1. bdtelegraph24@gmail.com : বিডিটেলিগ্রাফ ডেস্ক :
  2. suma59630@gmail.com : ফাতেমা আকতার তোয়া : ফাতেমা আকতার তোয়া
  3. limonhosen529@gmail.com : Limon Hossain : Limon Hossain
  4. mirzagonj@bdtelegraph24.com : মির্জাগঞ্জ প্রতিনিধি : মির্জাগঞ্জ প্রতিনিধি
  5. tarim7866@gmail.com : তারিম আহমেদ : তারিম আহমেদ
  6. wasifur716@gmail.com : Wasifur Rahaman : Wasifur Rahaman
দৌলতপুরের চরাঞ্চলে গুলি বর্ষণ করে ব্যবসায়ীকে অপহরণ - bdtelegraph24.com
শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ১২:৫৮ অপরাহ্ন
শিরোনাম :
শুক্রবারের বিশেষ আমল ভালো কাজ করার বড় ফজিলত কুমিল্লায় স্কুলছাত্রী হত্যা: জীবন বাঁচাতে ধানক্ষেতে দৌড়েছিল তাজমিন অক্টোবরে ৬০ হাজার কোটি টাকার ব্যাংক ঋণ নিচ্ছে সরকার ৪৭তম বিসিএসে লোহাগাড়ার ৪ প্রার্থীর সাফল্য, উপজেলা প্রশাসনের অভিনন্দন ভিয়েতনামে ২,৭০০ বিড়াল চুরি করে মাংস বিক্রির অভিযোগে গ্রেফতার ১২ ডিসেম্বরে চূড়ায় পৌঁছাবে এল-নিনো, প্রভাব থাকতে পারে ২০২৭ সালের ফেব্রুয়ারি পর্যন্ত মাটির ৪০০ ফুট গভীরে রোমানিয়ার প্রাচীন খনিতে গড়ে উঠেছে থিম পার্ক দেশের সীমানা পেরিয়ে আন্তর্জাতিক বাজারে সাতক্ষীরার ঐতিহ্যবাহী মিষ্টি শ্রমিকদের আপত্তির মধ্যেই চট্টগ্রাম বন্দরের টার্মিনাল পরিচালনার দায়িত্ব পেল ডিপি ওয়ার্ল্ড

দৌলতপুরের চরাঞ্চলে গুলি বর্ষণ করে ব্যবসায়ীকে অপহরণ

  • সর্বশেষ আপডেট : শনিবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৫
  • ১৩৫ জন খবরটি পড়েছেন

দৌলতপুর (কুষ্টিয়া) প্রতিনিধি।
কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার মরিচা ইউনিয়নের বৈরাগীরচর এলাকায় সাইফুল ইসলাম (৩৮) নামে এক ব্যবসায়ীকে অপহরণ করা হয়েছে বলে জানা গেছে। তিনি ওই এলাকার মৃত মিরাজ মালিথার ছেলে। সাইফুল এলাকায় ছাগলের ব্যবসায়ী হিসাবে পরিচিত। শুক্রবার (১২ সেপ্টেম্বর) রাত ৯টার দিকে এ অপহলণের ঘটনা ঘটে।

হোয়াটসঅ্যাপে ফলো করুন
Telegraph Bangladesh WHATSAPP Channel

হোয়াটসঅ্যাপে ফলো করুন

দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।

স্থানীয় সূত্রে জানা যায়, সাইফুল ইসলাম রাতে ব্যাক্তিগত কাজে বাড়ি থেকে বৈরাগীরচর বাজারে যাওয়ার পথে একদল অস্ত্রধারী সন্ত্রাসী নদীপথে এসে তাকে অস্ত্রের মুখে জিম্মি করে। অপহরণকারীরা ৭-৮ জন ছিল বলে ধারণা করা হচ্ছে, তারা যাবার সময় আতঙ্ক ছড়াতে এক রাউন্ড ফাঁকা গুলি বর্ষণ করে এবং পরে সাইফুলকে স্পিডবোটে তুলে নিয়ে দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে।

অপহৃত সাইফুলের স্বজনরা জানান, সাইফুল একজন পরিচিত ছাগল ব্যবসায়ী। রাত ৯টার দিকে বৈরাগীরচর বাজারে যাওয়ার পথে একদল অস্ত্রধারী সন্ত্রাসী তাকে অপহরণ করে নিয়ে যায় এবং যাবার সময় আতঙ্ক ছড়াতে এক রাউন্ড ফাঁকা গুলি বর্ষণ করে।

অপহরণের সত্যতা নিশ্চিত করে দৌলতপুর থানার ওসি মো. সোলায়মান শেখ জানান, রাত ৯টার দিকে সাইফুল নামে একজনকে অপহরণ করা হয়েছে। সে পেশায় একজন ছাগল ব্যবসায়ী। পুলিশ বিষয়টি গুরুত্বসহকারে দেখছে। এবং ভিকটিম কে উদ্ধারে তৎপরতা চালিয়ে যাচ্ছে পুলিশ।

শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2025
Theme Customized By BreakingNews

টেলিগ্রাফ বাংলাদেশের ইউটিউব চ্যানেল

Close Welcome Bar