1. bdtelegraph24@gmail.com : বিডিটেলিগ্রাফ ডেস্ক :
  2. suma59630@gmail.com : ফাতেমা আকতার তোয়া : ফাতেমা আকতার তোয়া
  3. limonhosen529@gmail.com : Limon Hossain : Limon Hossain
  4. mirzagonj@bdtelegraph24.com : মির্জাগঞ্জ প্রতিনিধি : মির্জাগঞ্জ প্রতিনিধি
  5. tarim7866@gmail.com : তারিম আহমেদ : তারিম আহমেদ
  6. wasifur716@gmail.com : Wasifur Rahaman : Wasifur Rahaman
দেবহাটায় বীর মুক্তিযোদ্ধার বাড়িতে দুর্ধর্ষ ডাকাতি, নগদ টাকা,স্বর্ণালংকার,বন্দুক ও মোটরবাইক লুট - bdtelegraph24.com
মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ০৮:৫২ অপরাহ্ন
শিরোনাম :
গোপালগঞ্জে মোটরসাইকেলের যন্ত্রাংশ চুরির জেরে সংঘর্ষ, আহত ১৫ ৮ মাস পর যমুনা সার কারখানায় ইউরিয়া উৎপাদন শুরু মিয়ানমারে পাচারকালে পতেঙ্গায় ৮০০ বস্তা সিমেন্ট জব্দ শিশুদের প্রতিভা বিকাশে খেলাধুলা ও সৃজনশীল কর্মকাণ্ডের সুযোগ তৈরির আহ্বান প্রধানমন্ত্রীর কালিয়াকৈরে ১৪৫ মন্ডপে দুর্গাপূজার প্রস্তুতি: নিরাপত্তা নিশ্চিতে কঠোর প্রশাসন কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের বিজয়-২৪ হলের নতুন প্রভোস্ট ড. মোহাম্মদ মহিউদ্দিন নির্বাচন কমিশনের অভিমুখে মিছিলে বাধা, রাহুল ও প্রিয়াঙ্কা গান্ধী আটক ভিডিও কলে নগ্ন নারীর দৃশ্য দেখিয়ে তরুণকে ব্ল্যাকমেইল, খোয়ালেন ৫০ লাখ রুপি সুজানগরে যথাযোগ্য মর্যাদায় উদযাপিত হলো বিশ্ব শিক্ষক দিবস-২০২৬ প্রধানমন্ত্রীর হাত থেকে ‘শ্রেষ্ঠ গুণী শিক্ষক’ সম্মাননা পেলেন পাবনার মো: ইমরান হুসাইন

দেবহাটায় বীর মুক্তিযোদ্ধার বাড়িতে দুর্ধর্ষ ডাকাতি, নগদ টাকা,স্বর্ণালংকার,বন্দুক ও মোটরবাইক লুট

  • সর্বশেষ আপডেট : শুক্রবার, ২৮ জুন, ২০২৪
  • ২৪২ জন খবরটি পড়েছেন

দেবহাটা প্রতিনিধি। সাতক্ষীরার দেবহাটায় দুর্ধর্ষ ডাকাতি সংঘটিত হয়েছে। শুক্রবার (২৮ জুন) গভীর রাতে উপজেলার দেবিশহরে বীর মুক্তিযোদ্ধা ও জেলা পূজা উদযাপন পরিষদের ভারপ্রাপ্ত সভাপতি সুভাষ চন্দ্র ঘোষের বাড়িতে এ দুর্ধর্ষ ডাকাতি সংঘটিত হয়।

হোয়াটসঅ্যাপে ফলো করুন
Telegraph Bangladesh WHATSAPP Channel

হোয়াটসঅ্যাপে ফলো করুন

দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।

ডাকাতিকালে বাড়ির লোকজনকে অস্ত্রের মুখে জিম্মি করে ৮ ভরি স্বর্ণালঙ্কার, নগদ ৫ লক্ষ টাকা, একটি মোটর সাইকেল, কয়েকটি মোবাইল ফোন ও অন্যান্য সম্পদের পাশাপাশি গৃহকর্তা বীর মুক্তিযোদ্ধ সুভাষ চন্দ্র ঘোষের লাইসেন্সকৃত একটি দো’নালা বন্দুকও লুটে নিয়ে যায় সংঘবদ্ধ ডাকাতদল।

গৃহকর্তা সুভাষ চন্দ্র ঘোষ জানান, প্রতিদিনের মতো বৃহস্পতিবার রাতের খাবার খাওয়ার পর পরিবারের সবাই ঘুমিয়ে পড়েছিলেন। রাত ২টার দিকে ৫-৭ জনের সংঘবদ্ধ একদল ডাকাত সুকৌশলে তাদের বাড়িতে ঢুকে অস্ত্রের মুখে ওই বাড়িতে অবস্থানরত সকলকে জিম্মি করে ফেলে। সেসময় ডাকাতরা তাদের মোবাইল ফোন গুলো কেড়ে নেয় এবং একে একে বাড়িতে থাকা নগদ টাকা, স্বর্ণালঙ্কার, মোটর সাইকেল ও অন্যান্য মুল্যবান সম্পদ সহ তার ব্যবহৃত লাইসেন্সকৃত দো’নালা বন্দুক নিয়ে চলে যায়।

পরে পুলিশে খবর দিলে দেবহাটা সার্কেলের সিনিয়র সহকারি পুলিশ সুপার মো. ফজলুর রহমান ঘটনাস্থল পরিদর্শন করেন।

দেবহাটা থানার ওসি সেখ মাহমুদ হোসেন বিষয়টি নিশ্চিত করে বলেন, সংঘবদ্ধ ডাকাতির ঘটনায় থানায় মামলা হয়েছে। সংঘবদ্ধ ডাকাত চক্রকে গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যহত রয়েছে বলেও জানান ওসি।

শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2025
Theme Customized By BreakingNews

টেলিগ্রাফ বাংলাদেশের ইউটিউব চ্যানেল

Close Welcome Bar