1. bdtelegraph24@gmail.com : বিডিটেলিগ্রাফ ডেস্ক :
  2. suma59630@gmail.com : ফাতেমা আকতার তোয়া : ফাতেমা আকতার তোয়া
  3. limonhosen529@gmail.com : Limon Hossain : Limon Hossain
  4. mirzagonj@bdtelegraph24.com : মির্জাগঞ্জ প্রতিনিধি : মির্জাগঞ্জ প্রতিনিধি
  5. tarim7866@gmail.com : তারিম আহমেদ : তারিম আহমেদ
  6. wasifur716@gmail.com : Wasifur Rahaman : Wasifur Rahaman
ফরিদপুরে শিশু ধর্ষণ: দুই যুবকের যাবজ্জীবন কারাদণ্ড - bdtelegraph24.com
বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬, ০৯:৫৭ অপরাহ্ন
শিরোনাম :
মাটির ৪০০ ফুট গভীরে রোমানিয়ার প্রাচীন খনিতে গড়ে উঠেছে থিম পার্ক দেশের সীমানা পেরিয়ে আন্তর্জাতিক বাজারে সাতক্ষীরার ঐতিহ্যবাহী মিষ্টি শ্রমিকদের আপত্তির মধ্যেই চট্টগ্রাম বন্দরের টার্মিনাল পরিচালনার দায়িত্ব পেল ডিপি ওয়ার্ল্ড রাঙামাটিতে সেনাবাহিনীর উদ্যোগে বিনামূল্যে চিকিৎসাসেবা ও ওষুধ বিতরণ চুরি যাওয়া ম্যাকবুক-ক্যামেরার খোঁজে রাজশাহীতে জার্মান পর্যটক বাঘারপাড়া মাধ্যমিক শিক্ষা অফিসে অর্থ ছাড়া ফাইল নড়ে না! কুষ্টিয়ায় মাদ্রাসাছাত্রকে বলাৎকার চেষ্টার অভিযোগ: পুলিশ-জনতা সংঘর্ষে ওসিসহ আহত ৩ রাঙামাটিতে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে শারদ উপহার ও শিক্ষা সামগ্রী বিতরণ প্রিয় শিক্ষকের অশ্রুসজল ও বর্ণিল বিদায় শরণখোলায় নারিকেল পাড়তে গিয়ে গাছ থেকে পড়ে কিশোরের মৃত্যু

ফরিদপুরে শিশু ধর্ষণ: দুই যুবকের যাবজ্জীবন কারাদণ্ড

  • সর্বশেষ আপডেট : বৃহস্পতিবার, ১১ সেপ্টেম্বর, ২০২৫
  • ২৩৭ জন খবরটি পড়েছেন

ফরিদপুরে ১৩ বছর বয়সী এক নাবালিকা ধর্ষণের ঘটনায় দুই যুবককে যাবজ্জীবন এবং এক শিশু আসামিকে ১০ বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সাথে, প্রত্যেককে ১০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও ৬ মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে। বৃহস্পতিবার দুপুরে ফরিদপুর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক (জেলা ও দায়রা জজ) শামীমা পারভীন এই রায় ঘোষণা করেন।

হোয়াটসঅ্যাপে ফলো করুন
Telegraph Bangladesh WHATSAPP Channel

হোয়াটসঅ্যাপে ফলো করুন

দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।

যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্ত দুই আসামি হলেন মো. সজীব শেখ (২৬), ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলার যোগিবরাট গ্রামের বাসিন্দা।মো. সোহেল মোল্লা (২৫), একই গ্রামের বাসিন্দা।এই মামলার ১০ বছরের সাজাপ্রাপ্ত শিশু আসামি হলেন মোহাম্মদ ইয়াসিন মোল্লা (২৪), একই গ্রামের বাসিন্দা। ঘটনার সময় ইয়াসিন নাবালক ছিলেন।রায় ঘোষণার সময় আসামিরা আদালতে উপস্থিত ছিলেন এবং পরে তাদের পুলিশ হেফাজতে কারাগারে পাঠানো হয়।

মামলার এজাহার সূত্রে জানা যায়, ২০১৮ সালের ৩০ জুলাই রাতে মেয়েটি পরিবারের সঙ্গে টিভি দেখছিল। রাত সাড়ে ৯টার দিকে টিভি দেখা শেষে টিউবওয়েলে হাত-মুখ ধুতে গেলে তিন আসামি তাকে জোরপূর্বক তুলে নিয়ে ধর্ষণ করে। এরপর তারা মেয়েটির মুখ বেঁধে তাকে ফেলে রেখে যায়।মেয়েটির সাড়া না পেয়ে তার মা তাকে খুঁজতে বের হন এবং বাড়ির পাশে এক আসামির উঠানে তাকে দেখতে পান। সেখান থেকে তাকে উদ্ধার করে বোয়ালমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়।

প্রাথমিক চিকিৎসার পর উন্নত চিকিৎসার জন্য তাকে ফরিদপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। ঘটনার তিন দিন পর, ২০১৮ সালের ২ আগস্ট শিশুটির বাবা বাদী হয়ে তিনজনের বিরুদ্ধে আলফাডাঙ্গা থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের করেন।

দীর্ঘ শুনানি এবং তদন্ত শেষে সাত বছর পর বৃহস্পতিবার ( ১১ ই সেপ্টেম্বর) এই মামলার রায় ঘোষণা করা হয়।ফরিদপুর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের পি.পি অ্যাডভোকেট গোলাম রব্বানী ভূঁইয়া রতন জানান, রাষ্ট্রপক্ষ এই রায়ে সন্তুষ্ট। তিনি বলেন, এই রায় ধর্ষকদের জন্য একটি দৃষ্টান্ত হয়ে থাকবে।

শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2025
Theme Customized By BreakingNews

টেলিগ্রাফ বাংলাদেশের ইউটিউব চ্যানেল

Close Welcome Bar