1. bdtelegraph24@gmail.com : বিডিটেলিগ্রাফ ডেস্ক :
  2. suma59630@gmail.com : ফাতেমা আকতার তোয়া : ফাতেমা আকতার তোয়া
  3. limonhosen529@gmail.com : Limon Hossain : Limon Hossain
  4. mirzagonj@bdtelegraph24.com : মির্জাগঞ্জ প্রতিনিধি : মির্জাগঞ্জ প্রতিনিধি
  5. tarim7866@gmail.com : তারিম আহমেদ : তারিম আহমেদ
  6. wasifur716@gmail.com : Wasifur Rahaman : Wasifur Rahaman
দৌলতপুর সীমান্তে বিপুল পরিমাণ মাদক ও চোলাচালানী পণ্য জব্দ - bdtelegraph24.com
শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ১২:০১ অপরাহ্ন
শিরোনাম :
শুক্রবারের বিশেষ আমল ভালো কাজ করার বড় ফজিলত কুমিল্লায় স্কুলছাত্রী হত্যা: জীবন বাঁচাতে ধানক্ষেতে দৌড়েছিল তাজমিন অক্টোবরে ৬০ হাজার কোটি টাকার ব্যাংক ঋণ নিচ্ছে সরকার ৪৭তম বিসিএসে লোহাগাড়ার ৪ প্রার্থীর সাফল্য, উপজেলা প্রশাসনের অভিনন্দন ভিয়েতনামে ২,৭০০ বিড়াল চুরি করে মাংস বিক্রির অভিযোগে গ্রেফতার ১২ ডিসেম্বরে চূড়ায় পৌঁছাবে এল-নিনো, প্রভাব থাকতে পারে ২০২৭ সালের ফেব্রুয়ারি পর্যন্ত মাটির ৪০০ ফুট গভীরে রোমানিয়ার প্রাচীন খনিতে গড়ে উঠেছে থিম পার্ক দেশের সীমানা পেরিয়ে আন্তর্জাতিক বাজারে সাতক্ষীরার ঐতিহ্যবাহী মিষ্টি শ্রমিকদের আপত্তির মধ্যেই চট্টগ্রাম বন্দরের টার্মিনাল পরিচালনার দায়িত্ব পেল ডিপি ওয়ার্ল্ড

দৌলতপুর সীমান্তে বিপুল পরিমাণ মাদক ও চোলাচালানী পণ্য জব্দ

  • সর্বশেষ আপডেট : বুধবার, ৩ সেপ্টেম্বর, ২০২৫
  • ২০৯ জন খবরটি পড়েছেন

দৌলতপুর (কুষ্টিয়া) প্রতিনিধি।
কুষ্টিয়ার দৌলতপুর সীমান্তে দুই দিনের অভিযানে বিপুল পরিমাণ মাদকসহ চোরাচালান পণ্য জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (৪৭ বিজিবি) কুষ্টিয়া ব্যাটালিয়ন। বুধবার (০৩ সেপ্টেম্বর) দুপুরে কুষ্টিয়া ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. মাহবুব মুর্শেদ রহমান এক ব্রিফিংয়ে এ তথ্য নিশ্চিত করেন।

হোয়াটসঅ্যাপে ফলো করুন
Telegraph Bangladesh WHATSAPP Channel

হোয়াটসঅ্যাপে ফলো করুন

দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।

জব্দকৃত মালামালের মধ্যে রয়েছে ৯৭ বোতল মদ, ৭২০ প্যাকেট ডেক্সামিথাশন ট্যাবলেট, ৬০০ প্যাকেট অবৈধ নকল বিড়ি এবং ৫০০ কেজি কারেন্ট জাল। জব্দকৃত মাদকদ্রব্য এবং চোরাচালানী পণ্যের বাজার মূল্য প্রায় ২৪ লক্ষ টাকা।

কুষ্টিয়া ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. মাহবুব মুর্শেদ রহমান জানান, বুধবার সুনির্দিষ্ট গোয়েন্দা তথ্যের ভিত্তিতে কুষ্টিয়া ব্যাটালিয়নের অধীনস্থ উদয়নগর বিওপির দায়িত্বপূর্ণ দৌলতপুর উপজেলার পদ্মা নদী এলাকায় বিপুল পরিমাণ অবৈধ “ভারতীয় কারেন্ট” জালের মজুদ থাকার তথ্য পাওয়া যায়।

প্রাপ্ত তথ্যের ভিত্তিতে উদয়নগর বিওপির দায়িত্বপূর্ণ সীমান্ত পিলার ৮১/১-এস হতে আনুমানিক ৫০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে পদ্মা নদীর পাড় নামক স্থানে অভিযান পরিচালনা করে ভারতীয় ৫০০ কেজি কারেন্ট জাল আটক করতে সক্ষম হয়। যার আনুমানিক মূল্য ২০ লক্ষ টাকা।
একই দিন কুষ্টিয়া ব্যাটালিয়নের অধীনস্থ চিলমারী বিওপির দায়িত্বপূর্ণ সীমান্ত পিলার ১৫৭/২-এস হতে আনুমানিক ৪৫০ গজ বাংলাদেশের অভ্যন্তরে মরারপাড়া মাঠ নামক স্থানে মাদক ও চোরাচালান বিরোধী অভিযান পরিচালনা করে ভারতীয় ৫০ বোতল বোতল মদ এবং ৬০০ প্যাকেট পাতার বিড়ি আটক করতে সক্ষম হয়। যার আনুমানিক মূল্য ১ লক্ষ ৮ হাজার টাকা।

এ ছাড়ারও মঙ্গলবার (২ সেপ্টেম্বর) কুষ্টিয়া ব্যাটালিয়নের অধীনস্থ পশ্চিম ধর্মদাহ বিওপির দায়িত্বপূর্ণ সীমান্ত পিলার ১৪৭/৪-এস হতে আনুমানিক ১৫০ গজ বাংলাদেশের অভ্যন্তরে পশ্চিম ধর্মদাহ মাঠ নামক স্থানে অভিযান পরিচালনা করে ভারতীয় ২৯ বোতল বোতল মদ আটক করতে সক্ষম হয়। যার মূল্য ৪৩ হাজার পাঁচশ টাকা।
একইদিন মঙ্গলবার কুষ্টিয়া ব্যাটালিয়নের অধীনস্থ কাজিপুর বিওপির দায়িত্বপূর্ণ সীমান্ত পিলার ১৪৫/৫-এস হতে আনুমানিক ১৫০ গজ বাংলাদেশের অভ্যন্তরে কাজিপুর বর্ডারপাড়া মাঠ নামক স্থানে অভিযান পরিচালনা করে ভারতীয় ১৮ বোতল বোতল মদ এবং ৭২০ পিস ডেক্সামিথাশন ট্যাবলেট আটক করতে সক্ষম হয়। যার মূল্য ২ লক্ষ ৪৩ হাজার টাকা।

এসব আটককৃত মাদকদ্রব্য এবং চোরাচালানী মালামালের সর্বমোট মূল্য ২৩ লক্ষ ৯৪ হাজার পাঁচশ টাকা। আটককৃত ভারতীয় মদ, ডেক্সামিথাশন ট্যাবলেট এবং কারেন্ট জাল ধ্বংসের জন্য ব্যাটালিয়ন সিজার ষ্টোরে জমা এবং অবৈধ পাতার বিড়ি কাস্টমে জমা করার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে বলে জানায় বিজিবি।

শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2025
Theme Customized By BreakingNews

টেলিগ্রাফ বাংলাদেশের ইউটিউব চ্যানেল

Close Welcome Bar