1. bdtelegraph24@gmail.com : বিডিটেলিগ্রাফ ডেস্ক :
  2. suma59630@gmail.com : ফাতেমা আকতার তোয়া : ফাতেমা আকতার তোয়া
  3. limonhosen529@gmail.com : Limon Hossain : Limon Hossain
  4. mirzagonj@bdtelegraph24.com : মির্জাগঞ্জ প্রতিনিধি : মির্জাগঞ্জ প্রতিনিধি
  5. tarim7866@gmail.com : তারিম আহমেদ : তারিম আহমেদ
  6. wasifur716@gmail.com : Wasifur Rahaman : Wasifur Rahaman
অভয়নগরে ঘরে ঢুকে নারীকে কুপিয়ে জখম আতঙ্কে এলাকাবাসী - bdtelegraph24.com
শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ১২:০১ অপরাহ্ন
শিরোনাম :
শুক্রবারের বিশেষ আমল ভালো কাজ করার বড় ফজিলত কুমিল্লায় স্কুলছাত্রী হত্যা: জীবন বাঁচাতে ধানক্ষেতে দৌড়েছিল তাজমিন অক্টোবরে ৬০ হাজার কোটি টাকার ব্যাংক ঋণ নিচ্ছে সরকার ৪৭তম বিসিএসে লোহাগাড়ার ৪ প্রার্থীর সাফল্য, উপজেলা প্রশাসনের অভিনন্দন ভিয়েতনামে ২,৭০০ বিড়াল চুরি করে মাংস বিক্রির অভিযোগে গ্রেফতার ১২ ডিসেম্বরে চূড়ায় পৌঁছাবে এল-নিনো, প্রভাব থাকতে পারে ২০২৭ সালের ফেব্রুয়ারি পর্যন্ত মাটির ৪০০ ফুট গভীরে রোমানিয়ার প্রাচীন খনিতে গড়ে উঠেছে থিম পার্ক দেশের সীমানা পেরিয়ে আন্তর্জাতিক বাজারে সাতক্ষীরার ঐতিহ্যবাহী মিষ্টি শ্রমিকদের আপত্তির মধ্যেই চট্টগ্রাম বন্দরের টার্মিনাল পরিচালনার দায়িত্ব পেল ডিপি ওয়ার্ল্ড

অভয়নগরে ঘরে ঢুকে নারীকে কুপিয়ে জখম আতঙ্কে এলাকাবাসী

  • সর্বশেষ আপডেট : বুধবার, ৩ সেপ্টেম্বর, ২০২৫
  • ১৩২ জন খবরটি পড়েছেন

নওয়াপাড়া পৌর (যশোর) প্রতিনিধি।
‎ অভয়নগরে গভীর রাতে ঘরের টিন কেটে ভিতরে ঢুকে এক নারীকে কুপিয়ে মারাত্মকভাবে আহত করেছে দুর্বৃত্তরা।
মঙ্গলবার রাত ২টার দিকে উপজেলার কাপাশহাটি গ্রামে এ ঘটনাটি ঘটে। স্থানীয়রা আহত জেসমিন সুলতানাকে (৫০)উদ্ধার করে অভয়নগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে।

হোয়াটসঅ্যাপে ফলো করুন
Telegraph Bangladesh WHATSAPP Channel

হোয়াটসঅ্যাপে ফলো করুন

দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।

আহতের বড় ভাবী শামিমা ইয়াসমিন জানান, প্রায় ১৫ বছর আগে জেসমিনের স্বামীর সঙ্গে ডিভোর্স হয়। এরপর থেকে তিনি একাই বসবাস করেন। স্থানীয় একটি মিল কারখানায় কাজ করে সংসার চালিয়ে এক ছেলেকে মাদ্রাসায় পড়ান। গ্রামের কারো সাথেই তার কোনো শত্রুতা নেই। কে বা কারা তার ওপর এভাবে হামলা চালালো তা বুঝতে পারছেন না তার পরিবার। তিনি আরও বলেন এভাবে নিরীহ মানুষের ওপর হামলা হলে আমরা কেউ নিরাপদ নই। প্রশাসনের কাছে আমাদের দাবি, জড়িতদের দ্রুত গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হোক।

আহত জেসমিন উপজেলার কাপাশহাটি গ্রামের কাজী কামরুজ্জামানের মেয়ে। অভয়নগর থানার ওসি মো. রবিউল ইসলাম বলেন, ঘটনার বিষয়ে এখনো কোনো অভিযোগ পাইনি। অভিযোগ পেলে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2025
Theme Customized By BreakingNews

টেলিগ্রাফ বাংলাদেশের ইউটিউব চ্যানেল

Close Welcome Bar