1. bdtelegraph24@gmail.com : বিডিটেলিগ্রাফ ডেস্ক :
  2. suma59630@gmail.com : ফাতেমা আকতার তোয়া : ফাতেমা আকতার তোয়া
  3. limonhosen529@gmail.com : Limon Hossain : Limon Hossain
  4. mirzagonj@bdtelegraph24.com : মির্জাগঞ্জ প্রতিনিধি : মির্জাগঞ্জ প্রতিনিধি
  5. tarim7866@gmail.com : তারিম আহমেদ : তারিম আহমেদ
  6. wasifur716@gmail.com : Wasifur Rahaman : Wasifur Rahaman
শ্যামনগরে প্রকৌশলী জাকিরকে অপসারণ ও মাফিয়া ঠিকাদারের লাইসেন্স বাতিলের দাবি - bdtelegraph24.com
মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ০৮:৫২ অপরাহ্ন
শিরোনাম :
গোপালগঞ্জে মোটরসাইকেলের যন্ত্রাংশ চুরির জেরে সংঘর্ষ, আহত ১৫ ৮ মাস পর যমুনা সার কারখানায় ইউরিয়া উৎপাদন শুরু মিয়ানমারে পাচারকালে পতেঙ্গায় ৮০০ বস্তা সিমেন্ট জব্দ শিশুদের প্রতিভা বিকাশে খেলাধুলা ও সৃজনশীল কর্মকাণ্ডের সুযোগ তৈরির আহ্বান প্রধানমন্ত্রীর কালিয়াকৈরে ১৪৫ মন্ডপে দুর্গাপূজার প্রস্তুতি: নিরাপত্তা নিশ্চিতে কঠোর প্রশাসন কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের বিজয়-২৪ হলের নতুন প্রভোস্ট ড. মোহাম্মদ মহিউদ্দিন নির্বাচন কমিশনের অভিমুখে মিছিলে বাধা, রাহুল ও প্রিয়াঙ্কা গান্ধী আটক ভিডিও কলে নগ্ন নারীর দৃশ্য দেখিয়ে তরুণকে ব্ল্যাকমেইল, খোয়ালেন ৫০ লাখ রুপি সুজানগরে যথাযোগ্য মর্যাদায় উদযাপিত হলো বিশ্ব শিক্ষক দিবস-২০২৬ প্রধানমন্ত্রীর হাত থেকে ‘শ্রেষ্ঠ গুণী শিক্ষক’ সম্মাননা পেলেন পাবনার মো: ইমরান হুসাইন

শ্যামনগরে প্রকৌশলী জাকিরকে অপসারণ ও মাফিয়া ঠিকাদারের লাইসেন্স বাতিলের দাবি

  • সর্বশেষ আপডেট : রবিবার, ৩০ জুন, ২০২৪
  • ১৩৪ জন খবরটি পড়েছেন

প্রতিনিধি, শ্যামনগর (সাতক্ষীরা)।  সাতক্ষীরার শ্যামনগর উপজেলায় কর্মরত এলজিইডির উপজেলা প্রকৌশলী জাকির হোসেনকে অপসারণ ও ঠিকাদারী প্রতিষ্ঠান মেসার্স মোহনা এন্টার প্রাইজের প্রোপাইটার এম এ এইচ টুমুর লাইসেন্স বাতিলের দাবিতে স্মারকলিপি দিয়েছে শ্যামনগর উপজেলা প্রশাসনে কর্মরত কর্মচারীরা।

হোয়াটসঅ্যাপে ফলো করুন
Telegraph Bangladesh WHATSAPP Channel

হোয়াটসঅ্যাপে ফলো করুন

দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।

৩০শে জুন রোববার শ্যামনগর উপজেলা নির্বাহী অফিসার নজিবুল আলম এর মাধ্যমে জেলা প্রশাসক বরাবর এই স্মারকলিপি পেশ করেন তারা। স্মারকলিপিতে বলা হয়, গত ২৭ জুন বিকাল ৩টায় উপজেলা পরিষদ কমপ্লেক্স ভবনের দ্বিতীয় তলায় উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ের সহকারী প্রশাসনিক কর্মকর্তা আব্দুল্লাহ আল মামুনকে শ্যামনগর উপজেলা প্রকৌশলী জাকির হোসেন এর উগ্র ও মারমুখী আচরণ এবং তার প্রত্যক্ষ নির্দেশে মারধর করেন মাফিয়া ঠিকাদার মেসার্স মোহনা এন্টার প্রাইজের প্রোপাইটার এম এ এইচ টুমু।

এতে আরও বলা হয়, এম এ এইচ টুমুর সাথে দাপ্তারিক কথা বলার সময় তিনি ওই কর্মচারীর সাথে অসদাচরণ করেন। তারপরও বিষয়টি নিয়ে উপজেলা নির্বাহী অফিসারের সাথে কথা বলতে বললে প্রতিউত্তরে টুমু বলেন, কিসের ইউএনও’র সাথে কথা বলবো। এসময় তিনি উপজেলা প্রকৌশলীর নির্দেশে ওই কর্মচারীর গালে থাপ্পড় মারেন এবং বুকে লাথি মারেন। স্মারকলিপিতে সরকারি কর্মচারীকে মারধর এবং অসংখ্য দুর্নীতি ও অনিয়মের মূল হোতা উপজেলা প্রকৌশলীর অপসারণ এবং সংশ্লিষ্ট ঠিকাদারের লাইসেন্স বাতিল করার দাবি জানানো হয়।

প্রসঙ্গত, শ্যামনগর উপজেলা প্রকৌশলী জাকির হোসেনের বিরুদ্ধে উপজেলায় এলজিইডি বাস্তবায়নাধীন প্রতিটি প্রকল্পের ঠিকাদারের কাছ থেকে লাখ লাখ টাকা ঘুষ গ্রহণের অভিযোগ রয়েছে। প্রত্যক ঠিকাদারের সাথে তার চরম সখ্যতার খবর পাওয়া যায়। ফলে রাস্তার কাজ হয় অত্যন্ত নিম্নমানের।

এদিকে, শ্যামনগর উপজেলা প্রকৌশলী জাকির হোসেন বলেন, আমার সাথে এমন কোন কিছু হয়নি। আমার বিরুদ্ধে স্মারকলিপি প্রদান করেছে কেন আমি জানি না।

ঠিকাদার এম এ এইচ টুমু বলেন, দুই অফিসের ভিতরে বাগ বিতণ্ডার এক পর্যায়ে আমি মিটিয়ে দেওয়ার চেষ্টা করেছি শুধুমাত্র। এখন আমি হচ্ছি বলির পাঠা।

শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2025
Theme Customized By BreakingNews

টেলিগ্রাফ বাংলাদেশের ইউটিউব চ্যানেল

Close Welcome Bar