নেত্রকোণা প্রতিনিধি: ‘আজকের শিশু আগামী দিনের ভবিষ্যত’ এই প্রতিপাদ্যে মধ্য ও দক্ষিণ বাংলাদেশ শিশু উন্নয়ন প্রকল্প বারমারী বিডি (০৪২২) এর উদ্যোগে এবং কম্প্যাশন ইন্টারন্যাশনাল বাংলাদেশ এর আর্থিক সহযোগিতায় প্রকল্পের ২৮৩জন শিশুকে শিক্ষা, স্বাস্থ্য ও খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে।
দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।
নেত্রকোণার দুর্গাপুর উপজেলায় মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) কম্প্যাশন প্রকল্প কেন্দ্রে এসব সামগ্রী বিতরণ করা হয়।অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দুর্গাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা আফরোজা আফসানা।
এসময় আরো উপস্থিত ছিলেন বারমারী উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক চন্দন দাস, এনসিসি চেয়ারম্যান কম্প কুমার ম্রং এবং প্রকল্প ব্যবস্থাপক এলিসন ঘাগ্রা।
আয়োজকরা জানান বিতরণকৃত সামগ্রীর মধ্যে খাতা, কলম, ইংরেজি গ্রামার বই, লন্ড্রী সাবান, লাইফবয় সাবান, হুইল পাউডার, মশারী এবং ছোট শিশুদের জন্য ৮পিছ ডিম, ৫০০ গ্রাম হরলিকস, ২৫০ ফ্রেশ দুধ রয়েছে।
প্রকল্প ব্যবস্থাপক এলসিন ঘাগ্রা বলেন, আমাদের কম্প্যাশনে ২৮০ জন স্পন্সর শিক্ষার্থী রয়েছে। আমরা স্পন্সর শিশুদের জীবনমান উন্নয়নে কাজ করে যাচ্ছি। ইতোমধ্যে পড়াশোনায় দুর্বল শিশুদের কোচিং, স্কুলে আসার জন্য জুতা, ছাতা, ব্যাগ সহ শিক্ষা উপকরণ ও হাইজিন সামগ্রী বিতরণ করা হয়েছে। তাদের বিনোদন ক্লাস, বিষয়ভিত্তিক প্রশিক্ষণ, শিক্ষার্থী ও অভিভাবকদের সচেতনতা কার্যক্রমে প্রতি বছরই সেমিনার আয়োজন করা হয়।