1. bdtelegraph24@gmail.com : বিডিটেলিগ্রাফ ডেস্ক :
  2. suma59630@gmail.com : ফাতেমা আকতার তোয়া : ফাতেমা আকতার তোয়া
  3. limonhosen529@gmail.com : Limon Hossain : Limon Hossain
  4. mirzagonj@bdtelegraph24.com : মির্জাগঞ্জ প্রতিনিধি : মির্জাগঞ্জ প্রতিনিধি
  5. tarim7866@gmail.com : তারিম আহমেদ : তারিম আহমেদ
  6. wasifur716@gmail.com : Wasifur Rahaman : Wasifur Rahaman
অভয়নগরে শুটারগানসহ দুই হত্যা মামলার তিন আসামি আটক - bdtelegraph24.com
শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ১২:৫৮ অপরাহ্ন
শিরোনাম :
শুক্রবারের বিশেষ আমল ভালো কাজ করার বড় ফজিলত কুমিল্লায় স্কুলছাত্রী হত্যা: জীবন বাঁচাতে ধানক্ষেতে দৌড়েছিল তাজমিন অক্টোবরে ৬০ হাজার কোটি টাকার ব্যাংক ঋণ নিচ্ছে সরকার ৪৭তম বিসিএসে লোহাগাড়ার ৪ প্রার্থীর সাফল্য, উপজেলা প্রশাসনের অভিনন্দন ভিয়েতনামে ২,৭০০ বিড়াল চুরি করে মাংস বিক্রির অভিযোগে গ্রেফতার ১২ ডিসেম্বরে চূড়ায় পৌঁছাবে এল-নিনো, প্রভাব থাকতে পারে ২০২৭ সালের ফেব্রুয়ারি পর্যন্ত মাটির ৪০০ ফুট গভীরে রোমানিয়ার প্রাচীন খনিতে গড়ে উঠেছে থিম পার্ক দেশের সীমানা পেরিয়ে আন্তর্জাতিক বাজারে সাতক্ষীরার ঐতিহ্যবাহী মিষ্টি শ্রমিকদের আপত্তির মধ্যেই চট্টগ্রাম বন্দরের টার্মিনাল পরিচালনার দায়িত্ব পেল ডিপি ওয়ার্ল্ড

অভয়নগরে শুটারগানসহ দুই হত্যা মামলার তিন আসামি আটক

  • সর্বশেষ আপডেট : সোমবার, ১৫ সেপ্টেম্বর, ২০২৫
  • ২১৩ জন খবরটি পড়েছেন

অভয়নগর (যশোর) প্রতিনিধি।
যশোরের অভয়নগরে দুটি হত্যা মামলার তিনজন পলাতক আসামিকে গ্রেফতার করেছে পুলিশ। পুলিশ এসময় এক আসামির কাছ থেকে একটি ওয়ান শুটারগানসহ দেশি অস্ত্রের যন্ত্রাংশ উদ্ধার করে।

হোয়াটসঅ্যাপে ফলো করুন
Telegraph Bangladesh WHATSAPP Channel

হোয়াটসঅ্যাপে ফলো করুন

দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।

সোমবার দুপুরে গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেন অভয়নগর থানার ওসি কেএম রবিউল ইসলাম।

গ্রেফতারকৃত আসামিরা হলেন, উপজেলার শুভরাড়া ইউনিয়নের শুভরাড়া গ্রামের মিঠু আকুঞ্জির ছেলে আরমান আকুঞ্জি (৩১)। তাকে একটি ওয়ান শুটারগান ও দেশি অস্ত্রের যন্ত্রাংশসহ গ্রেফতার করা হয়। তার বিরুদ্ধে অভয়নগর থানায় দুটি হত্যা মামলা রয়েছে।

অপর আসামিরা হলেন, শুভরাড়া গ্রামের বাবুরহাট এলাকার বাবু শেখের ছেলে নাঈম শেখ (২৫) ও একই এলাকার মজিদ গাজীর ছেলে মিজান গাজী (২১)। তাদের দুইজনের বিরুদ্ধে একটি
হত্যা মামলা রয়েছে বলে পুলিশ জানায়।

থানার ওসি (তদন্ত) শুভ্র প্রকাশ দাসের নেতৃত্বে রোববার রাতে পৃথক অভিযান চালিয়ে পুলিশ দুটি হত্যা মামলার আসামি আরমান আকুঞ্জিকে ফুলতলা বাজারে তার শ্বশুরবাড়ি থেকে একটি ওয়ান শুটারগান ও দেশি অস্ত্রের যন্ত্রাংশসহ গ্রেফতার করা হয়।

আরমান আকুঞ্জি অভয়নগরের শুভরাড়া ইউপি সদস্য নুরুল ইসলাম হত্যা এবং একই ইউনিয়নের কুয়েত প্রবাসী শামিম শেখ হত্যা মামলার পলাতক আসামি ছিলেন। অপর দুই আসামি নাঈম শেখ ও মিজান গাজী কুয়েত প্রবাসী শামিম শেখ হত্যা মামলার পলাতক আসামি।

এ ব্যাপারে অভয়নগর থানার ওসি কেএম রবিউল ইসলাম জানান, চাঞ্চল্যকর দুটি হত্যা মামলার এজারহারভুক্ত তিনজন পলাতক আসামিকে গ্রেফতার করে জেল হাজতে পাঠানো হয়েছে।

শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2025
Theme Customized By BreakingNews

টেলিগ্রাফ বাংলাদেশের ইউটিউব চ্যানেল

Close Welcome Bar