1. bdtelegraph24@gmail.com : বিডিটেলিগ্রাফ ডেস্ক :
  2. suma59630@gmail.com : ফাতেমা আকতার তোয়া : ফাতেমা আকতার তোয়া
  3. limonhosen529@gmail.com : Limon Hossain : Limon Hossain
  4. mirzagonj@bdtelegraph24.com : মির্জাগঞ্জ প্রতিনিধি : মির্জাগঞ্জ প্রতিনিধি
  5. tarim7866@gmail.com : তারিম আহমেদ : তারিম আহমেদ
  6. wasifur716@gmail.com : Wasifur Rahaman : Wasifur Rahaman
শরণখোলায় তিন মাসের শিশু পুত্র চুরির চেষ্টা - bdtelegraph24.com
বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ০৪:৪৫ পূর্বাহ্ন
শিরোনাম :
যশোরে পানি মোটরের সুইচ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শিশুর মৃত্যু নির্বাচন কমিশনের সামনে রাহুল গান্ধীসহ বিরোধী এমপিদের বিক্ষোভ, আটক ও মুক্তি নওগাঁর ধামইরহাটে একই পরিবারের ৫ সদস্যের ইসলাম ধর্ম গ্রহণ সৌদি আরবে মৃত্যুদণ্ডপ্রাপ্ত শ্রীলঙ্কান তরুণকে ক্ষমার আকুতি পরিবারের গোপালগঞ্জে মোটরসাইকেলের যন্ত্রাংশ চুরির জেরে সংঘর্ষ, আহত ১৫ ৮ মাস পর যমুনা সার কারখানায় ইউরিয়া উৎপাদন শুরু মিয়ানমারে পাচারকালে পতেঙ্গায় ৮০০ বস্তা সিমেন্ট জব্দ শিশুদের প্রতিভা বিকাশে খেলাধুলা ও সৃজনশীল কর্মকাণ্ডের সুযোগ তৈরির আহ্বান প্রধানমন্ত্রীর কালিয়াকৈরে ১৪৫ মন্ডপে দুর্গাপূজার প্রস্তুতি: নিরাপত্তা নিশ্চিতে কঠোর প্রশাসন কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের বিজয়-২৪ হলের নতুন প্রভোস্ট ড. মোহাম্মদ মহিউদ্দিন

শরণখোলায় তিন মাসের শিশু পুত্র চুরির চেষ্টা

  • সর্বশেষ আপডেট : মঙ্গলবার, ১২ নভেম্বর, ২০২৪
  • ১৬৭ জন খবরটি পড়েছেন

মোঃ নাজমুল ইসলাম সবুজ শরণখোলা( বাগেরহাট) প্রতিনিধি। বাগেরহাটের শরণখোলায় উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান হাসানুজ্জামান পারভেজ এর তিন মাসের শিশু পুত্রকে চুরি করে নেওয়ার চেষ্টা করে একটি সঙ্ঘবদ্ধ চক্র। ঘটনাটি ঘটেছে মঙ্গলবার  (১২ নভেম্বর) রাত দেড়টার দিকে উপজেলার সাউথখালী ইউনিয়নের উত্তর সাউথখালী গ্রামের দেলোয়ার হাওলাদের বাড়িতে।

হোয়াটসঅ্যাপে ফলো করুন
Telegraph Bangladesh WHATSAPP Channel

হোয়াটসঅ্যাপে ফলো করুন

দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।

ভুক্তভোগীর পরিবার সুত্রে জানা গেছে, গত তিন মাস আগে আরিফা জাহান মৌমির একটি পুত্র সন্তান মুনাফ হাসান খুলনার একটি হাসপাতালে জন্মগ্রহণ করে। তারপর থেকে অদ্যবধি তিনি পুত্র মুনাফ হাসানকে নিয়ে তার বাবার বাড়ি সাউথখালী ইউনিয়নের উত্তর সাউথখালি গ্রামে অবস্থান করে আসছেন। শিশুটির বাবা হাসানুজ্জামান পারভেজ উপজেলার তাফালবাড়ি বাজার এলাকায় বসবাস করেন।  ১২ নভেম্বর রাত দেড়টার দিকে হঠাৎ ঘুম ভেঙ্গে গেলে তার শিশু পুত্রকে কাছে না দেখে হাউমাউ করে কান্নাকাটি শুরু করলে পরিবারে অন্যান্য সদস্যরা ঘরের দরজা দিয়ে বের হয়ে ডাক চিৎকার শুরু করলে গ্রামবাসীরা ছুটে আসে। এ সময় চোরচক্র লোকজনের উপস্থিতি টের পেয়ে শিশুটিকে ঘরের পাশে রান্নাঘরে ফেলে রেখে দ্রুত পাশের ধান ক্ষেত দিয়ে পালিয়ে যায়।

শিশুটির মা মৌমী আরো জানান ধারণা করা হচ্ছে রাতের কোনো এক সময় দরজা খোলা পেয়ে চোর চক্রের কেউ ঘরের মধ্যে প্রবেশ করে লুকিয়ে ছিল। তিনি ঘুমিয়ে পড়লে তার পাশে থাকা শিশুটিকে সুকৌশলে নিয়ে যায় চোর চক্র। 

এ ব্যাপারে শিশু মুনাফ হাসানের মা মৌমী বলেন বিয়ের পর থেকে একটি পরিবারের সাথে তার শত্রুতা বাড়ে। ধারণা করা হচ্ছে শত্রুতা বসত কেউ তার ছেলেকে চুরি করার চেষ্টা করছিল। এ বিষয়টি তিনি থানা পুলিশকে অবহিত করবেন বলে জানান।

এ ব্যাপারে শিশুটির বাবা সাবেক ভাইস চেয়ারম্যান হাসানুজ্জামান পারভেজ বলেন, তিনি রাজনীতি করলেও তার কোনো শত্রু আছে বলে তিনি মনে করেন না। তবে কোনো চক্র তার অনিষ্ট করার জন্য এ ঘটনা ঘটাতে পারে।  

এ ব্যাপারে শরণখোলা থানা পুলিশের অফিসার ইনচার্জ মোঃ শহীদুল্লাহ বলেন, তিনি বিষয়টি জানেন না অভিযোগ পেলে ক্ষতিয়ে দেখে আইনগত ব্যবস্থা নিবেন।

শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2025
Theme Customized By BreakingNews

টেলিগ্রাফ বাংলাদেশের ইউটিউব চ্যানেল

Close Welcome Bar