1. bdtelegraph24@gmail.com : বিডিটেলিগ্রাফ ডেস্ক :
  2. suma59630@gmail.com : ফাতেমা আকতার তোয়া : ফাতেমা আকতার তোয়া
  3. limonhosen529@gmail.com : Limon Hossain : Limon Hossain
  4. mirzagonj@bdtelegraph24.com : মির্জাগঞ্জ প্রতিনিধি : মির্জাগঞ্জ প্রতিনিধি
  5. tarim7866@gmail.com : তারিম আহমেদ : তারিম আহমেদ
  6. wasifur716@gmail.com : Wasifur Rahaman : Wasifur Rahaman
সুন্দরবনে কুমিরের অক্রমনে মৌয়াল আহত - bdtelegraph24.com
মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ০৮:৪৯ অপরাহ্ন
শিরোনাম :
গোপালগঞ্জে মোটরসাইকেলের যন্ত্রাংশ চুরির জেরে সংঘর্ষ, আহত ১৫ ৮ মাস পর যমুনা সার কারখানায় ইউরিয়া উৎপাদন শুরু মিয়ানমারে পাচারকালে পতেঙ্গায় ৮০০ বস্তা সিমেন্ট জব্দ শিশুদের প্রতিভা বিকাশে খেলাধুলা ও সৃজনশীল কর্মকাণ্ডের সুযোগ তৈরির আহ্বান প্রধানমন্ত্রীর কালিয়াকৈরে ১৪৫ মন্ডপে দুর্গাপূজার প্রস্তুতি: নিরাপত্তা নিশ্চিতে কঠোর প্রশাসন কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের বিজয়-২৪ হলের নতুন প্রভোস্ট ড. মোহাম্মদ মহিউদ্দিন নির্বাচন কমিশনের অভিমুখে মিছিলে বাধা, রাহুল ও প্রিয়াঙ্কা গান্ধী আটক ভিডিও কলে নগ্ন নারীর দৃশ্য দেখিয়ে তরুণকে ব্ল্যাকমেইল, খোয়ালেন ৫০ লাখ রুপি সুজানগরে যথাযোগ্য মর্যাদায় উদযাপিত হলো বিশ্ব শিক্ষক দিবস-২০২৬ প্রধানমন্ত্রীর হাত থেকে ‘শ্রেষ্ঠ গুণী শিক্ষক’ সম্মাননা পেলেন পাবনার মো: ইমরান হুসাইন

সুন্দরবনে কুমিরের অক্রমনে মৌয়াল আহত

  • সর্বশেষ আপডেট : বুধবার, ১৫ মে, ২০২৪
  • ১১৩ জন খবরটি পড়েছেন

নিজস্ব প্রতিনিধি। পশ্চিম সুন্দরবনের সাতক্ষীরা রেঞ্জে কুমিরের আক্রমনে মোঃ কুদ্দুস গাজী (৫৭) নামে এক ব্যক্তি আহত হয়েছেন। গত রবিবার দুপুরের দিকে গভীর সুন্দরবনের কলাগাছিয়া নদীতে ঘটনাটি ঘটে।সহযোগীদের সহায়তায় সোমবার সন্ধ্যায় এলাকায় ফিরে আসলে বিষয়টি জানাজানি হয়।

হোয়াটসঅ্যাপে ফলো করুন
Telegraph Bangladesh WHATSAPP Channel

হোয়াটসঅ্যাপে ফলো করুন

দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।

আহত কুদ্দুস গাজী উপজেলার বুড়িগোয়ালিনী গ্রামের মৃত মোকছেদ আলীর ছেলে। মধু সংগ্রহের জন্য বুড়িগোয়ালিনী স্টেশন থেকে পাশ(অনুমতিপত্র) নিয়ে গত ২ মে তাদের ছয় সদস্যের দলটি সুন্দরবনে যায়। আহত কুদ্দুস গাজীকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

ঘটনার শিকার কুদ্দুস গাজী জানান রবিবার দুপুরে মধু সংগ্রহের পর তারা ছয়জন সুন্দরবনের মধ্যে কলাগাছিয়া নদীতে গোসল করছিলেন। একপর্যায়ে পানির মধ্য দিয়ে আসা একটি কুমির তার হাত কামড়ে ধরে টেনে নিয়ে যাওয়ার চেষ্টা করে। এসময় নিজে শরীরে শক্তি না পেলেও তার পাশে থাকা সহযোগীরা দুই পা ধরে টানাটানি শুরু করে। একপর্যায়ে অন্যরা পানির মধ্যে কয়েক মিনিট টানা হেঁচড়ার পর কুমির তাকে ছেড়ে দিয়ে চলে যায়। 

ছয় সদস্যের মৌয়াল দলের নেতা বক্স গাজী বলেন, তারা দ্বিতীয় দফায় মধু কাটতে গত ২ মে বৃহস্পতিবার সুন্দরবনে যায়। রবিবার দুপুরে সহযোগী মৌয়াল কুদ্দুস গাজীকে কুমির আক্রমন করায় তাড়াহুড়া করে তারা লোকালয়ে ফিরে এসেছেন। 

স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরী বিভাগের কর্মরত ডাঃ শাকির হোসেন জানান ভর্তির পর প্রয়োজনীয় চিকিৎসা শুরু করা হয়েছে। কুমিরটি বাম হাত কামড়ে ধরায় একাধিক স্থানে ক্ষত তৈরী হয়েছে। 

সাতক্ষীরা রেঞ্জের বুড়িগোয়ালীনি স্টেশন কর্মকর্তা হাবিবুল ইসলাম জানান সোমবার রাতে পাশ (অনুমতি)স্যারেন্ডার করতে আসা কুদ্দুস গাজী কুমিরের হামলার শিকার হওয়ার কথা জানিয়েছেন। তাকে প্রয়োজনীয় চিকিৎসা নিয়ে পুনরায় বনবিভাগের অফিসে যোগাযোগ করতে বলা হয়েছে।

শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2025
Theme Customized By BreakingNews

টেলিগ্রাফ বাংলাদেশের ইউটিউব চ্যানেল

Close Welcome Bar