1. bdtelegraph24@gmail.com : বিডিটেলিগ্রাফ ডেস্ক :
  2. suma59630@gmail.com : ফাতেমা আকতার তোয়া : ফাতেমা আকতার তোয়া
  3. limonhosen529@gmail.com : Limon Hossain : Limon Hossain
  4. mirzagonj@bdtelegraph24.com : মির্জাগঞ্জ প্রতিনিধি : মির্জাগঞ্জ প্রতিনিধি
  5. tarim7866@gmail.com : তারিম আহমেদ : তারিম আহমেদ
  6. wasifur716@gmail.com : Wasifur Rahaman : Wasifur Rahaman
এক মঞ্চে আ.লীগ নেতাদের সাথে বিএনপি নেতা - bdtelegraph24.com
শনিবার, ২৪ অক্টোবর ২০২৬, ০৫:৫০ পূর্বাহ্ন
শিরোনাম :
পশ্চিম তীর পূর্ণাঙ্গ অবরুদ্ধ করার নির্দেশ দিলেন নেতানিয়াহু সৌদি আরবের কারাগারে সাড়ে ৭ হাজার বাংলাদেশি: পররাষ্ট্র প্রতিমন্ত্রী কুড়িগ্রামে শাবলের আঘাতে চাচিকে হত্যা, আহত ৩ ভারত থেকে আমদানিকৃত ১৩৫ টন চালে বিষাক্ত আফলাটক্সিনের অস্তিত্ব টঙ্গীতে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে দগ্ধ বাবা-মায়ের পর কন্যার মৃ/ত্যু সাজেকে পর্যটক ও নিরাপত্তাবাহিনীর ওপর হামলার নিন্দা পিসিসিপির বাঘারপাড়ায় ৩ খাতে সরকারি উন্নয়ন বরাদ্দ পেল খানপুর গ্রাম চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের ৫ স্থানে বাইপাস ও ফ্লাইওভার নির্মাণের পরিকল্পনা রাঙামাটিতে বাস থেকে ১৫ কেজি গাঁজা উদ্ধার, আটক ২ জুমার দিন দোয়া কবুলের মুহুর্তে যে দোয়া বেশি বেশি পড়তে হবে

এক মঞ্চে আ.লীগ নেতাদের সাথে বিএনপি নেতা

  • সর্বশেষ আপডেট : রবিবার, ২৪ আগস্ট, ২০২৫
  • ৩২৩ জন খবরটি পড়েছেন

পঞ্চগড় প্রতিনিধি।

হোয়াটসঅ্যাপে ফলো করুন
Telegraph Bangladesh WHATSAPP Channel

হোয়াটসঅ্যাপে ফলো করুন

দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।

পঞ্চগড়ের বোদা উপজেলায় হিন্দু সম্প্রদায়ের একটি ধর্মীয় অনুষ্ঠানে বিএনপির কেন্দ্রীয় নেতা ফরহাদ হোসেন আজাদকে দুই আওয়ামী লীগ নেতার মাঝে বসে সমাবেশ করতে দেখা গেছে। রোববার (২৪ আগস্ট) সকাল থেকে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ওই সমাবেশের ছবি ভাইরাল হলে রাজনৈতিক অঙ্গনে তীব্র আলোচনার জন্ম দেয়।

ঘটনাটি ঘটে শনিবার (২৩ আগস্ট) বোদা উপজেলার পাচপীর ইউনিয়নের মেনাগ্রামে সনাতন সম্প্রদায়ের আয়োজিত ধর্মীয় সম্প্রীতি ও ভ্রাতৃত্ব জাগরণে অনুষ্ঠিত সমাবেশে। সেখানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির পল্লী উন্নয়ন বিষয়ক সম্পাদক ফরহাদ হোসেন আজাদ। ভাইরাল হওয়া ছবিতে দেখা যায়, তার বামে বসে আছেন দেবীগঞ্জ উপজেলার পামুলী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও সাবেক নৌকা প্রতীকের চেয়ারম্যান মণি ভূষণ রায় এবং ডানে বসে আছেন বোদার পাঁচপীর ইউনিয়ন আওয়ামী লীগ নেতা ও নৌকা প্রতীকের নির্বাচিত চেয়ারম্যান অজয় কুমার রায়।

স্থানীয়রা জানান, মণি ভূষণ রায় ২০২১ সালে নৌকা প্রতীকে নির্বাচিত হন। তবে এর আগে তার বিরুদ্ধে নারী কেলেঙ্কারিসহ বিরোধীদলীয় নেতাকর্মীদের ওপর নির্যাতনের অভিযোগ উঠেছিল। অন্যদিকে অজয় কুমার রায়কে জেলা আওয়ামী লীগের সভাপতি ও সাবেক রেলমন্ত্রী নুরুল ইসলাম সুজন এবং বোদা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ফারুক আলম টবির ঘনিষ্ঠ হিসেবে জানে এলাকাবাসী।

ছবিটি ছড়িয়ে পড়ার পর রাজনৈতিক মহলে সমালোচনার ঝড় ওঠে। অনেকেই মন্তব্য করেন, মাঠের রাজনীতিতে মতাদর্শের সীমানা ক্রমেই অস্পষ্ট হয়ে যাচ্ছে এবং বিএনপি নেতারা ক্ষমতাচ্যুত আওয়ামী লীগের বিতর্কিত নেতাদের পাশে নিচ্ছেন।

এ বিষয়ে বিএনপির কেন্দ্রীয় নেতা ফরহাদ হোসেন আজাদ বলেন, “অনুষ্ঠানটি বিএনপির কোনো রাজনৈতিক কর্মসূচি ছিল না। এটি হিন্দু সম্প্রদায়ের দুর্গা পূজার প্রস্তুতি ও মহালয়ার অনুষ্ঠানের প্রস্ততি সভা ছিল। আমি কেবল আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত হয়েছিলাম। অনুষ্ঠানে কে কোন দলের মানুষ আমার পাশে বসলো, সেটা আমার বিষয় নয়। তারা ওই এলাকার হিন্দু সম্প্রদায়ের নেতা। যদি কারও বিরুদ্ধে অপরাধের অভিযোগ থাকে, তার বিচার করার জন্য দেশে আইন আছে।”

তিনি আরও বলেন,“যারা একসময় আওয়ামী লীগ করতেন তারা এখন তাদের ভুল বুঝতে পেরেছেন। আমার এই এলাকায় বাড়ি, তাই সবার সঙ্গে আমার আত্মিক সম্পর্ক রয়েছে। অতীতে যখন সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট করার চেষ্টা হয়েছে, তখন বিএনপি হিন্দু সম্প্রদায়ের মানুষের পাশে দাঁড়িয়েছে। পূজার সময় আমাদের স্বেচ্ছাসেবকরাই পাহারা দিয়েছে। হিন্দু সম্প্রদায়ের মানুষ জাতীয়তাবাদী আদর্শে বিশ্বাস করে। একটি মহল উদ্দেশ্যমূলকভাবে আমাকে বিতর্কিত করার চেষ্টা করছে। সময় এলে এলাকার মানুষই এর জবাব দেবে।”

শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2025
Theme Customized By BreakingNews

টেলিগ্রাফ বাংলাদেশের ইউটিউব চ্যানেল

Close Welcome Bar