1. bdtelegraph24@gmail.com : বিডিটেলিগ্রাফ ডেস্ক :
  2. suma59630@gmail.com : ফাতেমা আকতার তোয়া : ফাতেমা আকতার তোয়া
  3. limonhosen529@gmail.com : Limon Hossain : Limon Hossain
  4. mirzagonj@bdtelegraph24.com : মির্জাগঞ্জ প্রতিনিধি : মির্জাগঞ্জ প্রতিনিধি
  5. tarim7866@gmail.com : তারিম আহমেদ : তারিম আহমেদ
  6. wasifur716@gmail.com : Wasifur Rahaman : Wasifur Rahaman
ঝালকাঠিতে এস.এ পরিবহনের ম্যানেজারের রহস্যজনক মৃত্যু - bdtelegraph24.com
বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬, ১০:০২ অপরাহ্ন
শিরোনাম :
মাটির ৪০০ ফুট গভীরে রোমানিয়ার প্রাচীন খনিতে গড়ে উঠেছে থিম পার্ক দেশের সীমানা পেরিয়ে আন্তর্জাতিক বাজারে সাতক্ষীরার ঐতিহ্যবাহী মিষ্টি শ্রমিকদের আপত্তির মধ্যেই চট্টগ্রাম বন্দরের টার্মিনাল পরিচালনার দায়িত্ব পেল ডিপি ওয়ার্ল্ড রাঙামাটিতে সেনাবাহিনীর উদ্যোগে বিনামূল্যে চিকিৎসাসেবা ও ওষুধ বিতরণ চুরি যাওয়া ম্যাকবুক-ক্যামেরার খোঁজে রাজশাহীতে জার্মান পর্যটক বাঘারপাড়া মাধ্যমিক শিক্ষা অফিসে অর্থ ছাড়া ফাইল নড়ে না! কুষ্টিয়ায় মাদ্রাসাছাত্রকে বলাৎকার চেষ্টার অভিযোগ: পুলিশ-জনতা সংঘর্ষে ওসিসহ আহত ৩ রাঙামাটিতে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে শারদ উপহার ও শিক্ষা সামগ্রী বিতরণ প্রিয় শিক্ষকের অশ্রুসজল ও বর্ণিল বিদায় শরণখোলায় নারিকেল পাড়তে গিয়ে গাছ থেকে পড়ে কিশোরের মৃত্যু

ঝালকাঠিতে এস.এ পরিবহনের ম্যানেজারের রহস্যজনক মৃত্যু

  • সর্বশেষ আপডেট : মঙ্গলবার, ৯ সেপ্টেম্বর, ২০২৫
  • ২৪৫ জন খবরটি পড়েছেন

ঝালকাঠির কলেজমোড় সংলগ্ন এস.এ পরিবহন (কুরিয়ার সার্ভিস) অফিসে সোমবার (৯ সেপ্টেম্বর) রাতে শেখর বিশ্বাস (৪৫) নামের এক ম্যানেজার গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন। পুলিশ ধারণা করছে, রাতের কোনো একসময় এই ঘটনা ঘটেছে।

হোয়াটসঅ্যাপে ফলো করুন
Telegraph Bangladesh WHATSAPP Channel

হোয়াটসঅ্যাপে ফলো করুন

দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।

নিহত শেখর বিশ্বাস গোপালগঞ্জ জেলার কাশিয়ানী উপজেলার মাছকান্দি গ্রামের মৃত শরৎ চন্দ্র বিশ্বাসের ছেলে। তিনি দীর্ঘ সাত বছর ধরে এস.এ পরিবহনের ঝালকাঠি শাখায় ম্যানেজার হিসেবে দায়িত্ব পালন করছিলেন এবং পরিবার নিয়ে জেলা প্রশাসক কার্যালয় সংলগ্ন ভাড়া বাসায় বসবাস করছিলেন।

অফিস সূত্রে জানা গেছে, গত ২৯ আগস্ট তাকে ঢাকার কাকরাইল শাখায় বদলি করা হয়। মঙ্গলবার সকালে নতুন ম্যানেজারকে দায়িত্ব বুঝিয়ে দিয়ে তিনি নতুন কর্মস্থলে যোগদানের কথা ছিল। তাই রাতভর হিসাব নিকাশের কাজ করতে অফিসেই ছিলেন।

সহকর্মীরা জানিয়েছেন, বদলির কারণে তিনি মানসিক চাপের মধ্যে ছিলেন এবং এ নিয়ে হতাশার কথা বলেছিলেন। ধারণা করা হচ্ছে, এই দুশ্চিন্তা থেকেই তিনি আত্মহত্যা করেছেন।

নতুন ম্যানেজার মো. মিজানুর রহমান জানান, সকাল সাতটার দিকে তিনি কোম্পানির গাড়িতে ঝালকাঠি আসেন। নাস্তা শেষে অফিসে এসে নিহতের রুমে ডাকাডাকি করলে কোনো সাড়া না পেয়ে অফিসের লোকজন জানালা দিয়ে ভেতরে মরদেহ ঝুলতে দেখেন।

পরে পুলিশ এসে দরজা ভেঙে মরদেহ উদ্ধার করে।এ বিষয় সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুজ্জামান বলেন, “লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঝালকাঠি সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ বিষয়ে পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।”

শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2025
Theme Customized By BreakingNews

টেলিগ্রাফ বাংলাদেশের ইউটিউব চ্যানেল

Close Welcome Bar