1. bdtelegraph24@gmail.com : বিডিটেলিগ্রাফ ডেস্ক :
  2. suma59630@gmail.com : ফাতেমা আকতার তোয়া : ফাতেমা আকতার তোয়া
  3. limonhosen529@gmail.com : Limon Hossain : Limon Hossain
  4. mirzagonj@bdtelegraph24.com : মির্জাগঞ্জ প্রতিনিধি : মির্জাগঞ্জ প্রতিনিধি
  5. tarim7866@gmail.com : তারিম আহমেদ : তারিম আহমেদ
  6. wasifur716@gmail.com : Wasifur Rahaman : Wasifur Rahaman
অভয়নগরে বাল্যবিয়ে বন্ধ হলো গ্রাম পুলিশের সহায়তায় - bdtelegraph24.com
মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ০৮:৫২ অপরাহ্ন
শিরোনাম :
গোপালগঞ্জে মোটরসাইকেলের যন্ত্রাংশ চুরির জেরে সংঘর্ষ, আহত ১৫ ৮ মাস পর যমুনা সার কারখানায় ইউরিয়া উৎপাদন শুরু মিয়ানমারে পাচারকালে পতেঙ্গায় ৮০০ বস্তা সিমেন্ট জব্দ শিশুদের প্রতিভা বিকাশে খেলাধুলা ও সৃজনশীল কর্মকাণ্ডের সুযোগ তৈরির আহ্বান প্রধানমন্ত্রীর কালিয়াকৈরে ১৪৫ মন্ডপে দুর্গাপূজার প্রস্তুতি: নিরাপত্তা নিশ্চিতে কঠোর প্রশাসন কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের বিজয়-২৪ হলের নতুন প্রভোস্ট ড. মোহাম্মদ মহিউদ্দিন নির্বাচন কমিশনের অভিমুখে মিছিলে বাধা, রাহুল ও প্রিয়াঙ্কা গান্ধী আটক ভিডিও কলে নগ্ন নারীর দৃশ্য দেখিয়ে তরুণকে ব্ল্যাকমেইল, খোয়ালেন ৫০ লাখ রুপি সুজানগরে যথাযোগ্য মর্যাদায় উদযাপিত হলো বিশ্ব শিক্ষক দিবস-২০২৬ প্রধানমন্ত্রীর হাত থেকে ‘শ্রেষ্ঠ গুণী শিক্ষক’ সম্মাননা পেলেন পাবনার মো: ইমরান হুসাইন

অভয়নগরে বাল্যবিয়ে বন্ধ হলো গ্রাম পুলিশের সহায়তায়

  • সর্বশেষ আপডেট : বৃহস্পতিবার, ২৭ জুন, ২০২৪
  • ১৮৯ জন খবরটি পড়েছেন
ছবি-প্রতিকী

নওয়াপাড়া পৌর (যশোর) প্রতিনিধি। অভয়নগর উপজেলায় বাল্য বিয়ে বন্ধ হলো গ্রাম পুলিশের সহায়তায়। মঙ্গলবার রাতে উপজেলার প্রেমবাগ ইউনিয়নের চেংগুটিয়া গ্রামের বুড়োর দোকান এলাকায় এ ঘটনা ঘটে।

হোয়াটসঅ্যাপে ফলো করুন
Telegraph Bangladesh WHATSAPP Channel

হোয়াটসঅ্যাপে ফলো করুন

দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।

জানা যায়, উপজেলার চাঁপাতলা গ্রামের আলী আকবরের মেয়ে নাসরিন খাতুন (১৩)। সে চাপাঁতলা আলিম মাদ্রাসার ৭ম শ্রেণীর শিক্ষার্থী। নাসরিন কে চেংগুটিয়া গ্রামের বুড়োর দোকান এলাকার রমজান জোয়ারদারের ছেলে খায়রুল জোয়ারদারের (২০) সাথে বিয়ের আয়োজন করে পরিবার। এদিন রাত ৯টার দিকে ছেলের বাড়িতে বাল্যবিয়ের তথ্য শুনে যশোর জেলা গ্রাম পুলিশের সাংগঠনিক সম্পাদক তপু গাজী ও অভয়নগর থানার গ্রাম পুলিশের সাধারণ সম্পাদক আসাদুজ্জামান বিয়ে বাড়িতে উপস্থিত হন। এসময় বাল্য বিয়ে রোধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য তাদেরকে অবহিত করেন।

গ্রাম পুলিশের জেলা সাংগঠনিক সম্পাদক তপু গাজী ও থানা গ্রাম পুলিশের সাধারণ সম্পাদক আসাদুজ্জামান জানান, গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি ৭ম শ্রেণীতে পড়ুয়া নাসরিনের সাথে খায়রুলের বিয়ে হচ্ছে। তাদের বাড়িতে গিয়ে দেখতে পাই ছেলের বয়স ঠিক থাকলেও মেয়ের বিয়ের বয়স হয়নি। উক্ত বিষয়ে আমরা উপজেলা প্রশাসন ও ইউপি চেয়ারম্যানকে অবহিত করেছি তারা পদক্ষেপ গ্রহণ করবেন।

এ ব্যাপারে মহাকাল ভূমি অফিসের ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা তৌহিদুর ইসলাম বলেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা ও এসিল্যান্ড স্যার ব্যস্ত থাকায় আমাকে পাঠিয়েছেন। এখানে এসে দেখি বাল্যবিয়ের কার্যক্রম চলছে। বাল্য বিয়ের কুফল সম্পর্কে জানিয়ে তাৎক্ষণিকভাবে সেই বিয়ে বন্ধ করে দেওয়া হয়। তাদের অভিভাবকদেরকে অবগত করা হয়েছে একই সাথে প্রেমবাগ ইউনিয়নের ৮ ও ৯ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্যদের বিষয়টি জানানো হয়েছে। ছেলের বয়স হলেও মেয়ের বয়স হয়নি যার কারণে দুটি ওয়ার্ডের ইউপি সদস্য ও স্থানীয় সাক্ষীদের উপস্থিতিতে মুচলেকা নিয়েছি। ৫ বছরের মধ্যে মেয়ের বিয়ে না দেওয়ার জন্য অভিভাবককে নির্দেশ দেয়া হয়। পরবর্তীতে এ ধরণের কাজ করলে আইনের আওতায় এনে কঠোর শাস্তির ব্যবস্থা গ্রহণ করা হবে।

শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2025
Theme Customized By BreakingNews

টেলিগ্রাফ বাংলাদেশের ইউটিউব চ্যানেল

Close Welcome Bar