আজিজুল ইসলাম। যশোরের বাঘারপাড়ার জনপ্রিয় সাংবাদিক ,বাঘারপাড়া প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সদস্য ও সাবেক সভাপতি লক্ষ্মণ চন্দ্র মন্ডল(৭০) মারা গেছেন। তিনি দীর্ঘদিন যাবত বার্ধক্যজনিত নানা রোগের সাথে লড়াই করছিলেন। চিকিৎসার জন্য তিনি ভারতের চেন্নাই পর্যন্ত গিয়েছেন। অবশেষে সব লড়াইয়ের অবসান ঘটল। সোমবার (১৩ মে) রাত দুইটার দিকে ঢাকার সাভারে নিজ ছেলের বাসায় অসুস্থ্য হয়ে পড়লে স্থানীয় হাসপাতালে নিয়ে গেলে দায়িত্বরত চিকিৎসক মৃত ঘোষনা করেন। এসময় তাঁর বয়স হয়েছিল মাত্র ৭০বছর। লক্ষ্মণ চন্দ্র মন্ডলের মৃত্যুর খবরে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে ।
দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।
হৃদরোগে আক্রান্ত হয়ে সোমবার (১৩ মে ) রাতে সাভারের এনাম মেডিকেলে মারা যান তিনি। তাঁর ছেলে জয়ন্ত কুমার মন্ডল এ তথ্য নিশ্চিত করেন। তিনি জানান, রাত সাড়ে ১২ টার দিকে অসুস্থ্য হয়ে পড়লে হাসপাতালে নেয়া হয় । সেখানে পরীক্ষা নিরীক্ষা করে চিকিৎসক মৃত বলে জানান।
বিশিষ্ট এই সাংবাদিক মৃত্যু পর্যন্ত জাতীয় দৈনিক সংবাদ এবং যশোরের দৈনিক গ্রামের কাগজের সাংবাদিক ছিলেন। এছাড়াও তিনি জেলার দোইনিক লোকসমাজসহ বিভিন্ন পত্রিকায় সাংবাদিকতা করেছেন। যশোরের দৈনিক স্ফুলিঙ্গ পত্রিকার মাধ্যমে তার সাংবাদিকতার হাতেখড়ি হয়। সাংবাদিকতার পাশাপাশি তিনি পত্রিকার এজেন্ট হিসেবে কর্মরত ছিলেন।
মৃত্যুকালে তিনি এক পুত্র ও এক কন্যা সন্তান,অসংখ্য বন্ধুবান্ধবসহ বহুগুনগ্রাহী রেখে গেছেন।
সাংবাদিক লক্ষ্মণ চন্দ্র মন্ডলের মৃত্যুতে গভীর সমবেদনা ও শোকপ্রকাশ করে বিবৃতি দিয়েছেন, বাঘারপাড়া প্রেসক্লাবের সাংবাদিকবৃন্দ এবং রাজনৈতিক নেতারা। শোকাহত পরিবারের সদস্যদের সমবেদনা জানাতে তার বাড়িতে আসেন নারিকেল বাড়িয়া ইউপি চেয়ারম্যান বাবলু সাহা, জেলা আওয়ামীলিগের বিজ্ঞান বিষয়ক সম্পাদক ইঞ্জিনিয়ার বিপুল ফারাজী, উপজেলা যুবলীগের সভাপতি রাজীব রায়,বাঘারপাড়া প্রেসক্লাবের সাংবাদিকবৃন্দসহ অনেকে।