1. bdtelegraph24@gmail.com : বিডিটেলিগ্রাফ ডেস্ক :
  2. suma59630@gmail.com : ফাতেমা আকতার তোয়া : ফাতেমা আকতার তোয়া
  3. limonhosen529@gmail.com : Limon Hossain : Limon Hossain
  4. mirzagonj@bdtelegraph24.com : মির্জাগঞ্জ প্রতিনিধি : মির্জাগঞ্জ প্রতিনিধি
  5. tarim7866@gmail.com : তারিম আহমেদ : তারিম আহমেদ
  6. wasifur716@gmail.com : Wasifur Rahaman : Wasifur Rahaman
কুড়িগ্রামে নয় মাস বয়সী শিশুর মরদেহ উদ্ধার - bdtelegraph24.com
রবিবার, ০৪ অক্টোবর ২০২৬, ১২:০৩ পূর্বাহ্ন
শিরোনাম :
জানুয়ারিতে নতুন বইয়ের পাশাপাশি ইউনিফর্ম পাবে প্রাথমিক শিক্ষার্থীরা: শিক্ষামন্ত্রী বিমানবন্দরে বিশৃঙ্খলা: জামায়াত নেতা আখতারুজ্জামানের ১ দিনের রিমান্ড ঝিনাইদহে ৪ লাখ টাকার ৭৭টি অবৈধ চায়না দুয়ারী জাল ধ্বংস শাহজালাল বিমানবন্দরে পৃথক অভিযানে ৭৮১ গ্রাম স্বর্ণসহ আটক ৭ জবিতে মোরাল প্যারেন্টিং ট্রাস্টের ‘নৈতিক অভিভাবকত্ব’ বিষয়ক সেমিনার অনুষ্ঠিত আন্তর্জাতিক ‘বঙ্গোপসাগর সংলাপে’ বরিশাল বিশ্ববিদ্যালয়ের পাঁচ শিক্ষার্থী কুষ্টিয়ায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সংঘর্ষ ও লুটপাট: এলাকা পুরুষশূন্য কিশোরগঞ্জে মাদকের টাকার জন্য ৫ শিশুকে বিক্রির অভিযোগ শরীয়তপুরে ডোবা থেকে শিশুর গলাকাটা বস্তাবন্দি মরদেহ উদ্ধার, আটক ১ গাজীপুরে পোশাক কারখানায় আগুন, ধোঁয়ায় অসুস্থ ৬৯ জন উদ্ধার

কুড়িগ্রামে নয় মাস বয়সী শিশুর মরদেহ উদ্ধার

  • সর্বশেষ আপডেট : সোমবার, ১৩ মার্চ, ২০২৩
  • ১৮০ জন খবরটি পড়েছেন

এ আর রাকিবুল হাসান কুড়িগ্রাম প্রতিনিধি।

হোয়াটসঅ্যাপে ফলো করুন
Telegraph Bangladesh WHATSAPP Channel

হোয়াটসঅ্যাপে ফলো করুন

দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।

কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলায় ৯ মাস বয়সের এক শিশুর মরদেহ উদ্ধার করেছে ফুলবাড়ী থানা পুলিশ।

সোমবার রাত ৩ টার দিকে উপজেলার নাওডাঙ্গা ইউনিয়নের পশ্চিম বালাতাড়ী গ্রামে ওই শিশুর বাড়ী থেকে তার লাশ উদ্ধার করা হয়।

নিহত শিশুর নাম আব্দুর রহমান। সে ওই গ্রামের লিমন ইসলাম ও মৌসুমি বেগম দম্পতির একমাত্র সন্তান।

এ ঘটনায় থানায় ইউডি মামলা দায়ের করে সোমবার দুপুরে পুলিশ ওই শিশুর লাশ ময়নাতদন্তের জন্য কুড়িগ্রাম মর্গে প্রেরণ করেছে।

নিহত শিশুর মা মৌসুমি বেগম বলেন, চার – পাঁচদিন ধরে আমার বাচ্চাটি জ্বর, শ্বাসকষ্ট ও মুখের ঘা রোগে ভুগছে। স্থানীয় ডাক্তারের পরামর্শে চিকিৎসা চলছে তার। রবিবার সন্ধ্যা ৭ টার দিকে সে খুব কান্নাকাটি করে কিছু না খেয়েই ঘুমিয়ে পড়ে। এসময় তার বাবা বাড়ীতে ছিলেন না। আমি বাচ্চাকে বিছানায় শোয়ায়ে রেখে রান্না ঘরে যাই। রান্না শেষে রাত ৯ টার দিকে ঘরে এসে দেখি আমার বুকের ধন মারা গেছে।

নিহত শিশুর দাদী হাছিনা বেগম জানান, নাতিটা কয়েকদিন থেকে অসুস্থ। গতকাল রাতে ছেলের বউয়ের চিৎকার শুনে দৌড়ে গিয়ে দেখি সে মারা গেছে।

স্থানীয় রাবিয়া বেগম, রুবিনা খাতুন ও হাশেম আলী বলেন, বেশকিছু দিন থেকে শিশুটি নানান রোগে ভুগছে। গতকাল রাতে চিৎকার চেঁচামেচি শুনে গিয়ে দেখি শিশুটি মারা গেছে। পরে রাতে পুলিশ এসে শিশুটির লাশ থানায় নিয়ে গেছে।

এ প্রসঙ্গে ফুলবাড়ী থানার এসআই জাহিদুল ইসলাম জানান, ৯৯৯ এবং স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে রাত দুইটার দিকে ঘটনাস্থলে যায় পুলিশ। পরিবার ও স্থানীয়দের সাথে কথা বলে শিশুটির মৃত্যুর সঠিক কারন উদঘাটন করা সম্ভব হয়নি। তাই মৃত্যুর সঠিক কারন উদঘাটনের জন্য লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। এ ব্যাপারে থানায় একটি ইউডি মামলা দায়ের হয়েছে।

শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2025
Theme Customized By BreakingNews

টেলিগ্রাফ বাংলাদেশের ইউটিউব চ্যানেল

Close Welcome Bar