1. bdtelegraph24@gmail.com : বিডিটেলিগ্রাফ ডেস্ক :
  2. suma59630@gmail.com : ফাতেমা আকতার তোয়া : ফাতেমা আকতার তোয়া
  3. limonhosen529@gmail.com : Limon Hossain : Limon Hossain
  4. mirzagonj@bdtelegraph24.com : মির্জাগঞ্জ প্রতিনিধি : মির্জাগঞ্জ প্রতিনিধি
  5. tarim7866@gmail.com : তারিম আহমেদ : তারিম আহমেদ
  6. wasifur716@gmail.com : Wasifur Rahaman : Wasifur Rahaman
পটুয়াখালী পৌরসভার সাবেক মেয়র মহিউদ্দিন গ্রেফতার - bdtelegraph24.com
বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬, ১১:০৪ অপরাহ্ন
শিরোনাম :
মাটির ৪০০ ফুট গভীরে রোমানিয়ার প্রাচীন খনিতে গড়ে উঠেছে থিম পার্ক দেশের সীমানা পেরিয়ে আন্তর্জাতিক বাজারে সাতক্ষীরার ঐতিহ্যবাহী মিষ্টি শ্রমিকদের আপত্তির মধ্যেই চট্টগ্রাম বন্দরের টার্মিনাল পরিচালনার দায়িত্ব পেল ডিপি ওয়ার্ল্ড রাঙামাটিতে সেনাবাহিনীর উদ্যোগে বিনামূল্যে চিকিৎসাসেবা ও ওষুধ বিতরণ চুরি যাওয়া ম্যাকবুক-ক্যামেরার খোঁজে রাজশাহীতে জার্মান পর্যটক বাঘারপাড়া মাধ্যমিক শিক্ষা অফিসে অর্থ ছাড়া ফাইল নড়ে না! কুষ্টিয়ায় মাদ্রাসাছাত্রকে বলাৎকার চেষ্টার অভিযোগ: পুলিশ-জনতা সংঘর্ষে ওসিসহ আহত ৩ রাঙামাটিতে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে শারদ উপহার ও শিক্ষা সামগ্রী বিতরণ প্রিয় শিক্ষকের অশ্রুসজল ও বর্ণিল বিদায় শরণখোলায় নারিকেল পাড়তে গিয়ে গাছ থেকে পড়ে কিশোরের মৃত্যু

পটুয়াখালী পৌরসভার সাবেক মেয়র মহিউদ্দিন গ্রেফতার

  • সর্বশেষ আপডেট : বুধবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৫
  • ২৪৭ জন খবরটি পড়েছেন

পটুয়াখালী পৌরসভার সাবেক মেয়র মহিউদ্দিন আহম্মেদকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে রাজধানীর ধানমন্ডি ৬ নম্বর সেক্টরের একটি আবাসিক বাসা থেকে তাঁকে আটক করা হয়।

হোয়াটসঅ্যাপে ফলো করুন
Telegraph Bangladesh WHATSAPP Channel

হোয়াটসঅ্যাপে ফলো করুন

দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।

বিষয়টি নিশ্চিত করেছেন মহিউদ্দিনের বড় ভাই আবুল কালাম আজাদ। তিনি বলেন,‘হঠাৎ খবর পাই মহিউদ্দিনকে ডিবি পুলিশ গ্রেফতার করেছে এবং তাঁকে মিন্টু রোডে ডিবি কার্যালয়ে নিয়ে যাওয়া হচ্ছে।’

আজাদ অভিযোগ করে বলেন, ‘মহিউদ্দিন আওয়ামী লীগ সরকারের সময়েও সবচেয়ে বেশি নির্যাতিত ছিলেন। তাঁকে বিএনপি জামাত ট্যাগ দিয়ে রাখা হয়েছিল। অথচ সতন্ত্র প্রার্থী হিসেবে তিনি দুইবার মেয়র নির্বাচিত হয়ে পৌরসভার ব্যাপক উন্নয়ন করেছেন। সরকার পরিবর্তনের পর থেকেই একটি মহল মিথ্যা মামলা দিয়ে হয়রানি করে চলছে।’

মহিউদ্দিন আহমেদ পটুয়াখালী শহরের মুসলিম পাড়া এলাকার মৃত মোয়াজ্জেম হোসেনের ছেলে। তিনি সতন্ত্র প্রার্থী হিসেবে ২০১৮ সালে পৌর নির্বাচনে জেলা আওয়ামী লীগের সভাপতি কাজী আলমগীরকে ও জেলা আওমীলীগের সাংগঠনিক সম্পাদক ও সাবেক মেয়র ডা. শফিকুল ইসলামকে বিপুল ভোটে পরাজিত করে দুইবার মেয়র নির্বাচিত হন। এর আগে তিনি দু’বার চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি ছিলেন।

মেয়র হিসেবে শহরের অধিকাংশ উন্নয়ন তাঁর হাত ধরে হওয়ায় মহিউদ্দিনকে ‘শহরের উন্নয়নের রূপকার’ হিসেবে জনপ্রিয়তা লাভ করেন। এদিকে তাঁর গ্রেফতারের খবর ছড়িয়ে পড়লে সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক প্রতিক্রিয়া দেখা গেছে।

শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2025
Theme Customized By BreakingNews

টেলিগ্রাফ বাংলাদেশের ইউটিউব চ্যানেল

Close Welcome Bar