1. bdtelegraph24@gmail.com : বিডিটেলিগ্রাফ ডেস্ক :
  2. suma59630@gmail.com : ফাতেমা আকতার তোয়া : ফাতেমা আকতার তোয়া
  3. limonhosen529@gmail.com : Limon Hossain : Limon Hossain
  4. mirzagonj@bdtelegraph24.com : মির্জাগঞ্জ প্রতিনিধি : মির্জাগঞ্জ প্রতিনিধি
  5. tarim7866@gmail.com : তারিম আহমেদ : তারিম আহমেদ
  6. wasifur716@gmail.com : Wasifur Rahaman : Wasifur Rahaman
ফরিদপুরে সন্তানকে হত্যার পর মায়ের আত্মহত্যা - bdtelegraph24.com
বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬, ১১:০৪ অপরাহ্ন
শিরোনাম :
মাটির ৪০০ ফুট গভীরে রোমানিয়ার প্রাচীন খনিতে গড়ে উঠেছে থিম পার্ক দেশের সীমানা পেরিয়ে আন্তর্জাতিক বাজারে সাতক্ষীরার ঐতিহ্যবাহী মিষ্টি শ্রমিকদের আপত্তির মধ্যেই চট্টগ্রাম বন্দরের টার্মিনাল পরিচালনার দায়িত্ব পেল ডিপি ওয়ার্ল্ড রাঙামাটিতে সেনাবাহিনীর উদ্যোগে বিনামূল্যে চিকিৎসাসেবা ও ওষুধ বিতরণ চুরি যাওয়া ম্যাকবুক-ক্যামেরার খোঁজে রাজশাহীতে জার্মান পর্যটক বাঘারপাড়া মাধ্যমিক শিক্ষা অফিসে অর্থ ছাড়া ফাইল নড়ে না! কুষ্টিয়ায় মাদ্রাসাছাত্রকে বলাৎকার চেষ্টার অভিযোগ: পুলিশ-জনতা সংঘর্ষে ওসিসহ আহত ৩ রাঙামাটিতে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে শারদ উপহার ও শিক্ষা সামগ্রী বিতরণ প্রিয় শিক্ষকের অশ্রুসজল ও বর্ণিল বিদায় শরণখোলায় নারিকেল পাড়তে গিয়ে গাছ থেকে পড়ে কিশোরের মৃত্যু

ফরিদপুরে সন্তানকে হত্যার পর মায়ের আত্মহত্যা

  • সর্বশেষ আপডেট : শনিবার, ২০ সেপ্টেম্বর, ২০২৫
  • ২৮৪ জন খবরটি পড়েছেন

ফরিদপুরের সদরপুরে এক হৃদয়বিদারক ঘটনা ঘটেছে। নিজের পাঁচ বছর বয়সী ছেলেকে গলা কেটে হত্যা করে এক মা নিজেও আত্মহত্যা করেছেন বলে অভিযোগ উঠেছে। শুক্রবার (১৯ সেপ্টেম্বর) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে উপজেলার কৃষ্ণপুর ইউনিয়নের পূর্বকান্দি গ্রামে এই ঘটনা ঘটে।

হোয়াটসঅ্যাপে ফলো করুন
Telegraph Bangladesh WHATSAPP Channel

হোয়াটসঅ্যাপে ফলো করুন

দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।

নিহতরা হলেন পূর্বকান্দি গ্রামের রমজান শেখের স্ত্রী সুমাইয়া বেগম (২৩) এবং তাদের ছেলে হুজাইফা (৫)।পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সুমাইয়া বেগম প্রথমে তার শিশু সন্তান হুজাইফাকে গলা কেটে হত্যা করেন।

এরপর তিনি নিজের গলায় রশি পেঁচিয়ে আত্মহত্যার চেষ্টা করেন। আশেপাশের লোকজন বিষয়টি জানতে পেরে তাকে উদ্ধার করে দ্রুত ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়ার ব্যবস্থা করেন। কিন্তু পথেই তার মৃত্যু হয়।

সদরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুকদেব রায় ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে ঘরের খাটে শিশু হুজাইফার গলাকাটা মরদেহ উদ্ধার করে। গৃহবধূ সুমাইয়া বেগম আত্মহত্যা করেছেন। তবে প্রাথমিকভাবে এই ঘটনার পেছনের কোনো কারণ জানা যায়নি। পুলিশ বিষয়টি তদন্ত করছে এবং বিস্তারিত তথ্য পরে জানানো হবে।

শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2025
Theme Customized By BreakingNews

টেলিগ্রাফ বাংলাদেশের ইউটিউব চ্যানেল

Close Welcome Bar