এ আর রাকিবুল হাসান, কুড়িগ্রাম প্রতিনিধি।
দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।
বর্ষার আগেই ব্রহ্মপুত্র নদীর ভাঙ্গন শুরু হয়েছে। ইতোমধ্যে শত শত একর জমি নদীগর্ভে বিলীন হয়ে গেছে। ওপারে ডাকাইয়াপাড়া এলাকায় চর পরে নতুন গ্রাম গড়ে উঠছে, আর এপারের গ্রামের অনেক জমিজমা নিচিহ্ন হয়ে যাচ্ছে।
জানা গেছে, কুড়িগ্রাম জেলার রাজিবপুর উপজেলার মোহনগঞ্জ ইউনিয়নের পানি উন্নয়ন বোর্ডের অর্থায়নে কিছু অংশে জিও ব্যাগ ফেলা হয়েছে কিন্তু জামালপুর জেলার দেওয়ানগঞ্জ উপজেলার ডাংধরা ইউনিয়নের ডাকাইয়া পাড়া ১ কিলোমিটার এর বাড়িঘর আবাদি জমি ঝুঁকিতে রয়েছে। এলাকাবাসীর উদ্যোগে নারী-পুরুষ, জনপ্রতিনিধি স্বেচ্ছাশ্রমে বাঁধ নির্মাণের কাজ শুরু করেছে।
এলাকাবাসীর পক্ষে জোর দাবি জানিয়েছেন,যেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা আমাদের এই এলাকা নদী ভাঙ্গন এর কবল থেকে রক্ষা করে। উক্ত নদীর ভাঙ্গন রোধে বাঁশ দিয়ে পাইলিং নির্মাণের শুভ উদ্বোধন করেন,ডাংধরা ইউনিয়নের চেয়ারম্যান মোঃ আজিজুর রহমান,সাবেক চেয়ারম্যান মোঃ আব্দুর রশিদ, রাজিবপুর উপজেলার সাবেক ভাইস চেয়ারম্যান মোঃ শফিকুল ইসলাম,ইউপি সদস্য মুজিবর রহমান (বঙ্গ), ইউপি সদস্য ফজলু রহমান,জনসেবক আবু তাহের মন্ডল, সাবেক ইউপি সদস্য আলহাজ্ব হযরত আলী প্রমুখ।