1. bdtelegraph24@gmail.com : বিডিটেলিগ্রাফ ডেস্ক :
  2. suma59630@gmail.com : ফাতেমা আকতার তোয়া : ফাতেমা আকতার তোয়া
  3. limonhosen529@gmail.com : Limon Hossain : Limon Hossain
  4. mirzagonj@bdtelegraph24.com : মির্জাগঞ্জ প্রতিনিধি : মির্জাগঞ্জ প্রতিনিধি
  5. tarim7866@gmail.com : তারিম আহমেদ : তারিম আহমেদ
  6. wasifur716@gmail.com : Wasifur Rahaman : Wasifur Rahaman
অশুরের রাজনীতি রুখতে ঐক্যবদ্ধ হোন — মাহমুদুর রহমান মান্না - bdtelegraph24.com
বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬, ১১:৪৪ অপরাহ্ন
শিরোনাম :
মাটির ৪০০ ফুট গভীরে রোমানিয়ার প্রাচীন খনিতে গড়ে উঠেছে থিম পার্ক দেশের সীমানা পেরিয়ে আন্তর্জাতিক বাজারে সাতক্ষীরার ঐতিহ্যবাহী মিষ্টি শ্রমিকদের আপত্তির মধ্যেই চট্টগ্রাম বন্দরের টার্মিনাল পরিচালনার দায়িত্ব পেল ডিপি ওয়ার্ল্ড রাঙামাটিতে সেনাবাহিনীর উদ্যোগে বিনামূল্যে চিকিৎসাসেবা ও ওষুধ বিতরণ চুরি যাওয়া ম্যাকবুক-ক্যামেরার খোঁজে রাজশাহীতে জার্মান পর্যটক বাঘারপাড়া মাধ্যমিক শিক্ষা অফিসে অর্থ ছাড়া ফাইল নড়ে না! কুষ্টিয়ায় মাদ্রাসাছাত্রকে বলাৎকার চেষ্টার অভিযোগ: পুলিশ-জনতা সংঘর্ষে ওসিসহ আহত ৩ রাঙামাটিতে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে শারদ উপহার ও শিক্ষা সামগ্রী বিতরণ প্রিয় শিক্ষকের অশ্রুসজল ও বর্ণিল বিদায় শরণখোলায় নারিকেল পাড়তে গিয়ে গাছ থেকে পড়ে কিশোরের মৃত্যু

অশুরের রাজনীতি রুখতে ঐক্যবদ্ধ হোন — মাহমুদুর রহমান মান্না

  • সর্বশেষ আপডেট : বুধবার, ১ অক্টোবর, ২০২৫
  • ৩২০ জন খবরটি পড়েছেন

বগুড়ার শিবগঞ্জ উপজেলার উথলী বাজারে নাগরিক ঐক্যের সভাপতি, বিশিষ্ট রাজনীতিবিদ ও সাবেক ছাত্রনেতা মাহমুদুর রহমান মান্না এক জনসমাবেশে অংশ নিয়ে দেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি, গণতন্ত্র পুনরুদ্ধার, সুশাসন প্রতিষ্ঠা ও দুর্নীতিমুক্ত সমাজ গড়ার প্রত্যয় ব্যক্ত করেছেন।

হোয়াটসঅ্যাপে ফলো করুন
Telegraph Bangladesh WHATSAPP Channel

হোয়াটসঅ্যাপে ফলো করুন

দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।

সোমবার সন্ধ্যায় আয়োজিত এ সমাবেশে স্থানীয় জনগণের উপচেপড়া ভিড় লক্ষ্য করা যায়।সমাবেশে মাহমুদুর রহমান মান্না বলেন, সাধারণ মানুষের কণ্ঠস্বরকে দমিয়ে রাখা হচ্ছে। দুর্নীতি ও লুটপাটে দেশ জর্জরিত। এই অবস্থার পরিবর্তন চাইলে জনগণকে ঐক্যবদ্ধ আন্দোলন গড়ে তুলতে হবে।

যারা গণতন্ত্রকে হত্যা করেছে, তাদের হাত থেকে দেশকে মুক্ত করতে হবে।”তিনি আরও বলেন, “আমরা চাই একটি সুন্দর বাংলাদেশ, যেখানে মানুষ মুক্তভাবে কথা বলতে পারবে, যেখানে যুব সমাজ কর্মসংস্থান পাবে, কৃষক তার ন্যায্যমূল্য পাবে এবং মেহনতি মানুষ মর্যাদা নিয়ে বাঁচতে পারবে। এজন্য দুর্নীতি ও দমননীতির বিরুদ্ধে সোচ্চার হতে হবে।”

সমাবেশে বক্তৃতার পাশাপাশি নাগরিক ঐক্যের স্থানীয় নেতৃবৃন্দও বক্তব্য রাখেন। তারা বলেন, মান্নার নেতৃত্বে দেশবাসী নতুন আশার আলো দেখছে। দেশের সংকট নিরসনে গণতন্ত্র ও জনগণের অধিকার প্রতিষ্ঠাই হবে একমাত্র পথ।

উথলী বাজারে অনুষ্ঠিত এ জনসভায় বিপুলসংখ্যক নেতাকর্মী, ব্যবসায়ী, ছাত্র-যুবকসহ সাধারণ জনগণের অংশগ্রহণে পুরো এলাকা জনসমুদ্রে রূপ নেয়। সমাবেশকে কেন্দ্র করে এলাকাজুড়ে উৎসবমুখর পরিবেশ বিরাজ করে। স্থানীয়রা জানান, দীর্ঘদিন পর উথলী বাজারে এমন একটি প্রাণবন্ত রাজনৈতিক সমাবেশ অনুষ্ঠিত হলো।

শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2025
Theme Customized By BreakingNews

টেলিগ্রাফ বাংলাদেশের ইউটিউব চ্যানেল

Close Welcome Bar