1. bdtelegraph24@gmail.com : বিডিটেলিগ্রাফ ডেস্ক :
  2. suma59630@gmail.com : ফাতেমা আকতার তোয়া : ফাতেমা আকতার তোয়া
  3. limonhosen529@gmail.com : Limon Hossain : Limon Hossain
  4. mirzagonj@bdtelegraph24.com : মির্জাগঞ্জ প্রতিনিধি : মির্জাগঞ্জ প্রতিনিধি
  5. tarim7866@gmail.com : তারিম আহমেদ : তারিম আহমেদ
  6. wasifur716@gmail.com : Wasifur Rahaman : Wasifur Rahaman
জুলাই জাতীয় সনদ বাস্তবায়নে একসঙ্গে নির্বাচন ও গণভোটের প্রস্তাব - bdtelegraph24.com
বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬, ০৯:৫৪ অপরাহ্ন
শিরোনাম :
মাটির ৪০০ ফুট গভীরে রোমানিয়ার প্রাচীন খনিতে গড়ে উঠেছে থিম পার্ক দেশের সীমানা পেরিয়ে আন্তর্জাতিক বাজারে সাতক্ষীরার ঐতিহ্যবাহী মিষ্টি শ্রমিকদের আপত্তির মধ্যেই চট্টগ্রাম বন্দরের টার্মিনাল পরিচালনার দায়িত্ব পেল ডিপি ওয়ার্ল্ড রাঙামাটিতে সেনাবাহিনীর উদ্যোগে বিনামূল্যে চিকিৎসাসেবা ও ওষুধ বিতরণ চুরি যাওয়া ম্যাকবুক-ক্যামেরার খোঁজে রাজশাহীতে জার্মান পর্যটক বাঘারপাড়া মাধ্যমিক শিক্ষা অফিসে অর্থ ছাড়া ফাইল নড়ে না! কুষ্টিয়ায় মাদ্রাসাছাত্রকে বলাৎকার চেষ্টার অভিযোগ: পুলিশ-জনতা সংঘর্ষে ওসিসহ আহত ৩ রাঙামাটিতে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে শারদ উপহার ও শিক্ষা সামগ্রী বিতরণ প্রিয় শিক্ষকের অশ্রুসজল ও বর্ণিল বিদায় শরণখোলায় নারিকেল পাড়তে গিয়ে গাছ থেকে পড়ে কিশোরের মৃত্যু

জুলাই জাতীয় সনদ বাস্তবায়নে একসঙ্গে নির্বাচন ও গণভোটের প্রস্তাব

  • সর্বশেষ আপডেট : বৃহস্পতিবার, ১৮ সেপ্টেম্বর, ২০২৫
  • ২৭৩ জন খবরটি পড়েছেন

বিডিটেলিগ্রাফ ডেস্ক।

হোয়াটসঅ্যাপে ফলো করুন
Telegraph Bangladesh WHATSAPP Channel

হোয়াটসঅ্যাপে ফলো করুন

দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।

জুলাই জাতীয় সনদ ২০২৫ বাস্তবায়নের জন্য নির্বাচন ও গণভোট একই দিনে আয়োজনের প্রস্তাব দিয়েছে বিশেষজ্ঞ প্যানেল। এ প্রস্তাব জাতীয় ঐকমত্য কমিশনের মাধ্যমে সরকারের কাছে সুপারিশ হিসেবে পাঠানো হতে পারে বলে জানিয়েছেন কমিশনের সহসভাপতি প্রফেসর আলী রীয়াজ।

বুধবার (১৭ সেপ্টেম্বর) রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা শেষে সাংবাদিকদের তিনি জানান, বিশেষজ্ঞ প্যানেল প্রস্তাব করেছে সংবিধান সংশ্লিষ্ট সংস্কারগুলো একটি সাংবিধানিক আদেশ আকারে জারি করা হোক। এই আদেশ জাতীয় নির্বাচনের দিন গণভোটের মাধ্যমে জনগণের অনুমোদনের জন্য উপস্থাপন করা যেতে পারে।

আলী রীয়াজ বলেন, গণভোটে জনসমর্থন পেলে সাংবিধানিক আদেশটি বৈধ বলে গণ্য হবে এবং ঘোষণার দিন থেকেই কার্যকর হবে। প্রয়োজনে এটি রেট্রোস্পেকটিভভাবেও বিবেচিত হতে পারে।

তিনি আরও জানান, সংবিধান বহির্ভূত সংস্কারগুলো অধ্যাদেশ বা সরকারি আদেশের মাধ্যমে বাস্তবায়নে রাজনৈতিক দলগুলো নীতিগতভাবে একমত হলেও, সংবিধান সংশোধনের পথ ও পদ্ধতি নিয়ে এখনও চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি।

আলোচনায় অংশ নেওয়া দলগুলোর মধ্যে কেউ প্রস্তাবকে সমর্থন করেছে, আবার কেউ ভিন্নমত জানিয়েছে। দলগুলো বিকল্প প্রস্তাবগুলো নিয়ে আলোচনা করার জন্য সময় চেয়েছে। কমিশন আশা করছে অক্টোবরের শুরুর দিকেই একটি চূড়ান্ত সুপারিশ সরকারকে পেশ করতে পারবে।

শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2025
Theme Customized By BreakingNews

টেলিগ্রাফ বাংলাদেশের ইউটিউব চ্যানেল

Close Welcome Bar