1. bdtelegraph24@gmail.com : বিডিটেলিগ্রাফ ডেস্ক :
  2. suma59630@gmail.com : ফাতেমা আকতার তোয়া : ফাতেমা আকতার তোয়া
  3. limonhosen529@gmail.com : Limon Hossain : Limon Hossain
  4. mirzagonj@bdtelegraph24.com : মির্জাগঞ্জ প্রতিনিধি : মির্জাগঞ্জ প্রতিনিধি
  5. tarim7866@gmail.com : তারিম আহমেদ : তারিম আহমেদ
  6. wasifur716@gmail.com : Wasifur Rahaman : Wasifur Rahaman
লক্ষ্মণ চন্দ্র মন্ডল ; সাংবাদিকতা ছিল যার নেশা ও পেশা - bdtelegraph24.com
মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ০৮:৫২ অপরাহ্ন
শিরোনাম :
গোপালগঞ্জে মোটরসাইকেলের যন্ত্রাংশ চুরির জেরে সংঘর্ষ, আহত ১৫ ৮ মাস পর যমুনা সার কারখানায় ইউরিয়া উৎপাদন শুরু মিয়ানমারে পাচারকালে পতেঙ্গায় ৮০০ বস্তা সিমেন্ট জব্দ শিশুদের প্রতিভা বিকাশে খেলাধুলা ও সৃজনশীল কর্মকাণ্ডের সুযোগ তৈরির আহ্বান প্রধানমন্ত্রীর কালিয়াকৈরে ১৪৫ মন্ডপে দুর্গাপূজার প্রস্তুতি: নিরাপত্তা নিশ্চিতে কঠোর প্রশাসন কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের বিজয়-২৪ হলের নতুন প্রভোস্ট ড. মোহাম্মদ মহিউদ্দিন নির্বাচন কমিশনের অভিমুখে মিছিলে বাধা, রাহুল ও প্রিয়াঙ্কা গান্ধী আটক ভিডিও কলে নগ্ন নারীর দৃশ্য দেখিয়ে তরুণকে ব্ল্যাকমেইল, খোয়ালেন ৫০ লাখ রুপি সুজানগরে যথাযোগ্য মর্যাদায় উদযাপিত হলো বিশ্ব শিক্ষক দিবস-২০২৬ প্রধানমন্ত্রীর হাত থেকে ‘শ্রেষ্ঠ গুণী শিক্ষক’ সম্মাননা পেলেন পাবনার মো: ইমরান হুসাইন

লক্ষ্মণ চন্দ্র মন্ডল ; সাংবাদিকতা ছিল যার নেশা ও পেশা

  • সর্বশেষ আপডেট : রবিবার, ১৯ মে, ২০২৪
  • ৪৩০ জন খবরটি পড়েছেন
লক্ষ্মণ চন্দ্র মন্ডল-বিডিটেলিগ্রাফ

ডঃ আসাদুজ্জামান খান

হোয়াটসঅ্যাপে ফলো করুন
Telegraph Bangladesh WHATSAPP Channel

হোয়াটসঅ্যাপে ফলো করুন

দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।

লক্ষ্মণ’দা বাঘারপাড়া ও শালিখা উপজেলার মানুষের কাছে  সাংবাদিক হিসেবে খুব বেশি পরিচিত ছিলেন।আর ছিলেন সবার কাছে গ্রহণযোগ্য অসাম্প্রদায়িক, মানবিক ও অমায়িক একজন মানুষ। দলমত নির্বিশেষে সবার প্রিয় দাদা।

ছোট বেলা থেকেই দাদা কে দেখে বড় হয়েছি।বড় বেলায় এসে তিনি আমার বন্ধুরমতো হয়ে গিয়েছিলেন। বাঘারপাড়ার সাংবাদিকতার  ক্ষেত্রে আমরা খানপুর গ্রামের তিনজন  লক্ষ্মণ মন্ডল ,আজিজুল ইসলাম ও আমি সেই বিংশ শতাব্দির আশির দশক থেকে যুক্ত।আমাদের মধ্যে লক্ষ্মণ দা ছিলেন বয়োজ্যেষ্ঠ এবং পথ প্রদর্শকের মতো। তিনি বাঘারপাড়া প্রেসক্লাবের প্রতিষ্ঠাতাদের মধ্যে অন্যতম একজন এবং নির্বাচিত সভাপতি ছিলেন। মৃত্যুর আগ পর্যন্ত তিনি এই প্রতিষ্ঠানের সাথে জড়িত ছিলেন। এছাড়া পার্শবর্তী উপজেলা শালিখা প্রেসক্লাবের ও সহসভাপতি ছিলেন। অত্র অঞ্চলের রাজনীতি ,সাহিত্য,  সাংস্কৃতি ও সামাজিক আন্দোলন সংগ্রামের প্রত্যক্ষদর্শী ও কালের সাক্ষী ছিলেন। গত ১৪ মে তিনি আমাদের ছেড়ে গেছেন অনন্তলোকে। 

লেখক, সাংবাদিক ও  কৃষক সংগঠক লক্ষ্মণ চন্দ্র মন্ডল ১৯৬০ সালের ১৮ মে যশোর জেলার বাঘারপাড়া উপজেলার নারিকেলবাড়িয়া ইউনিয়নের খানপুর গ্রামে জন্ম গ্রহন করেন। পিতা অভিলাষ মন্ডল ও মাতা কালীদাসী মন্ডল। পেশা হিসেবে ছাত্র জীবনেই সাংবাদিকতাকে বেছে নেন।সেই সাথে সংবাদপত্রের এজেন্সি ব্যবসার সাথেও জড়িত ছিলেন।

গ্রামের প্রাথমিক ও নিম্ন মাধ্যমিক বিদ্যালয়ের পাঠ চুকিয়ে নারিকেলবাড়িয়া মাধ্যমিক বিদ্যালয় থেকে ১৯৭৬ সালে কৃতিত্বের সাথে এসএসসি পাশ করেন। এরপর যশোর সরকারি এম,এম কলেজ থেকে ১৯৭৮ সালে উচ্চমাধ্যমিক শেষ করে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের অধীনে যশোর সিটি কলেজে রাষ্ট্র বিজ্ঞানে অনার্সে  ভর্তি হন। ১৯৮১ সালে তিনি অনার্স ডিগ্রি লাভ করেন।ছাত্র অবস্থায় তার লেখা প্রথম গ্রন্থ ‘বিবেকের বাণী’ প্রকাশিত হয়। সেই সাথে সাংবাদিকতা শুরু করেন যশোর থেকে প্রকাশিত সমাচার সমীক্ষা ও সাপ্তাহিক বহ্নি পত্রিকায় । সাংবাদিকতার পাশাপাশি তিনি নিজের সম্পাদনায় প্রকাশ করেন সাহিত্য সাময়িকী পরিক্রমা ,ক্ষণিকা ও উচ্চারণ নামের পত্রিকা। নিজেও কবিতা লেখায় আত্মনিয়োগ করেন এবং বিভিন্ন পত্র পত্রিকায় তার লেখা কবিতা প্রকাশিত হতে থাকে।  

এরপর তিনি যশোর থেকে প্রকাশিত দৈনিক স্ফুলিঙ্গ এবং ঢাকা থেকে প্রকাশিত দৈনিক বাংলারবানী পত্রিকার বাঘারপাড়া প্রতিনিধি হিসেবে সাংবাদিকতায় যথেষ্ট যশ অর্জন করেন। আশির দশকের মাঝামাঝি সময়ে তিনি সংবাদপত্রের এজেন্টের ব্যবসা শুরু করেন। এর ফলে দেশের বিভিন্ন দৈনিক ,সাপ্তাহিক পত্রিকার সাথে যোগসূত্র তৈরি হয় । দৈনিক লোকসমাজ পত্রিকা ১৯৯৭ সালে তাকে শ্রেষ্ঠ সাংবাদিক হিসেবে পুরস্কৃত করে। প্রতিষ্ঠাকালীন সময় থেকেই তিনি ওই দৈনিক পত্রিকার আঞ্চলিক প্রতিনিধি হিসেবে শালিখা উপজেলা অফিসে দায়িত্বরত ছিলেন। এছাড়াও দৈনিক বাংলার বানীর প্রকাশনা বন্ধ হয়ে গেলে তিনি দৈনিক সংবাদ পত্রিকার বাঘারপাড়া ও শালিখা উপজেলার নিজস্ব সংবাদদাতা হিসেবে নিয়োজিত ছিলেন। এছাড়াও যশোরের সর্বাধিক প্রচারিত পত্রিকা ‘ গ্রামের কাগজ’ এর প্রতিনিধি হিসাবেও কাজ করেছেন। সাংবাদিকতার পাশাপাশি শালিখার সীমাখালী বাজারে সংবাদপত্রের এজেন্সি ব্যবসার মাধ্যমে বাঘারপাড়া ও শালিখা উপজেলার অসংখ্য পাঠকের কাছে ব্যাপক পরিচিতি অর্জন করছিলেন। তার নিজের রচিত ‘আজকের ছড়া’ ও ‘কবিতালাপ’ গ্রন্থ দুটি পাঠকের কাছে নন্দিত ও গ্রহণযোগ্য হয়েছে।   

এছাড়াও ১৯৯৯ সালের ২১ শে ফেব্রুয়ারি ভাষা দিবসে ‘লতিফ শাহ একজন সোনার মানুষের গল্প ‘ গ্রন্থ টি প্রকাশিত হলে এলাকায় আলোড়ন সৃষ্টি হয় তাকে নিয়ে। এসবের পাশাপাশি ২০০১ সালে যশোরের গাইদঘাটে ‘কৃষি প্রযুক্তিবাস্তবায়ন কেন্দ্র’ নামের একটি কৃষি ও কৃষিকল্যাণ প্রতিষ্ঠান গড়ে তোলেন। এলাকার কৃষকদের নিয়ে গ্রামে গ্রামে ঘুরে ৬৪ টি কৃষি ক্লাব গড়ে তোলেন।যশোর সদর,বাঘারপাড়া, শালিখা ও কালিগঞ্জের বিভিন্ন গ্রামের কৃষকদের সংগঠিত করে এসকল কৃষিক্লাব গড়ে তুলে কৃষি বিজ্ঞানী,কৃষিবিদ ও  কৃষকদের নিয়ে কৃষির উন্নয়নে নিবেদিত হয়ে বিশেষকরে নিরাপদ খাদ্য উৎপাদন মানুষের জীবনমান উন্নয়নে নিরলস কাজ করেছেন।বৃহত্তর যশোর জেলায় বিষ্মুক্ত সবজি উৎপাদনের জন্য কৃষক সংগঠক আইয়ুব হোসেন ও লক্ষ্মণ চন্দ্র মন্ডল কে তৎকালীন কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরী ২০১০ সালে পুরস্কৃত করেন.৬৪ টি কৃষি ক্লাবের মনিটরিং সেন্টার গাইদঘাট কৃষি প্রযুক্তি বাস্তবায়ন কেন্দ্র স্থাপনের শুরু থেকেই এর সাধারন সম্পাদক হিসেবে দায়িত্বপালন করে গেছেন তিনি নিষ্ঠার সাথে।

গত কয়েক বছর ধরে লক্ষ্মণ ‘দা অসুস্থ ছিলেন। আগের মত দৌড়ে বেড়াতে পারতেন না। করোনার আগে ২০১৯ সালে ভারতের ভেলোর থেকে চিকিৎসা করে এসেছিলেন। আমি ঢাকা থেকে গ্রামে গেলেই তার সাথে দেখা করে আসতাম।  জীবনের অপূর্ণ অনেক ইচ্ছের কথা ব্যাক্ত  করতেন। বাঘারপাড়া উপজেলার মুক্তিযুদ্ধের ইতিহাস লেখার খুব ইচ্ছে ছিল তার। ছোট বেলা থেকে যে প্রাণবন্ত দাদা কে দেখেছি সেই দাদা কে যখন অসুস্থ দেখতাম তখন আমারাও মানসিকভাবে  কষ্ট পেয়েছি। জীবনের শেষ দিন গুলোতে তিনি ঢাকাতে ছেলে সুব্রত শুভাশীষ মন্ডল( জয়ন্ত )’ র বাসায় কাটিয়েছেন। কিন্তু গ্রামে, এলাকায় ফেরার জন্য তার মনপ্রাণ উন্মুখ হয়ে থাকতো। জীবনভর কাছ থেকে তাকে দেখে আমার মনে হয়েছে দাদা ছিলেন একজন বিরাট মাপের দেশপ্রেমিক এবং গণমানুষের প্রতি নিবেদিত প্রাণ ব্যক্তিত্ব । বাঘারপাড়া, শালিখা এলাকার মানুষের জন্য তার অবদান চির স্বরণীয় হয়ে থাকবে । এলাকার মানুষের উন্নয়নে তার যে ভূমিকা সেইসব বিবেচনায় তিনি নিঃসন্দেহে একজন বড়মাপের মানুষ,শ্রদ্ধেয় ব্যক্তি এবং স্মরনীয় হয়ে থাকবেন। 

শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2025
Theme Customized By BreakingNews

টেলিগ্রাফ বাংলাদেশের ইউটিউব চ্যানেল

Close Welcome Bar