1. bdtelegraph24@gmail.com : বিডিটেলিগ্রাফ ডেস্ক :
  2. suma59630@gmail.com : ফাতেমা আকতার তোয়া : ফাতেমা আকতার তোয়া
  3. limonhosen529@gmail.com : Limon Hossain : Limon Hossain
  4. mirzagonj@bdtelegraph24.com : মির্জাগঞ্জ প্রতিনিধি : মির্জাগঞ্জ প্রতিনিধি
  5. tarim7866@gmail.com : তারিম আহমেদ : তারিম আহমেদ
  6. wasifur716@gmail.com : Wasifur Rahaman : Wasifur Rahaman
চুয়াডাঙ্গায় নারী চোরাকারবারির ব্যাগ থেকে ৫৯ লাখ টাকার স্বর্ণ উদ্ধার - bdtelegraph24.com
শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ০২:৫১ অপরাহ্ন
শিরোনাম :
শুক্রবারের বিশেষ আমল ভালো কাজ করার বড় ফজিলত কুমিল্লায় স্কুলছাত্রী হত্যা: জীবন বাঁচাতে ধানক্ষেতে দৌড়েছিল তাজমিন অক্টোবরে ৬০ হাজার কোটি টাকার ব্যাংক ঋণ নিচ্ছে সরকার ৪৭তম বিসিএসে লোহাগাড়ার ৪ প্রার্থীর সাফল্য, উপজেলা প্রশাসনের অভিনন্দন ভিয়েতনামে ২,৭০০ বিড়াল চুরি করে মাংস বিক্রির অভিযোগে গ্রেফতার ১২ ডিসেম্বরে চূড়ায় পৌঁছাবে এল-নিনো, প্রভাব থাকতে পারে ২০২৭ সালের ফেব্রুয়ারি পর্যন্ত মাটির ৪০০ ফুট গভীরে রোমানিয়ার প্রাচীন খনিতে গড়ে উঠেছে থিম পার্ক দেশের সীমানা পেরিয়ে আন্তর্জাতিক বাজারে সাতক্ষীরার ঐতিহ্যবাহী মিষ্টি শ্রমিকদের আপত্তির মধ্যেই চট্টগ্রাম বন্দরের টার্মিনাল পরিচালনার দায়িত্ব পেল ডিপি ওয়ার্ল্ড

চুয়াডাঙ্গায় নারী চোরাকারবারির ব্যাগ থেকে ৫৯ লাখ টাকার স্বর্ণ উদ্ধার

  • সর্বশেষ আপডেট : মঙ্গলবার, ৩০ সেপ্টেম্বর, ২০২৫
  • ১০৬ জন খবরটি পড়েছেন

চুয়াডাঙ্গা প্রতিনিধি।

হোয়াটসঅ্যাপে ফলো করুন
Telegraph Bangladesh WHATSAPP Channel

হোয়াটসঅ্যাপে ফলো করুন

দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।

চুয়াডাঙ্গার দর্শনা সীমান্ত এলাকায় এক নারীর ভ্যানিটি ব্যাগ থেকে ৩টি স্বর্ণের বার জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। জব্দ করা স্বর্ণের মোট ওজন ৩৫৪ গ্রাম, যার বাজারমূল্য প্রায় ৫৯ লাখ টাকা।

বিজিবি জানায়, সোমবার (২৯ সেপ্টেম্বর) দুপুর সাড়ে ১২টার দিকে বারাদী বিওপির একটি টহল দল বিশেষ অভিযানে স্বর্ণগুলো উদ্ধার করে। এ সময় দামুড়হুদা উপজেলার দর্শনা কামারপাড়া গ্রামের বাসিন্দা আসমা খাতুন (২৫) নামে এক নারীকে আটক করা হয়। তিনি স্থানীয় ওয়াসিমের স্ত্রী।

বিকেল ৫টায় পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে বিজিবি জানায়, আটককৃত নারীকে তল্লাশি চালিয়ে ভ্যানিটি ব্যাগের ভেতর কাগজে মোড়ানো একটি প্যাকেট থেকে স্বর্ণের বারগুলো উদ্ধার করা হয়।

চুয়াডাঙ্গা-৬ বিজিবির পরিচালক লে. কর্নেল নাজমুল হাসান বলেন, ভারতগামী স্বর্ণ পাচারের গোপন তথ্যের ভিত্তিতে টহল দল এলাকায় অবস্থান নেয় এবং অভিযানের সময় স্বর্ণ উদ্ধার সম্ভব হয়।

এ ঘটনায় বিজিবির নায়েব সুবেদার মোহাম্মদ এনামুল হক বাদী হয়ে দর্শনা থানায় একটি মামলা দায়ের করেছেন। আটক আসমা খাতুনকে থানায় হস্তান্তর করা হয়েছে এবং জব্দকৃত স্বর্ণ চুয়াডাঙ্গা ট্রেজারি অফিসে জমা রাখা হয়েছে।

শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2025
Theme Customized By BreakingNews

টেলিগ্রাফ বাংলাদেশের ইউটিউব চ্যানেল

Close Welcome Bar