রাজধানীতে কনটেন্ট ক্রিয়েটর আশরাফুল আলম ওরফে হিরো আলমের ওপর হামলা চালিয়েছে দুর্বৃত্তরা।
দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।
সোমবার (২৯ সেপ্টেম্বর) রাত ৯টার দিকে আফতাবনগরে এ ঘটনা ঘটেছে। তার শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন দেখা গেছে।
জানা গেছে বেশ কয়েকজন তরুণ মোটরসাইকেলে করে এসে তার ওপর হামলা চালায়। পরে আশপাশের লোকজন তাকে উদ্ধার করে স্থানীয় একটি হাসপাতালে নিয়ে যায়।