1. bdtelegraph24@gmail.com : বিডিটেলিগ্রাফ ডেস্ক :
  2. suma59630@gmail.com : ফাতেমা আকতার তোয়া : ফাতেমা আকতার তোয়া
  3. limonhosen529@gmail.com : Limon Hossain : Limon Hossain
  4. mirzagonj@bdtelegraph24.com : মির্জাগঞ্জ প্রতিনিধি : মির্জাগঞ্জ প্রতিনিধি
  5. tarim7866@gmail.com : তারিম আহমেদ : তারিম আহমেদ
  6. wasifur716@gmail.com : Wasifur Rahaman : Wasifur Rahaman
নারিকেল গাছে ভেসে উঠেছে মানুষের মুখ - bdtelegraph24.com
শনিবার, ২৪ অক্টোবর ২০২৬, ০৫:৫০ পূর্বাহ্ন
শিরোনাম :
পশ্চিম তীর পূর্ণাঙ্গ অবরুদ্ধ করার নির্দেশ দিলেন নেতানিয়াহু সৌদি আরবের কারাগারে সাড়ে ৭ হাজার বাংলাদেশি: পররাষ্ট্র প্রতিমন্ত্রী কুড়িগ্রামে শাবলের আঘাতে চাচিকে হত্যা, আহত ৩ ভারত থেকে আমদানিকৃত ১৩৫ টন চালে বিষাক্ত আফলাটক্সিনের অস্তিত্ব টঙ্গীতে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে দগ্ধ বাবা-মায়ের পর কন্যার মৃ/ত্যু সাজেকে পর্যটক ও নিরাপত্তাবাহিনীর ওপর হামলার নিন্দা পিসিসিপির বাঘারপাড়ায় ৩ খাতে সরকারি উন্নয়ন বরাদ্দ পেল খানপুর গ্রাম চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের ৫ স্থানে বাইপাস ও ফ্লাইওভার নির্মাণের পরিকল্পনা রাঙামাটিতে বাস থেকে ১৫ কেজি গাঁজা উদ্ধার, আটক ২ জুমার দিন দোয়া কবুলের মুহুর্তে যে দোয়া বেশি বেশি পড়তে হবে

নারিকেল গাছে ভেসে উঠেছে মানুষের মুখ

  • সর্বশেষ আপডেট : সোমবার, ২৭ মে, ২০২৪
  • ২৫১ জন খবরটি পড়েছেন
ছবি-সংগৃহীত

যেদিকে চোখ যায় চারদিকে অবারিত সবুজের সমারোহ। এর মধ্যে ঠাঁই দাঁড়িয়ে আছে কয়েকটি ভিয়েতনামি নারিকেল গাছ। এর মধ্যে একটি নারিকেল গাছে ভেসে ওঠেছে মানবাকৃতির অবয়ব। হঠাৎ এই দৃশ্য বাড়ির মালিকের চোখে পড়ে। পরে এটি বাড়ির অন্যদের জানালে মুহূর্তের মধ্যে এলাকায় জানাজানি হলেই বাড়িতে উৎসুক জনতার ভিড় জমে যায়।

হোয়াটসঅ্যাপে ফলো করুন
Telegraph Bangladesh WHATSAPP Channel

হোয়াটসঅ্যাপে ফলো করুন

দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।

এমনই দৃশ্য দেখা যায়, গাজীপুরের কাপাসিয়া উপজেলার টোক ইউনিয়নের চেওরাইদ গ্রামের উত্তরপাড়া ইলুর বাড়িতে। কৌতুহলী লোকজনরা অনেকেই বিষয়টিকে অলৌকিক বলে প্রচার করছেন। কেউ কেউ আবার স্বাভাবিক প্রকৃতির খেয়ালিপনাও মনে করছেন।

গত শুক্রবার (২৪ মে) ঘটনাটি প্রথম জানাজানি হয়। সেদিন থেকেই গাছটিকে ঘিরে উৎসুক মানুষের ভিড় জমেছে। অনেকেই সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ছড়িয়ে দিলে এ নিয়ে শুরু হয় নানা আলোচনা এবং এলাকায় ছড়িয়ে পড়ে চাঞ্চল্য!

রোববার (২৬ মে) সরেজমিনে দেখা যায়, বাড়ির আশপাশে মানুষের ভিড়। কৌতূহল নিয়ে তাকিয়ে দেখছেন অনেকেই। এই গাছটিকে দেখতে আসা মানুষেরা জানান, এর আগে এমন দৃশ্য কখনো দেখেননি তারা। মানুষের মুখে মুখে ছড়িয়ে পড়ার পর কৌতূহল নিয়ে তারা দেখতে এসেছেন।

এ সময় কথা হয় স্থানীয় কয়েকজনের সঙ্গে তারা বলেন, এ ঘটনা লোকমুখে শুনার পর স্বচক্ষে নারিকেল গাছে মানুষ আকৃতির চেহারা দেখতে আসলাম এবং দেখেছি। এটি অলৌকিক হউক বা স্বাভাবিকই হউক। দেখার পরে বিস্মিত হলাম আমরা।

বাড়ির মালিক মোজাম্মেল হক ফরিদ বলেন,গত শুক্রবার দুপুরের দিকে বাড়ির পূর্ব পাশের ঘরে শুয়ে মোবাইল দেখছিলাম। হঠাৎ জানালা দিয়ে গাছের দিকে চোখ পড়তেই দেখি মানুষের আকৃতির মতো। তিনি আরো বলেন, সঙ্গে সঙ্গে শুয়া থেকে উঠে বসি। শুরুতে ভীষণ ভয় পেয়েছিলাম। পরে বাড়ির সবাইকে ডেকে এনে দেখাই। আমরা এ বিষয়টিকে স্বাভাবিকই মনে করছি, তবে মানুষজন দেখতে আসছে।

এ বিষয়ে তরুণ লেখক ও কলামিস্ট বাদশাহ আবদুল্লাহ বলেন, আল্লাহ তাআলা মানুষকে দিন দিন কত অলৌকিক মুজেজা দেখাচ্ছেন। তবে এটা স্বাভাবিক কিছু মনে হচ্ছে না।

এ বিষয়ে উপজেলা কৃষি কর্মকর্তা সুমন কুমার বসাক বলেন, যাদের জীবন আছে তাদের ক্ষেত্রে অনেক সময় অনেক কিছুই ঘটে থাকে। এটি অলৌকিক কিছু না। গাছে সার ও খাদ্যের অভাবে অনেক সময় এমন আকৃতি ধরতে পারে। আকৃতির পরিবর্তনের কারণে হয়তো ভিন্নরকম দেখাচ্ছে। আমাদের সময়ডটকম

শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2025
Theme Customized By BreakingNews

টেলিগ্রাফ বাংলাদেশের ইউটিউব চ্যানেল

Close Welcome Bar