1. bdtelegraph24@gmail.com : বিডিটেলিগ্রাফ ডেস্ক :
  2. suma59630@gmail.com : ফাতেমা আকতার তোয়া : ফাতেমা আকতার তোয়া
  3. limonhosen529@gmail.com : Limon Hossain : Limon Hossain
  4. mirzagonj@bdtelegraph24.com : মির্জাগঞ্জ প্রতিনিধি : মির্জাগঞ্জ প্রতিনিধি
  5. tarim7866@gmail.com : তারিম আহমেদ : তারিম আহমেদ
  6. wasifur716@gmail.com : Wasifur Rahaman : Wasifur Rahaman
ভোরের সাড়ে তিন ঘণ্টায় বিশেষ নজরদারি শুরু - bdtelegraph24.com
শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ১২:০১ অপরাহ্ন
শিরোনাম :
শুক্রবারের বিশেষ আমল ভালো কাজ করার বড় ফজিলত কুমিল্লায় স্কুলছাত্রী হত্যা: জীবন বাঁচাতে ধানক্ষেতে দৌড়েছিল তাজমিন অক্টোবরে ৬০ হাজার কোটি টাকার ব্যাংক ঋণ নিচ্ছে সরকার ৪৭তম বিসিএসে লোহাগাড়ার ৪ প্রার্থীর সাফল্য, উপজেলা প্রশাসনের অভিনন্দন ভিয়েতনামে ২,৭০০ বিড়াল চুরি করে মাংস বিক্রির অভিযোগে গ্রেফতার ১২ ডিসেম্বরে চূড়ায় পৌঁছাবে এল-নিনো, প্রভাব থাকতে পারে ২০২৭ সালের ফেব্রুয়ারি পর্যন্ত মাটির ৪০০ ফুট গভীরে রোমানিয়ার প্রাচীন খনিতে গড়ে উঠেছে থিম পার্ক দেশের সীমানা পেরিয়ে আন্তর্জাতিক বাজারে সাতক্ষীরার ঐতিহ্যবাহী মিষ্টি শ্রমিকদের আপত্তির মধ্যেই চট্টগ্রাম বন্দরের টার্মিনাল পরিচালনার দায়িত্ব পেল ডিপি ওয়ার্ল্ড

ভোরের সাড়ে তিন ঘণ্টায় বিশেষ নজরদারি শুরু

  • সর্বশেষ আপডেট : বুধবার, ৩ সেপ্টেম্বর, ২০২৫
  • ১০৭ জন খবরটি পড়েছেন

বিডিটেলিগ্রাফ ডেস্ক।

হোয়াটসঅ্যাপে ফলো করুন
Telegraph Bangladesh WHATSAPP Channel

হোয়াটসঅ্যাপে ফলো করুন

দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।

রাজধানীতে অপরাধ দমন ও নাশকতা প্রতিরোধে ভোর ৫টা থেকে সকাল ৮টা ৩০ মিনিট পর্যন্ত বিশেষ নিরাপত্তা ব্যবস্থা জোরদার করেছে পুলিশ। মঙ্গলবার মধ্যরাত থেকেই শহরের বিভিন্ন জায়গায় টহল ও চেকপোস্ট কার্যক্রম বাড়ানো হয়।

তেজগাঁও বিভাগের ডিসি ইবনে মিজান জানান, প্রতিদিন ২৪ ঘণ্টা টহল চললেও ভোরের সাড়ে তিন ঘণ্টায় বিশেষ নজর দেওয়া হচ্ছে, কারণ এই সময় ছিনতাইকারী ও নাশকতাকারীরা সক্রিয় হয়ে ওঠে। রমনা বিভাগের ডিসি মাসুদ আলম বলেন, অপরাধীদের চলাচল রোধে বাড়তি নজরদারি চলছে এবং দায়িত্বে অবহেলা করলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।

আইনশৃঙ্খলা বাহিনীর কর্মকর্তারা বলছেন, রাজধানীর স্বাভাবিক পরিস্থিতি রক্ষা ও গুজব ঠেকাতে সব ধরনের ব্যবস্থা নেওয়া হচ্ছে। এদিকে বনানীতে নিষিদ্ধ আওয়ামী লীগের কর্মীদের ঝটিকা মিছিলে মামলা দায়ের ও দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

সাম্প্রতিক সময়ে রাজধানীতে ছিনতাই ও কিশোর গ্যাং কার্যক্রম বেড়ে যাওয়ায় বিশেষ সতর্কতা নেওয়া হয়েছে। বিশেষ করে যাত্রাবাড়ীর কাজলা এলাকায় মহাসড়কে যানজটে আটকে থাকা যাত্রী ও চালকেরা বারবার ছিনতাইয়ের শিকার হচ্ছেন।

শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2025
Theme Customized By BreakingNews

টেলিগ্রাফ বাংলাদেশের ইউটিউব চ্যানেল

Close Welcome Bar