1. bdtelegraph24@gmail.com : বিডিটেলিগ্রাফ ডেস্ক :
  2. suma59630@gmail.com : ফাতেমা আকতার তোয়া : ফাতেমা আকতার তোয়া
  3. limonhosen529@gmail.com : Limon Hossain : Limon Hossain
  4. mirzagonj@bdtelegraph24.com : মির্জাগঞ্জ প্রতিনিধি : মির্জাগঞ্জ প্রতিনিধি
  5. tarim7866@gmail.com : তারিম আহমেদ : তারিম আহমেদ
  6. wasifur716@gmail.com : Wasifur Rahaman : Wasifur Rahaman
দুর্গাপুরে চার শহীদের স্মরণে গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত - bdtelegraph24.com
বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ০৯:৪৯ অপরাহ্ন
শিরোনাম :
দৌলতপুরে দু’দল মাদক ব্যবসায়ীর মধ্যে সংঘর্ষ ও গুলি, নিহত ১ আহত ৭ অভয়নগরে ভৈরব নদে নিখোঁজের ২১ ঘণ্টা পর শিশুর মরদেহ উদ্ধার বাবাকে খাওয়ানোর সেই তুবা ফিরল স্কুলে, পাশে উপজেলা প্রশাসন ধর্ষক আর কখনো মুক্তি পাবে না: ভুক্তভোগী শিশুকে বিচারকের আবেগঘন চিঠি মহেশপুরে ট্রাক্টরের ধাক্কায় ভ্যানচালক নিহত, আহত ২ সর্বশক্তি দিয়ে আইনের সমান প্রয়োগ নিশ্চিত করবে সরকার: প্রধানমন্ত্রী বাঘারপাড়ায় নাশকতা মামলায় আওয়ামী লীগের ৭ নেতা-কর্মী আটক দৌলতপুরে কৃষক কার্ডের দ্বিতীয় ধাপের পাইলটিং উদ্বোধন: ১,৭৬৯ কৃষক পেলেন সহায়তা কুষ্টিয়ায় বাস চাপায় নারী নিহত, আহত ২ মোংলায় র‍্যালি ও আলোচনা সভার মধ্য দিয়ে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত

দুর্গাপুরে চার শহীদের স্মরণে গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত

  • সর্বশেষ আপডেট : বুধবার, ৬ আগস্ট, ২০২৫
  • ২২৬ জন খবরটি পড়েছেন
ছবি-বিডিটেলিগ্রাফ

নেত্রকোণা প্রতিনিধি।

হোয়াটসঅ্যাপে ফলো করুন
Telegraph Bangladesh WHATSAPP Channel

হোয়াটসঅ্যাপে ফলো করুন

দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।

জুলাই গণঅভ্যুত্থানে নেত্রকোণার দুর্গাপুরের চার শহীদের স্মরণে গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে । মঙ্গলবার (৫ আগস্ট) বিকেলে সুসং সরকারি কলেজ মাঠে শহীদ উমর ফারুক ব্লাড ডোনার সোসাইটির আয়োজনে এ খেলা অনুষ্ঠিত হয়।

টুর্নামেন্টের ফাইনাল ম্যাচে মুখোমুখি হয় এম এস এস স্পোর্টিং ক্লাব ও ডায়াগনস্টিক সেন্টার এন্ড ক্লিনিক মালিক সমিতি ক্লাব। নির্ধারিত সময়ে গোল না হওয়ায় ম্যাচ গড়ায় টাইব্রেকারে। এতে ৪-৩ গোলে জয় নিশ্চিত করে এম এস এস স্পোর্টিং ক্লাব।

খেলা শেষে অতিথিরা চ্যাম্পিয়ন দলকে গোল্ডকাপ ও রার্নাস আপ দলের হাতে রৌপ্য কাপ প্রদান করেন।

পুরস্কার বিতরণী অনুষ্ঠানে শহীদ উমর ফারুক ব্লাড ডোনার সোসাইটির সভাপতি কামরুজ্জামান রাজুর সভাপতিত্বে উপস্থিত ছিলেন শিক্ষাবিদ শহীদুল্লাহ খান, উপজেলা বিএনপির সাবেক সভাপতি এম এ জিন্নাহ, সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক এম রফিকুল ইসলাম, সুসং সম্মিলিত সাহিত্য পরিষদের সভাপতি মঞ্জুরুল হক মঞ্জু, কুল্লাগড়া ইউনিয়ন বিএনপির সভাপতি শাহজাহান কবীর, বিএনপি নেতা ফারুক মড়ল, পৌর যুবদলের আহবায়ক আবু সিদ্দিক রুক্কু, উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক আশিকুল ইসলাম কমল, পৌর যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত হোসেন সজীব, পৌর ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক সালমান মুক্তাদির সহ বিএনপি ও এর অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

খেলায় আয়োজক কমিটিতে ছিলেন শহীদ উমর ফারুক ব্লাড ডোনার সোসাইটির উপদেষ্টা ও উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক আলহাজ্ব জামাল উদ্দিন মাস্টার, সংগঠনটির উপদেষ্টা ও দুর্গাপুর পৌর যুবদলের সদস্য সচিব আল ইমরান সম্রাট গণি, পৌর ছাত্রদলের সাবেক আহ্বায়ক আরিফুর রহমান, দুর্গাপুর ইউনিয়ন যুবদলের সদস্য সচিব আজিজুল হক আজিজ, ছাত্র প্রতিনিধি রাতুল খান রুদ্র, সংগঠনটির উপদেষ্টা মাসুম বিল্লাহ অভি,শহীদ উমর ফারুক ব্লাড ডোনার সোসাইটির সাধারণ সম্পাদক আশিক ই এলাহী, সদস্য আল আমিন শেখ লাবীব, শাহীন আলম, মেহেদী হাসান।

খেলার ধারাভাষ্যকার ছিলেন নজরুল ইসলাম। খেলায় রেফারির দায়িত্বে ছিলেন সুরুজ আলী।

আয়োজকরা জানান, দুর্গাপুরের চার শহীদ উমর ফারুক, জাকির হোসেন, সাইফুল ইসলাম সেকুল ও মাসুম বিল্লাহ এর আত্মত্যাগকে স্মরণ করে এবং খেলাধুলার মাধ্যমে তারুণ্যদীপ্ত ও মননশীল সমাজ গঠন করার লক্ষ্যে এই টুর্নামেন্টের আয়োজন করা হয়।

শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2025
Theme Customized By BreakingNews

টেলিগ্রাফ বাংলাদেশের ইউটিউব চ্যানেল

Close Welcome Bar