1. bdtelegraph24@gmail.com : বিডিটেলিগ্রাফ ডেস্ক :
  2. suma59630@gmail.com : ফাতেমা আকতার তোয়া : ফাতেমা আকতার তোয়া
  3. limonhosen529@gmail.com : Limon Hossain : Limon Hossain
  4. mirzagonj@bdtelegraph24.com : মির্জাগঞ্জ প্রতিনিধি : মির্জাগঞ্জ প্রতিনিধি
  5. tarim7866@gmail.com : তারিম আহমেদ : তারিম আহমেদ
  6. wasifur716@gmail.com : Wasifur Rahaman : Wasifur Rahaman
জাতিসংঘ অধিবেশনে ড. ইউনূসের সফরসঙ্গী বিএনপি–জামায়াত–এনসিপি নেতারা - bdtelegraph24.com
বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬, ১০:৫৫ অপরাহ্ন
শিরোনাম :
মাটির ৪০০ ফুট গভীরে রোমানিয়ার প্রাচীন খনিতে গড়ে উঠেছে থিম পার্ক দেশের সীমানা পেরিয়ে আন্তর্জাতিক বাজারে সাতক্ষীরার ঐতিহ্যবাহী মিষ্টি শ্রমিকদের আপত্তির মধ্যেই চট্টগ্রাম বন্দরের টার্মিনাল পরিচালনার দায়িত্ব পেল ডিপি ওয়ার্ল্ড রাঙামাটিতে সেনাবাহিনীর উদ্যোগে বিনামূল্যে চিকিৎসাসেবা ও ওষুধ বিতরণ চুরি যাওয়া ম্যাকবুক-ক্যামেরার খোঁজে রাজশাহীতে জার্মান পর্যটক বাঘারপাড়া মাধ্যমিক শিক্ষা অফিসে অর্থ ছাড়া ফাইল নড়ে না! কুষ্টিয়ায় মাদ্রাসাছাত্রকে বলাৎকার চেষ্টার অভিযোগ: পুলিশ-জনতা সংঘর্ষে ওসিসহ আহত ৩ রাঙামাটিতে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে শারদ উপহার ও শিক্ষা সামগ্রী বিতরণ প্রিয় শিক্ষকের অশ্রুসজল ও বর্ণিল বিদায় শরণখোলায় নারিকেল পাড়তে গিয়ে গাছ থেকে পড়ে কিশোরের মৃত্যু

জাতিসংঘ অধিবেশনে ড. ইউনূসের সফরসঙ্গী বিএনপি–জামায়াত–এনসিপি নেতারা

  • সর্বশেষ আপডেট : সোমবার, ২২ সেপ্টেম্বর, ২০২৫
  • ১৮৯ জন খবরটি পড়েছেন

জাতিসংঘ সাধারণ পরিষদের ৮০তম অধিবেশনে যোগ দিতে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সফরসঙ্গী হচ্ছেন বিএনপি, জামায়াত ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতারা। এর মধ্য দিয়ে প্রথমবারের মতো ক্ষমতায় নেই—এমন রাজনৈতিক দলের প্রতিনিধিরা জাতিসংঘ অধিবেশনে যোগ দিচ্ছেন।

হোয়াটসঅ্যাপে ফলো করুন
Telegraph Bangladesh WHATSAPP Channel

হোয়াটসঅ্যাপে ফলো করুন

দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।

রোববার (২১ সেপ্টেম্বর) রাত ১টা ৪০ মিনিটে এমিরেটস এয়ারলাইন্সের ফ্লাইটে ঢাকা ছাড়েন প্রধান উপদেষ্টা। তার সঙ্গে ছিলেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, বিএনপি নেতা হুমায়ুন কবির, জামায়াতের নায়েবে আমির ডা. সৈয়দ আবদুল্লাহ মো. তাহের এবং এনসিপির সদস্যসচিব আখতার হোসেন।

এছাড়া জামায়াতের সাবেক আমির মতিউর রহমান নিজামীর ছেলে ড. নকিবুর রহমান তারেক এবং এনসিপির জ্যেষ্ঠ যুগ্ম সদস্যসচিব ডা. তাসনিম জারা প্রতিনিধি দলে থাকবেন। নকিবুর রহমান বর্তমানে যুক্তরাষ্ট্রে অবস্থান করছেন, সেখান থেকেই তিনি প্রতিনিধি দলে যোগ দেবেন।

জামায়াত ও এনসিপি সূত্র জানিয়েছে, প্রতিনিধি দলে বিএনপির দুজন থাকায় সমতা রক্ষায় তাদের দল থেকেও দুজন করে প্রতিনিধি অন্তর্ভুক্ত করা হয়েছে। স্বল্প সময়ে ভিসা প্রক্রিয়া সম্পন্ন করা সম্ভব না হওয়ায় আগে থেকেই যাদের ভিসা ছিল তাদের নেওয়া হয়।

অতীতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা জাতিসংঘ অধিবেশনে বড় প্রতিনিধি দল নিয়ে যেতেন। তবে এবার ভিন্ন প্রেক্ষাপটে রাজনৈতিক প্রতিপক্ষের নেতাদের অন্তর্ভুক্ত করা হয়েছে, যা রাজনৈতিক অঙ্গনে আলোচনার জন্ম দিয়েছে।

শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2025
Theme Customized By BreakingNews

টেলিগ্রাফ বাংলাদেশের ইউটিউব চ্যানেল

Close Welcome Bar