1. bdtelegraph24@gmail.com : বিডিটেলিগ্রাফ ডেস্ক :
  2. suma59630@gmail.com : ফাতেমা আকতার তোয়া : ফাতেমা আকতার তোয়া
  3. limonhosen529@gmail.com : Limon Hossain : Limon Hossain
  4. mirzagonj@bdtelegraph24.com : মির্জাগঞ্জ প্রতিনিধি : মির্জাগঞ্জ প্রতিনিধি
  5. tarim7866@gmail.com : তারিম আহমেদ : তারিম আহমেদ
  6. wasifur716@gmail.com : Wasifur Rahaman : Wasifur Rahaman
মদনে ৬০০ পিস ইয়াবাসহ পুলিশের জালে ধরা পাঁচ মাদক কারবারি - bdtelegraph24.com
শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ১২:০১ অপরাহ্ন
শিরোনাম :
শুক্রবারের বিশেষ আমল ভালো কাজ করার বড় ফজিলত কুমিল্লায় স্কুলছাত্রী হত্যা: জীবন বাঁচাতে ধানক্ষেতে দৌড়েছিল তাজমিন অক্টোবরে ৬০ হাজার কোটি টাকার ব্যাংক ঋণ নিচ্ছে সরকার ৪৭তম বিসিএসে লোহাগাড়ার ৪ প্রার্থীর সাফল্য, উপজেলা প্রশাসনের অভিনন্দন ভিয়েতনামে ২,৭০০ বিড়াল চুরি করে মাংস বিক্রির অভিযোগে গ্রেফতার ১২ ডিসেম্বরে চূড়ায় পৌঁছাবে এল-নিনো, প্রভাব থাকতে পারে ২০২৭ সালের ফেব্রুয়ারি পর্যন্ত মাটির ৪০০ ফুট গভীরে রোমানিয়ার প্রাচীন খনিতে গড়ে উঠেছে থিম পার্ক দেশের সীমানা পেরিয়ে আন্তর্জাতিক বাজারে সাতক্ষীরার ঐতিহ্যবাহী মিষ্টি শ্রমিকদের আপত্তির মধ্যেই চট্টগ্রাম বন্দরের টার্মিনাল পরিচালনার দায়িত্ব পেল ডিপি ওয়ার্ল্ড

মদনে ৬০০ পিস ইয়াবাসহ পুলিশের জালে ধরা পাঁচ মাদক কারবারি

  • সর্বশেষ আপডেট : মঙ্গলবার, ২ সেপ্টেম্বর, ২০২৫
  • ৬৬১ জন খবরটি পড়েছেন

নেত্রকোণা প্রতিনিধি।

হোয়াটসঅ্যাপে ফলো করুন
Telegraph Bangladesh WHATSAPP Channel

হোয়াটসঅ্যাপে ফলো করুন

দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।

নেত্রকোণার মদন উপজেলায় ৬০০ পিস ইয়াবাসহ পাঁচ মাদক কারবারিকে গ্রেফতার করেছে পুলিশ।

মঙ্গলবার (২ সেপ্টেম্বর) বিকেলে তাদের আদালতে পাঠানো হলে আদালত কারাগারে প্রেরণ করে।

পুলিশ জানায়,সোমবার গভীর রাতে অভিযান চালিয়ে উপজেলার সদর ইউনিয়নের দক্ষিণপাড়া এলাকা থেকে তাদের ইয়াবাসহ গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃত ব্যক্তিরা হলেন- উপজেলার কদমশ্রী মনিকা গ্রামের আবুল মিয়ার ছেলে মাহবুব (২৬), পরশখিলা গ্রামের ইসরাফিলের ছেলে হিরণ মিয়া (২৭), তিয়শ্রী উত্তরপাড়ার কহোজ মিয়ার ছেলে মিলন শেখ (৩২), বৃ-বরিকান্দি গ্রামের ধনাই মিয়ার ছেলে আনোয়ার হোসেন আনু (২৮) ও মদন উত্তরপাড়া গ্রামের রুবেল মিয়া (২৮)।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, এই মাদক কারবারিরা দীর্ঘদিন ধরে এলাকায় মাদক ব্যবসা করে আসছে। গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ অভিযান চালিয়ে মদন দক্ষিণ পাড়ার একটি ফিশারির ঘর থেকে ৪ জনকে ৪৯৮ পিস ইয়াবাসহ গ্রেফতার করে। পরে একই এলাকায় অভিযান চালিয়ে রুবেল নামের আরেক কারবারিকে ১০২ পিস ইয়াবাসহ গ্রেফতার করে। তাদের বিরুদ্ধে মাদক আইনে মামলা দিয়ে আদালতে পাঠায় পুলিশ।

মদন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শামসুল আলম শাহ জানান, গোপন সংবাদের ভিত্তিতে পুলিশী অভিযান পরিচালনা করে পৃথক দুই অভিযানে ৬০০ পিস ইয়াবাসহ ৫ জন মাদক কারবারিকে গ্রেফতার করা হয়। তাদের বিরুদ্ধে মাদক আইনে মামলা দিয়ে আদালতে পাঠানো হলে আদালত তাদের কারাগারে পাঠায়।

শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2025
Theme Customized By BreakingNews

টেলিগ্রাফ বাংলাদেশের ইউটিউব চ্যানেল

Close Welcome Bar