangladesh WHATSAPP Channel

হোয়াটসঅ্যাপে ফলো করুন

দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।

অভয়নগরের নওয়াপাড়া ভৈরব নদে জাহাজ থেকে পড়ে শরিফুল ইসলাম সাগর নামের এক হ্যান্ডলিং শ্রমিক নিখোঁজ হয়েছেন। এ ঘটনায় নওয়াপাড়া ফায়ার সার্ভিস ও খুলনার ডুবুরীরা ভৈরব নদে নেমে নিখোঁজ ব্যক্তির সন্ধান পেতে অব্যাহতভাবে চেষ্ঠা চালিয়ে যাচ্ছেন। ঘটনাটি রোববার সকাল সাড়ে ১০টায় নওয়াপাড়ার মেসার্স চিশতী এন্টারপ্রাইজ ঘাট এলাকায় ঘটে।

স্থানীয়রা ও জাহাজে থাকা অন্য হ্যান্ডলিং শ্রমিকেরা জানান, নওয়াপাড়ার ভৈরব নদে থাকা এমভি শুকরিয়া জাহাজ থেকে গমের বস্তা মাথায় নিয়ে নামার সময় ভৈরব নদে পড়ে নিখোঁজ হন শরিফুল ইসলাম সাগর (৩৫) নামের এক হ্যান্ডলিং শ্রমিক। ফায়ার সার্ভিসের ডুবুরীরা ৪ঘন্টা ধরে অনেক চেষ্ঠা করেও তাকে উদ্ধার করতে পারেনি। এ রিপোর্ট লেখা পর্যন্ত ডুবুরীরা অব্যাহতভাবে তাকে উদ্ধারে চেষ্টা চালিয়ে যাচ্ছেন।

নিখোঁজ শরিফুল ইসলাম সাগর যশোর জেলার বাঘারপাড়া উপজেলার চাড়াভিটা এলাকার আয়াপুর গ্রামের তোরাব আলী শিকদারের ছেলে।

নিখোঁজ শরিফুল ইসলাম সাগরের খালাতো ভাই ইসমাইল হোসেন বলেন, আমার বাড়িতে থেকে সে নওয়াপাড়া বন্দরে হ্যান্ডলিং শ্রমিক হিসেবে কাজ করতো। প্রতিদিনের ন্যায় সকাল ৭টায় বাড়ি থেকে বের হয়ে নওয়াপাড়ায় আসে। সকাল সাড়ে ১০টার সময় মেসার্স চিশতী এন্টারপ্রাইজ ঘাট এলাকায় এমভি শুকরিয়া জাহাজ থেকে গমের বস্তা মাথায় নিয়ে নামার সময় ভৈরব নদে পড়ে গিয়ে সে নিখোঁজ হয়। তাকে উদ্ধারে ডুবুরীরা ও ঘাট শ্রমিকেরা খোঁজাখুঁজি করে যাচ্ছেন।

এ ব্যাপারে নওয়াপাড়া ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের স্টেশন অফিসার টিটব শিকদার বলেন, আমরা লোক মারফত জানতে পেরে ভৈরব নদে পড়ে নিখোঁজ হওয়া শ্রমিককে উদ্ধারে চেষ্টা চালিয়ে যাচ্ছি। এখনও পর্যন্ত তার সন্ধান মেলাতে পারিনি।

এ ব্যাপারে অভয়নগর নওয়াপাড়া হ্যান্ডলিং শ্রমিক ইউনিয়নের সভাপতি ফাল্গুন মন্ডল বলেন, শরিফুল ইসলাম সাগর নামের এক শ্রমিক জাহাজ থেকে পড়ে নিখোঁজ রয়েছে। তাকে উদ্ধারের চেষ্টা অব্যাহত রয়েছে।

শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2025
Theme Customized By BreakingNews

টেলিগ্রাফ বাংলাদেশের ইউটিউব চ্যানেল

Close Welcome Bar