1. bdtelegraph24@gmail.com : বিডিটেলিগ্রাফ ডেস্ক :
  2. suma59630@gmail.com : ফাতেমা আকতার তোয়া : ফাতেমা আকতার তোয়া
  3. limonhosen529@gmail.com : Limon Hossain : Limon Hossain
  4. mirzagonj@bdtelegraph24.com : মির্জাগঞ্জ প্রতিনিধি : মির্জাগঞ্জ প্রতিনিধি
  5. tarim7866@gmail.com : তারিম আহমেদ : তারিম আহমেদ
  6. wasifur716@gmail.com : Wasifur Rahaman : Wasifur Rahaman
৩ কোটি ৮০ লাখ টাকার হেরোইনসহ নৌকা জব্দ, চোরাকারবারিরা পলাতক - bdtelegraph24.com
শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ০১:৫৭ অপরাহ্ন
শিরোনাম :
শুক্রবারের বিশেষ আমল ভালো কাজ করার বড় ফজিলত কুমিল্লায় স্কুলছাত্রী হত্যা: জীবন বাঁচাতে ধানক্ষেতে দৌড়েছিল তাজমিন অক্টোবরে ৬০ হাজার কোটি টাকার ব্যাংক ঋণ নিচ্ছে সরকার ৪৭তম বিসিএসে লোহাগাড়ার ৪ প্রার্থীর সাফল্য, উপজেলা প্রশাসনের অভিনন্দন ভিয়েতনামে ২,৭০০ বিড়াল চুরি করে মাংস বিক্রির অভিযোগে গ্রেফতার ১২ ডিসেম্বরে চূড়ায় পৌঁছাবে এল-নিনো, প্রভাব থাকতে পারে ২০২৭ সালের ফেব্রুয়ারি পর্যন্ত মাটির ৪০০ ফুট গভীরে রোমানিয়ার প্রাচীন খনিতে গড়ে উঠেছে থিম পার্ক দেশের সীমানা পেরিয়ে আন্তর্জাতিক বাজারে সাতক্ষীরার ঐতিহ্যবাহী মিষ্টি শ্রমিকদের আপত্তির মধ্যেই চট্টগ্রাম বন্দরের টার্মিনাল পরিচালনার দায়িত্ব পেল ডিপি ওয়ার্ল্ড

৩ কোটি ৮০ লাখ টাকার হেরোইনসহ নৌকা জব্দ, চোরাকারবারিরা পলাতক

  • সর্বশেষ আপডেট : শনিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৫
  • ১২১ জন খবরটি পড়েছেন

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি।

হোয়াটসঅ্যাপে ফলো করুন
Telegraph Bangladesh WHATSAPP Channel

হোয়াটসঅ্যাপে ফলো করুন

দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।

চাঁপাইনবাবগঞ্জের সদর উপজেলার চরবাগডাঙ্গা ইউনিয়নের গোয়ালডুবি এলাকায় অভিযান চালিয়ে প্রায় ৩ কোটি ৮০ লাখ টাকা মূল্যের ৩ কেজি ৮০০ গ্রাম হেরোইন উদ্ধার করেছে ৫৩ বিজিবি ব্যাটালিয়ন। শুক্রবার (২৬ সেপ্টেম্বর) দুপুর ২টার দিকে পদ্মা নদী থেকে এ মাদক উদ্ধার করা হয়।

বিজিবি জানায়, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে একটি টহলদল নৌকাযোগে সন্দেহভাজনদের অনুসরণ করে। এ সময় নৌকায় থাকা দুই চোরাকারবারি নদীতে ঝাঁপ দিয়ে পালিয়ে যায়। পরে নৌকা থেকে হেরোইনসহ একটি ইঞ্জিনচালিত নৌকা জব্দ করা হয়।

পলাতক চোরাকারবারিদের পরিচয়ও নিশ্চিত করেছে বিজিবি। তারা হলেন-চরবাগডাঙ্গা ইউনিয়নের বাখের আলী গ্রামের আব্দুল করিম (৩৫) ও মো. ওয়াসিম (৩১)। এ ঘটনায় তাদের আসামি করে সদর মডেল থানায় মামলা হয়েছে বলে জানিয়েছেন ৫৩ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল কাজী মোস্তাফিজুর রহমান।

শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2025
Theme Customized By BreakingNews

টেলিগ্রাফ বাংলাদেশের ইউটিউব চ্যানেল

Close Welcome Bar