অভয়নগর (যশোর) প্রতিনিধি।
যশোরের অভয়নগরে যৌথ বাহিনীর অভিযানে ককটেল ও দেশীয় অস্ত্রসহ একজনকে আটক করা হয়েছে। মঙ্গলবার সকালে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার প্রেমবাগ ইউনিয়নের বনগ্রাম এলাকার নুরুল ইসলামের বাড়িতে অভিযান চালিয়ে, ২০টি ককটেল, ৬টি রামদা, ৫টি চাকু, ১০টি লাঠিসহ তার ছেলে মো. জহিরুল ইসলামকে (৫৩) আটক করা হয়।
দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।
বিষয়টি সম্পর্কে অভয়নগর থানার ওসি একএম রবিউল ইসলাম জানান, জহিরুল ইসলামকে ককটেল, দেশীয় অস্ত্রসহ আটক করে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।