1. bdtelegraph24@gmail.com : বিডিটেলিগ্রাফ ডেস্ক :
  2. suma59630@gmail.com : ফাতেমা আকতার তোয়া : ফাতেমা আকতার তোয়া
  3. limonhosen529@gmail.com : Limon Hossain : Limon Hossain
  4. mirzagonj@bdtelegraph24.com : মির্জাগঞ্জ প্রতিনিধি : মির্জাগঞ্জ প্রতিনিধি
  5. tarim7866@gmail.com : তারিম আহমেদ : তারিম আহমেদ
  6. wasifur716@gmail.com : Wasifur Rahaman : Wasifur Rahaman
রাতের আধাঁরে বিএনপি ও যুবদল নেতার নেতৃত্বে ১২শ বিঘার চিংড়িঘের দখল - bdtelegraph24.com
বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ০৪:৪৫ পূর্বাহ্ন
শিরোনাম :
যশোরে পানি মোটরের সুইচ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শিশুর মৃত্যু নির্বাচন কমিশনের সামনে রাহুল গান্ধীসহ বিরোধী এমপিদের বিক্ষোভ, আটক ও মুক্তি নওগাঁর ধামইরহাটে একই পরিবারের ৫ সদস্যের ইসলাম ধর্ম গ্রহণ সৌদি আরবে মৃত্যুদণ্ডপ্রাপ্ত শ্রীলঙ্কান তরুণকে ক্ষমার আকুতি পরিবারের গোপালগঞ্জে মোটরসাইকেলের যন্ত্রাংশ চুরির জেরে সংঘর্ষ, আহত ১৫ ৮ মাস পর যমুনা সার কারখানায় ইউরিয়া উৎপাদন শুরু মিয়ানমারে পাচারকালে পতেঙ্গায় ৮০০ বস্তা সিমেন্ট জব্দ শিশুদের প্রতিভা বিকাশে খেলাধুলা ও সৃজনশীল কর্মকাণ্ডের সুযোগ তৈরির আহ্বান প্রধানমন্ত্রীর কালিয়াকৈরে ১৪৫ মন্ডপে দুর্গাপূজার প্রস্তুতি: নিরাপত্তা নিশ্চিতে কঠোর প্রশাসন কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের বিজয়-২৪ হলের নতুন প্রভোস্ট ড. মোহাম্মদ মহিউদ্দিন

রাতের আধাঁরে বিএনপি ও যুবদল নেতার নেতৃত্বে ১২শ বিঘার চিংড়িঘের দখল

  • সর্বশেষ আপডেট : বুধবার, ১৩ নভেম্বর, ২০২৪
  • ১১৮ জন খবরটি পড়েছেন

প্রতিনিধি, শ্যামনগর (সাতক্ষীরা)। সাতক্ষীরার শ্যামনগরে ‘বিসমিল্লাহ-০৩’ নামীয় ১২শ বিঘা আয়তনের চিংড়িঘের দখল করেছে নিয়েছে দুবৃর্ত্তরা। মঙ্গলবার রাত নয়টার দিকে দেশীয় অস্ত্রে সজ্জিত দুই শতাধিক লাঠিয়াল উপজেলার ঝাাঁপা-সোনাখালী গ্রামে অবস্থিত ঘেরটি দখল করে। অভিযোগ উপজেলা বিএনপির সহ-সভাপতি আমজাদুল ও যুবদল আহবায়ক হাফিজুর রহমানের নেতৃত্বে বিরোধপূর্ণ উক্ত ঘের দখল হয়। 

হোয়াটসঅ্যাপে ফলো করুন
Telegraph Bangladesh WHATSAPP Channel

হোয়াটসঅ্যাপে ফলো করুন

দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।

ঘের মালিক রবিউল্লাহ বাহারের ভাই সফিউল্লাহ জানান ৫ আগষ্টের পর থেকে বিএনপি নেতা আমজাদ ও তার লোকজন উক্ত ঘের দখলের হুমকি দিয়ে আসছিলেন। যার প্রেক্ষিতে গত ১১ নভেম্বর সোমবার শতাধিক জমির মালিক উক্ত বিএনপি নেতার বিরুদ্ধে মানববন্ধন করেন। সেই ঘটনার ক্ষুব্ধ হয়ে মঙ্গলবার রাতে তিনি উপজেলার বিভিন্ন এলাকা থেকে প্রায় তিন/চারশ লাঠিয়াল নিয়ে ঘেরটি দখল করেছেন। এসময় সিসি ক্যামেরাসহ ঘেরের বাসা ভাংচুরের পাশাপাশি কর্মচারী হাদি, হাবিবুর ও মুজিবরকে মারধর ও ম্যানেজার হাবিবুরকে অজ্ঞাত স্থানে নিয়ে গেছে আমজাদের লোকজন।  

জমির মালিক মাখন লাল মন্ডল জানান জাতীয় পার্টির নেতা আব্দুস সাত্তারের দীর্ঘ নির্যাতনের পর তারা নিজেদের জমির মালিকানা ফিরে পাওয়ার আশা করেছিলেন। হুমকির পর মানববন্ধন করা সত্ত্বেও মঙ্গলবার রাতে বিএনপি ও যুবদল নেতা ঘেরটি দখলে নেয়ায় তারা ভীত সন্ত্রস্থ। মঙ্গলবার রাত থেকে বুধবার সকাল পর্যন্ত প্রায় ১০ লাখ টাকার মাছ লুট করা হয়েছে বলে অভিযোগ করেন তিনি। 

এবিষয়ে জানতে স্থানীয় চেয়ারম্যান বিএনপি সহ-সভাপতি আমজাদুল ইসলামের সাথে কথার বলার চেষ্টা করলেও তিনি ফোন রিসিভ করেননি। তবে তার প্রধান সহযোগী যুবদল আহবায়ক হাফিজুর জানান জাতীয় পার্টির নেতা সাত্তার মোড়ল ঘেরটি তাদেরকে দিয়েছেন। আদালতের নির্দেশ থাকায় মঙ্গলবার রাতে তারা লোকজন নিয়ে ঘেলের দখল নিলেও কোন ভাংচুর বা কাউকে মারধর করেনি। 

শ্যামনগর থানার ওসি(তদন্ত) ফকির তাইজুর রহমান বলেন, বিষয়টি নিশ্চিত হওয়ার চেষ্টা চলছে। বে-অইনী কাজ করলেও কাউকে ছাড় দেয়া হবে না।

ছবি।। বিএনপি ও যুবদল নেতার নেতৃত্বে হেলমেট পরে ঘের দখলে দুবৃর্ত্তরা।

শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2025
Theme Customized By BreakingNews

টেলিগ্রাফ বাংলাদেশের ইউটিউব চ্যানেল

Close Welcome Bar