1. bdtelegraph24@gmail.com : বিডিটেলিগ্রাফ ডেস্ক :
  2. suma59630@gmail.com : ফাতেমা আকতার তোয়া : ফাতেমা আকতার তোয়া
  3. limonhosen529@gmail.com : Limon Hossain : Limon Hossain
  4. mirzagonj@bdtelegraph24.com : মির্জাগঞ্জ প্রতিনিধি : মির্জাগঞ্জ প্রতিনিধি
  5. tarim7866@gmail.com : তারিম আহমেদ : তারিম আহমেদ
  6. wasifur716@gmail.com : Wasifur Rahaman : Wasifur Rahaman
আজও শনাক্ত হয়নি জুলাই-আগস্টের ৬ শহিদের মরদেহ,অজ্ঞাত পড়ে আছে মর্গে - bdtelegraph24.com
রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ১২:২৪ অপরাহ্ন
শিরোনাম :
কালিয়াকৈরে ওষুধ কারখানায় অগ্নিকাণ্ড, আহত ১ দুর্গাপুরে নির্মম হত্যার শিকার সাংবাদিক আলিফ ফকিরের পরিবারের পাশে ডেপুটি স্পিকার বন্ধুত্বের পুঁজিতে গড়ে উঠল ‘শেষ বিকেলের চায়ের আড্ডা’, স্বপ্ন অসহায় শিক্ষার্থীদের পাশে দাঁড়ানো কালিয়াকৈরে প্রিমিয়াম লীগ ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত কক্সবাজারে রিসোর্টে অগ্নিকাণ্ড: নিহত ১০, অগ্নিনিরাপত্তা ব্যবস্থা ছিল না ঝিনাইদহে সুপারি পাড়া নিয়ে দ্বন্দ্বে ছোট ভাইয়ের লাঠির আঘাতে বড় ভাই নিহত ঝিনাইদহে অনলাইন জুয়া পরিচালনার অভিযোগে বাবা-ছেলে গ্রেপ্তার শাহজালাল বিমানবন্দরে সাড়ে ৩ লাখ টাকার ডায়মন্ডের রিং উদ্ধার, মালিককে হস্তান্তর প্রতিবন্ধী ব্যক্তিদের ভাতা বাড়ানোর উদ্যোগ নেবে সরকার: প্রধানমন্ত্রী উত্তরা রাজলক্ষ্মীতে পোশাক শ্রমিক-পুলিশ সংঘর্ষ, আহত অর্ধশত

আজও শনাক্ত হয়নি জুলাই-আগস্টের ৬ শহিদের মরদেহ,অজ্ঞাত পড়ে আছে মর্গে

  • সর্বশেষ আপডেট : শুক্রবার, ১০ জানুয়ারী, ২০২৫
  • ১৫৯ জন খবরটি পড়েছেন
৩১ ডিসেম্বর "জুলাই বিপ্লব" ঘোষণা শহীদ মিনারে

ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতাল মর্গে জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানকারী ছয় শহিদের মৃতদেহের সন্ধান পেয়েছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের একটি দল। তবে এখনও তাদের পরিচয় জানা যায়নি।

হোয়াটসঅ্যাপে ফলো করুন
Telegraph Bangladesh WHATSAPP Channel

হোয়াটসঅ্যাপে ফলো করুন

দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।

স্পেশাল সেলের সেক্রেটারি হাসান ইমাম বাসসকে বলেন, জুলাই গণঅভ্যুত্থানের সময় আমাদের স্পেশাল সেলের একটি দল ঢামেক ফরেনসিক মর্গে অজ্ঞাত এই ছয়টি লাশের বিষয়ে জানতে পারে। পুলিশও বিষয়টি নিশ্চিত করেছে। আমরা আজ মর্গে লাশগুলো দেখেছি।

লাশের বিবরণ নিম্নরূপ: অজ্ঞাত পুরুষ (২০), অজ্ঞাত পুরুষ (২৫), অজ্ঞাত পুরুষ (২২), অজ্ঞাত মহিলা (৩২), অজ্ঞাত পুরুষ (৩০) ও এনামুল নামের এক ব্যক্তি (২৫)।

চিকিৎসকরা মৃতদেহের ময়নাতদন্ত করেছেন ও দেখেছেন যে প্রথম পাঁচজন আঘাতের কারণে মারা গেছেন, আর এনামুল উঁচু স্থান থেকে পড়ে মারা গেছেন।

হাসান ইমাম আরও বলেন, লাশ শনাক্তের বিষয়ে পুলিশের সঙ্গে কথা বলেছি। শাহবাগ থানা পুলিশ বলছে লাশগুলো বৈষম্যবিরোধী আন্দোলনের সময় শহিদদের। তবে কখন তারা মারা গেছেন বা কখন তাদের মৃতদেহ ঢামেক হাসপাতালে আনা হয়েছে তা নিশ্চিত করতে পারেনি পুলিশ।

জুলাই গণঅভ্যুত্থানের বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের বিশেষ সেল উল্লিখিত নিখোঁজ ব্যক্তিদেরর সন্ধানদাতাদের  ০১৬২১৩২৪১৮৭ নম্বরে যোগাযোগের জন্য অনুরোধ করেছে।বাসস

শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2025
Theme Customized By BreakingNews

টেলিগ্রাফ বাংলাদেশের ইউটিউব চ্যানেল

Close Welcome Bar